আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

আসেন চিকেন ফ্রাই খাই :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

শেয়ারঃ
0 0 0



আজকে বিরিয়ানী আর চিকেন ফ্রাই রান্না করেছিলাম। চিকেন ফ্রাইটা বানিয়েছি অনেক সহজে, রেসিপি দিয়ে দিচ্ছি, যদি কারও খেতে ইচ্ছে হয় :D

১. চিকেন ৭৫০ গ্রাম
২. ময়দা ৩৫০ গ্রাম
৩. বেকিং পাউডার ২ চা চামচ
৪. দুধ ১ কাপ
৫. ডিম ১ টা
৬. লবন ২ চা চামচ
৭. গুল মরিচের গুড়া ১ চা চামচ
৮. তেল ৩ কাপ

প্রথমে চিকেনের টুকরা গুলোকে ধুয়ে পানি ঝড়িয়ে নিন, একটা পাত্রে রেখে গুল মরিচের গুড়া আর অল্প লবন মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিন। আরেকটা পাত্রে ১০০ গ্রাম ময়দা, লবন, বেকিং পাউডার, ডিম আর দুধ মিশিয়ে মাংসের টুকরা গুলো ওর মদ্ধে একটা একটা করে চুবিয়ে তুলে নিন ও অন্য পাত্রে রাখুন। মাংসের টুকরা গুলোর উপর বাকি ময়দা ছেড়ে দিন, পাত্রটি নাড়িয়ে ময়দা প্রতিটা মাংসের টুকরার চারপাশে ভাল করে লাগতে দিন। ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে মাংসের টুকরা ছেড়ে দিন, এক পাশ লালচে হয়ে গেলে উলটে দিন। চিকেন বাদামি রঙ হয়ে গেলে নামিয়ে নিন, চিকেন ফ্রাইয়ের ছবি তুলুন, খেতে খেতে ব্লগে সেই ছবি পোষ্ট করুন :D:D



বিরিয়ানীতে আমার কোন কারিগরি নেই, সান চিকেন বিরিয়ানী মসলার প্যাকেটে দেয়া রেসিপিটি অনুসরন করে বানানো :P

 

প্রকাশ করা হয়েছে: কথার বিষ  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
ভেংচুক বলেছেন: চবি দেইক্কা মনে লয় বালা হইবো না
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: বানায় ফেলান, ভালো না লাগলে আমারে ১০০ টা মাইনাচ দিয়া যাইয়েন :)

২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৩
জেসন বলেছেন: বেশী ভাল হয়নাই মনে হইতাছে, তবুও স্বাগতম ট্রাই করার জন্য।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৫

লেখক বলেছেন: খাওয়ার পর সবাই কিন্তু অনেক ভালো বলছে :)

৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৫
ভেংচুক বলেছেন: হো,বানাইয়া, টেহা নস্ট করুম
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: আচ্ছা বানাইয়েননা :P

৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৬
হাসিব বলেছেন: ঘটনা ঠিক্না ভেংচুক । শানের মসলা আসলেই ভালো ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: ঘটনা সত্য :D

৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৬
বন্ধনহীন বলেছেন: বিরিয়ানীর সাথে মুরগী ভালো লাগে, চিকেন মোটেই ভালো লাগে না। চাইনিজের সাথে চিকেন চলে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: লিখার সময় আমিও সেইটা ভাবছিলাম, কিন্তু আমি লেখার সময় বাংলা ইংরেজী মিশায় লিখি, এইটাই আমার লিখার ষ্টাইল

ধন্যবাদ :)

৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
যুগান্তকারী বলেছেন: যেইডাই হোক খাইতে চাই।ঐমিয়া খাইতে দেন না দিলে ছিল্লা কাইট্টা লবন লাগাইইয়া দিমু।হু হু হু হু হা হা হা হা
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: আইসা পরেন, অনেক আছে :)

৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১০
জেরী বলেছেন: লোভ দেখানো পোস্টে কড়া করে মাইনাসX(
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৮

লেখক বলেছেন: জেরী আফু, আমার ব্লগে B-) স্বাগতম ... স্বাগতম

মাইনাচ দেন আর প্লাচ দেন, আপনারে স্বাগতম :)

৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২০
লোকালয় বলেছেন: এগুলো তো মনে হইতাছে গ্রীল!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: না, গ্রীল করা না, চুলাতে সমস্যা থাকায় কয়েকটা বেশি পুড়ে গেছে, আর ছবি তোলার আগেই ভালো টুকরা গুলো হাও্য়া হইয়া গেছিলো :P

৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২১
নীলবরষা বলেছেন: কত্তদিন খাইনারেরররররররররর............!!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: আহা রে ... আসেন, খাইয়া যান :D

১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ছিকেন দেখাইয়া খাওয়ান নাই। লাল বাটন টিপতাচি খাড়ান।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: আমিও পেন্সিল ফ্রাই করার রেসিপি খুজতাছি X(

১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭
চাঙ্কু বলেছেন: কামডা কি ঠিক করলেন ভাই ?? এখনতো ঘুম আসপে না :(
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: আইসা পরেন, খাইয়া দাইয়া যান, তারপরে ঘুমাইয়েন :D

১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫১
জান্‌নাতী বলেছেন: দেখতে ভালো হয়েছে। খেতে ক্যামোন হবে তাই ভাবছি...!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ... ভালই হবে খেতে :)

১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৪
তিতাস একটি নদীর নাম বলেছেন: ছবি দেইক্কা খাইতে মন্চায়....
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: আমারও খাওাইতে মঞ্চায় ...

১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
জেসন বলেছেন: একবাটি পাঠায়া দেন, খাইয়া দেখি ক্যামুন স্বাদ হইছে।
১৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৭
টুশকি বলেছেন: বিরিয়ানীর ছবি দেখে মনে হইসে খুবই ভালো হইসে খেতে
ফ্রাইড চিকেন বানাবার ট্রাই নিসিলাম, পুরা একটা মুরগি দিয়ে করসি, শেষমেষ কয়েক টুকরা খেয়ে বাকিটা ফেলে দিতে হইসিলো
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: এই রেসিপি দিয়ে করে দেখেন, ভালো লাগবে খেতে :D

১৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
এন এইচ আর বলেছেন: সামনের ডোমেনিকাতে আপনার দাওয়াত । আপনের রেসিপি দিয়া আপনারে বানায়ে খাওয়ামু। ্যদি না আসেন খবর আছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: আসুম :|

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: ক্যাম্নে কই? :P

১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১১
অপহন্তা বলেছেন: খিদা লাইগা গেলো ত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: চইলা আসেন :P

২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২২
প্রলয় হাসান বলেছেন: ইস পোস্টা যদি কাল রাতে দেখলাম তাইলে আজ দুপুরে রাধঁতে পারতাম!:(
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: সোমবারে তো আপ্নে ফ্রি, রাইন্ধা ফেলান ;)

২১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৫
ড্রাকুলা বলেছেন: খাওয়ান না, খালি লোভ দেখান ক্যা? ;)
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: আসেন আসেন ...... অনেক আছে ... (মানুষ আর খাবার - দুইটাই ;))

১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: 22L? :D

২৩. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: চিকেন ফ্রাই এর ছবিগুলো দেখতে বেশ ভালো হয়েছে। বানাতে হবে একদিন।


সান চিকেন বিরিয়ানী মসলায় বিরিয়ানি ভালো হয়।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ :D

[ দায় সারা একখান কমেন্ট দিয়া গেলেন উনি X( ]

২৪. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ব্লগ পাতা ঘুইড়া আইলেন? :(
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: হু ... সময় নিয়া পড়ুম X( এখন বাজে রাইত ৫টা ৫৯ মিনিট, এই সময় ভালো কোন কমেন্ট বাইরাইবোনা, আর আফনে হইলেন জামাই মানুষ, কাজেই ফরে খমেণ্ট দিমুনে :D

২৫. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: দায় সারা না ভাই। আপনার চিকেন ফ্রাইটা দেখতে অনেক ভালো হয়েছে। আপনার রেসিপিটা নিয়ে একদিন বানাবো। তখন পোষ্ট দিবো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: হা হা হা ...... আচ্ছা, বানাইয়া আমারে দাওয়াত দিয়েন।

২৬. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৭
টুশকি বলেছেন: এই পোস্টে কমেন্ট করার একটু পরই দেখি আম্মু ফ্রাইড চিকেন বানাইসে, কি রকম কাকতালীয় ব্যাপার!
ইয়াম ইয়াম ইয়াম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: ইস...... আমারে না দিয়া খাইলেন :(

২৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৭
প্রলয় হাসান বলেছেন: কে বলছে!! মানডে টু ফ্রাইডে জব করে কে তাইলে! :|
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আপ্নেই বলছিলেন একদিন, মনে হয় সেই সোম্বারে ফ্রি আছিলেন :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: আসেন খাই :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: :):):)

৩০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪
চানাচুর বলেছেন: আপনি কি এক্টু আগে একটা পোস্ট দিয়েছিলেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: পোষ্টটা নাই হইয়া গেছে কেমনে জানি, চিন্তায় আছি, মেজাজটাই খারাপ হয়ে গেছে, পোষ্ট দিলাম, প্রথম পাতায় আসলো, রিফ্রেশ করে দেখি নাই :(

৩১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
শিরোনামহীন বলেছেন: শান মসলা গ্রেট :) কালার ভালো আসছে। শুনেন প্যাকেট দেখে রান্না করাও অনেক বড় একটা ব্যাপার :)
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: স্বাগতম শিরোনামহীন :)

আমার কাছে তো সোজাই লাগে :(

 

মোট সময় লেগেছে ০.৯৬৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ