
অবশেষে বাংলাদেশ এরোনটিক্স এন্ড স্পেস এডমিনিস্ট্রেশন (BASA) মহাকাশে উন্নত বুদ্ধিমত্বা সম্পন্য প্রানীর অস্তিত্ব প্রমান করতে সমর্থ হলো। NASA'র বিজ্ঞানীদের পেছনে ফেলে তারাই প্রথম মহাজাগতিক প্রানীর পাঠানো রেডিও সিগনাল ডিকোড করতে সমর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির মূল কার্যালয়ের পেছনে গেঞ্জি ছিড়া আবুইল্লার ভাই লুঙ্গি ফাটা বাবুইল্লার চা'এর দোকানের সোয়া তিন মিটার নীচে অবস্থিত অস্থায়ী গঞ্জিকা সেবন কেন্দ্রের পরিচালকের বরাত দিয়ে বাংলাদেশ ভূয়া ও গাঞ্ঝাখুরি সংবাদ সংস্থা (বাভুগাস) এই তথ্য প্রকাশ করে।
বাংলাদেশ এরোনটিক্স এন্ড স্পেস এডমিনিস্ট্রেশনের ধোলাই খালস্থ মূল কার্যালয়ের টিনের চালের টুই'এর নীচে স্থাপিত চোরাই ম্যানহোলের ঢাকনা দ্বারা নির্মিত ১৮ ইঞ্চি ব্যাসের রিসিভিং এণ্টেনার সাহায্যে এই বেতার তরঙ্গ রেকর্ড করা হয়। পৌনে একচল্লিশ দিন ক্রমাগত গাঞ্জা ও আকিজ বিড়ি টানার পর BASA'র বিজ্ঞানীরা ঐ বেতার তরঙ্গ ডিকোড করতে সমর্থ হন। পৃথিবীর প্রচলিত ভাষারিতি অনুযায়ী অডিও ক্লিপটিকে একটি সঙ্গীত বলে ধারনা করা হচ্ছে।
সেয়ারিং ইজ কেয়ারিং তত্ত্বের বিশ্বাসীরা যথারিতি অডিও ক্লিপটির চোরাই কপি অন্তর্জালে ছেড়ে দিয়েছেন, কিন্তু বাভুগাস'এর বরাত দিয়ে আমাদের টেকি থেকে ঢেকি সংবাদদাতা মিস চুলবুলি খাতুন জানিয়েছেন - বেতার তরঙ্গটিতে বিরোধীদলের জন্য কোন গোপন তথ্য রয়েছে কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য BASA'র প্রধান নির্বাহী প্রতিটি রাজনৈতিক দলের নেতা নেত্রীর কাছে প্রতিনিধি পাঠানোর আবেদন করেছেন।
ডাউনলোড করুন
সাইজ ১.২৬ মেবা মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


