আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

রেসিপি - চকলেট মুস (একটি চকলেটমুলক পোষ্ট :P)

০৩ রা মে, ২০০৯ দুপুর ১:৩৩

শেয়ারঃ
0 0 0



চকলেটের উপর আমার আজন্ম দুর্বলতা। কেন যেন চকলেট দেখলে মাথাটা 'আউলাইয়া' যায়। দেশে থাকতে তবুও কিছুটা কন্ট্রোলে ছিলাম, চকলেট বাচ্চাদের খাবার, তাই সব সময় খেতে পারতামনা, কিন্তু এখানে আসার পর দেখি যে বাচ্চাদের চাইতে বড় বাবুরাই চকলেট বেশি খায় B-)B-) প্রথম প্রথম কিনে খেতাম চকলেট মুস, কিন্তু দাম নেয় অনেক /:), তাই পরে রেসিপি নিয়ে নিজেই শুরু বানানো করি :P

যা যা লাগবেঃ
১. ৪০০ গ্রাম ডার্ক চকলেট
২. ৩ টা ডিম
৩. ৫০ গ্রাম চিনি
৪. ১ টেবিল চামচ কোকা পাউডার (না হলেও চলবে)
৫. ৩০০ মিলি ঘন ক্রিম
৬. ১০০ গ্রাম কেকের উপরে দেয়া ক্রিম

এখন শুরু করিঃ
১. প্রথমে ডার্ক চকলেটগুলো ভেঙ্গে নিন, ভাঙ্গার সময় বেশ কিছুটা চকলেট গুড়া হয়ে যাবে, সে গুলো (৫০/৬০ গ্রাম মত) আলাদা করে রাখুন।
২. বাকি চকলেট একটি বাটিতে নিন। একটি ছোট পাতিলে পানি নিন, পানি জ্বাল করুন, আর পাতিলের মুখের উপর চকলেট নেয়া বাটিটা বসিয়ে দিন, নাড়াচাড়া করুন, চকলেট গলে যাবে। (সরাসরি চুলাতে পাতিল বসিয়ে চকলেট দিলে গলার সাথে সাথে নিচে লেগে যায়, ফলে পোড়া পোড়া গন্ধ হবে)।
৩. আরেকটি বাটিতে ডিম আর চিনি নিয়ে ৫~৭ মিনিট ফেটান, ঘন হয়ে এলে গলে যাওয়া চকলেট ও কোকা পাউডার ঢেলে দিন, নাড়তে থাকুন।
৪. আলাদা পাত্রে ঘন ক্রিমটুকু নিন, ৫~৬ মিনিট ফেটান। অল্প অল্প করে ক্রিম নিয়ে চকলেট মিশ্রনের সাথে মেশান ও নাড়তে থাকুন। মেশানো হয়ে গেলে ৫/৬ টি ছোট কাঁচের বাটিতে ঢেলে দিন, ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
৫. ঠান্ডা হয়ে গেলে পরিবেশনের আগে বাটিতে কেকের উপরে দেয়া ক্রিম আর চকলেটের গুড়া ছড়িয়ে দিন।

:D:D:D

 

প্রকাশ করা হয়েছে: রেসিপি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ রাত ৮:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১:৩৫
কাক ভুষুন্ডি বলেছেন: এই জিনিস্টার ইন্জিরি ভার্সন আমারে দেও ;)
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: আমার ফোরামে যাও গা বাছা ;)

২. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১:৪০
অনন্ত দিগন্ত বলেছেন: আমার এখানে কিন্তু সবচেয়ে ভাল চকো পাওয়া যায় জানেন ? ... এ মুহুর্তে সামনে গোটা ৭ - ৮ নিয়ে বসে আছি :)
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: আপনারে কইষা মাইনাচ X(X(

৩. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১:৪০
অক্ষর বলেছেন: গতকাইল্কাই বানানো হৈছিলো বাসাতে:) সেইরকম হৈছিলো। কিন্তু আমি বানাই নাই:(
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: নেক্সট টাইমে বানাইলে আমারে ফুন দিয়েন, দাওয়াত খাইয়া যাব ;)

০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: নাই ক্কা ;)

০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: আমাওও খাওয়াইতাম মঞ্চায় :)

৬. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১:৫০
গিফার বলেছেন: চকলেট বাচ্চাদের খাবার কওয়ার কারনে মাইনাস....
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: আইচ্ছা, চকলেট বুইড়া দের খাবার :(

০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: এস নিজে করি - চকলেট মুস রেসিপি ;) ;)

৮. ০৩ রা মে, ২০০৯ দুপুর ২:০২
সব্যসাচী প্রসূন বলেছেন: খাইছে ... জিহ্বায় তো বাধ ভাঙা জল এসে গেল... কি করি আমি কি করি :|
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: বানায় খাইয়া ফালান ;)

৯. ০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪২
বুড়া শাহরীয়ার বলেছেন: white চকলেট মুস with sabayon আর ও মজার মনে হয় আমার কাছে
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: আবার কয় :(

১০. ০৩ রা মে, ২০০৯ দুপুর ২:৫৯
গিফার বলেছেন: তবে ডার্ক চকলেট শুধু শুধু খাইতে আমার কাছে তিতা লাগে... :(
০৩ রা মে, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: ওই টাই তো মজা, অল্প করে মুখে দিবেন, অনেক্ষন থাকবে মুখের ভেতর - ;)

০৩ রা মে, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ;) ;)

১২. ০৩ রা মে, ২০০৯ বিকাল ৩:১৫
তরঙ্গ বলেছেন: কথাতো অনেকগুলো, একটা একটা করে বলি।


পকেটের পয়সা দিয়ে কখোনো চকলেট খাইনাই। অবশ্য কেউ দিলে না নাই।


এবার রেসিপির বিষয় আসি। ডার্ক চকলেট মানে কি? বাজারে যে পাঁচ ছয় টাকা দামের কালো রঙের মিমি চকলেট পাওয়া যায় ওগুলো? কোকা পাউডার, ঘন ক্রিম এগুলো কই পাওয়া যায়। দোকানে গিয়ে বললেই কি হবে? আমার তো সন্দেহ হচ্ছে- রেসিপি কি আদৌ বাংলাদেশীদের জন্য নাকি প্রবাসী দের জন্য? বাংলাদেশীদের জন্য হলে ধানমণ্ডির জন্য নাকি সাধারণ বাড্ডা, সিপাহিবাগ, মিরপুরওয়ালাদের জন্যও? আপনি থাকেন কোথায়?
০৩ রা মে, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: ডার্ক চকলেট মানে রান্নার জন্য যে চকলেট পাওয়া যায়। বাচ্চাদের মিমি না ;) বাকি সব ঢাকেতেই পাবেন, ভাল কনফেকশনারীতে।

১৩. ০৩ রা মে, ২০০৯ বিকাল ৩:২৪
বলাক০৪ বলেছেন: চকলেট ভালো লাগেনা। একবার দেশেই কিছু শাদা চামড়াদের (প্রভূ তো কি করব) সাথে ডিনারে গেলাম। সুইট ডিশ হিসাবে যখন চকলেট বা আইসক্রীম মেশানো ডিশগুলো খেলাম না, ভালোবাসিনা বলে, তখন এক লোক আমাকে বলল যে এতক্ষণ সে আমাকে একজন 'একমপ্লিশড পারসন' ভাবছিল, কিন্তু চকলেটের প্রতি আমার বিরাগ তাকে আমার সম্পর্কে নতুন করে চিন্তা করতে বাধ্য করছে। বুঝতে পারলাম এজগৎ শুধু চকলেট-ভ্ক্তময়....। বাই দ্য ওয়ে আপনার পোস্ট থেকে কিন্তু চকলেটের গন্ধ পাওয়া যাচ্ছে।
০৩ রা মে, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: চকলেট ভাল লাগা না লাগা দিয়ে তো একটা মানুষকে অন্তত সে 'একমপ্লিশড পারসন' কিনা সেইটা বিচার করার কারন দেখি না, ১০০% মানুষেরই যে চকলেট ভাল লাগতে হবে, এমন তো কোন কারন নেই। হয়তো উনি মজা করেছেন আপনার সাথে, ওরা এমন করে প্রায়ই।

ধন্যবাদ ভাই।

০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: আপনার ভাবী বানাইতে পারে না ;)

১৫. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১
এন এইচ আর বলেছেন: আহারে আমি ভাই এত কষ্ট করতে রাজী না। খাইতে মন চাইলে মামীরে জানাই তৈরি হলে ফোন পাই। আর বাসায় সব সময় চকো থাকবেই । ভাইয়া বলে আমি নাকি পিচ্চিদের চেয়েও বেশী খাই।


তবে এখন থেকে কিন্তু আপনার বাসায় চলে আসবো চকো খেতে..................। কইয়া দিলাম
০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: আপনার ভাইয়া ভুল বলেন, উনার ধারনা আপনি বড় হয়ে গেছেন, আমার তো মনে হয় আপনে এখনও যথেষ্ট পিচ্চি ;) অন্তত আপনার হাসি তাই বলে ;)

আমার বাসায় যে কোন সময় আসতে পারেন, বানানো না থাকলে ৩৫ মিনিট সময় দেবেন, বানায় দিবো ;)

১৬. ০৩ রা মে, ২০০৯ রাত ৯:৪৬
এন এইচ আর বলেছেন: ইসসিরে তাহলে তো মনে ১ বছরে বুইড়া হয়ে গেছি!!!!!!!!!!!!


কেউ একজন অবশ্য বলে ও বুইড়া। বানায়া ফ্রিজে রেডি রাখেন ্যে মাসে রবিবার নাই সে মাসে চলে আসবো চকো খেতে............
০৩ রা মে, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: আমি ইতালীতে আসার ধান্দায় আছি, দেখা যাবে কত গমে কত আটা ;)

১৭. ০৩ রা মে, ২০০৯ রাত ৯:৫৪
অনন্ত দিগন্ত বলেছেন: মুঠো ভর্তি করে toblerone চকো খাচ্ছি ... খাবেন নাকি ? ;)


০৩ রা মে, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: আপ্নারে ......... X(

এই রাইত ২.১০ এ আপনার এই জিনিস আমারে দেখাইতে মন চাইল? এখন আমি চকলেট কই পাই :(

আধাসের মাইনাস X(

১৮. ০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:৪৫
এন এইচ আর বলেছেন: কি আনন্দ আকাশে বাতাসে স্বপ্ন;);) আসবে ইতালির দেশের..........

আইসা পড়েন সু স্বাগতম....................... ঘানিতে ভাঙ্গা;);) চকো খাওয়ামুনে.........।
০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: আপ্নাগো পাদুয়া ইউনি স্কলারশীপ দিলেই যামুগা :(

০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: আমিও তো খাওয়াইতাম চাই :)

২০. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ১০:৫৯
শাওন৩৫০৪ বলেছেন: Snikers
Minis

খাইতাছি......ল্যাবের ফিরিজে গাদা গাদা রাখা আছে....মমমমমমমমমমম।
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: বিলাই রে মাইনাস :|

২১. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:৩৯
অক্ষর বলেছেন: আপনি বানাইলে আমারে কৈয়েন, আমি আইয়া পড়ুম্নে
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:৪২

লেখক বলেছেন: নেক্সট শনিবার ;)

২২. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১২:৪৬
অনন্ত দিগন্ত বলেছেন:
এইটা দিয়ে আমি এখন সকালের নাশতা করতেছি B-)

০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন:

আমিও খাইতেছি :D:D

২৩. ০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:০৪
অক্ষর বলেছেন: শনিবার কাম আছে। রবিবার হৈলে আছি। পার্থ বড়ুয়া আইবো রবিবারে, যাইবেন্নাকি?
০৪ ঠা মে, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: রবিবার আমার কাম আছে :(

তারপরেও সময় পাইলে পার্থরে দেখতে যামু, টিকেট কত করছে অনুষ্ঠানের?

২৪. ০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৩:৪৪
অক্ষর বলেছেন: জানি না দাম কত। আমি যারে দিয়া কলেজে ভর্তি হোইছি ঐ এজেন্ট আমাগো সবাইরে একটা কৈরা ফ্রী টিকিট দিবো। তয় না যাইতে পারি, সিউর না
০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: আমার তো কেনা লাগবে, দেখি কি করা যায় :)

২৫. ০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
সহেলী বলেছেন: এই নিয়ে দুজনের নামে রিপোর্ট করেছি আপনাকে সহ ! এসব কি শুরু হোল !
০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন: আমার নাম রিপুটের ফাষ্টে দিয়েন, শুরুটা আমিই করছিলাম :P:P

২৬. ০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১
রিসাত বলেছেন: চাট্টিখানি পোস্ট
০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: মানে কি? :|

২৭. ০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
সহেলী বলেছেন: আচ্ছা আপনি ফার্স্ট হলেন -- এবার আমার বকশিশ চকলেট ?
০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: দাওয়াত নেন :D:D

২৮. ০৪ ঠা মে, ২০০৯ রাত ৮:০৮
শরীফ উদ্দীন বলেছেন: কি রেসিপি দিলেনরে ভাই! আমার তো এখনই খেতে মন্চাচ্ছে। কি যে করি। রেসিপি অনুযায়ী বানানোর তর সইছেনা। তার চেয়ে বরং আমাকে একটু পাঠিয়ে দেন।
০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: শেষবার বানানোর ৩ ঘন্টার মধ্যেই সব খেয়ে ফেলছি :D:D

২৯. ০৪ ঠা মে, ২০০৯ রাত ৮:৩৯
বুড়া শাহরীয়ার বলেছেন: বাজারের সব চকলেট ডার্ক চকলেট নয়। মস্টলি মিল্ক চকোলেট।
চকোলেট এর পারসেন্ট এর উপরে নির্ভর করে একটা চকোলেট কত টুকু ডার্ক। ৭০% থেকে ৯৯% পর্যন্ত আমি ব্যবহার করেছি। কিউবান আর তাহিসিয়ান চকোলেট মটামতি মানের দিক দিয়ে ভাল.........

ইউনি ভার্চিটিতে থাকা কালিন একটা রেস্টুরেন্ট এ সামার জব করতাম পেস্ট্রি তে । তাই এই নলেজ গুলা হয়ে গেছে। এখন মাঝে মাঝে বউ ছেলেকে চমকে দেই বানিয়ে।
:)
০৪ ঠা মে, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: ঠিক বলছেন ভাই, ডার্ক চকলেট অনেক শক্ত হয় আর তিতা তিতা লাগে।

ধন্যবাদ আপনাকে :D

৩০. ০৫ ই মে, ২০০৯ ভোর ৬:২১
নুশেরা বলেছেন: মজাদার মুজ রেসিপির জন্য ধইন্যা। তবে সালমোনেলা না কী এক ব্যাকটেরিয়া থাকে কাঁচা ডিমে। ডিমটারে দুধের সাথে কম আঁচে ফুটায়া কাস্টার্ডের মতো কইরা তারপর মুজ বানানি যায় কিনা টেস্ট কইরা আরেকটা রেসিপি দিয়েন :)
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: বস, সালমোনেলা যদি থাকে, তাইলে ডিম ভাইজ্জা না ফেললে যাবে না। ডিমে সালমোনেলা পাওয়া যায় খুব কম, পাওয়া গেলে - সেই ডিম যদি মেক্সিকো থিকাও আনা হয়, তাইলে সেই মেক্সিকান ডিমওয়ালার খবর আছে। ওর জরিমানা দিতে দিতে ঘর বাড়ী বেচা লাগবো।

ডিমটারে দুধের সাথে কম আঁচে ফুটাইলে সেইটা পুডিং হইয়া যাবে বস :|

তারপরেও আমি দেখি আপনার জন্য আরেকটা রেসিপি দিতে পারি না কি ;)

৩১. ০৫ ই মে, ২০০৯ ভোর ৬:২৬
রোবোট বলেছেন: ডার্ক চকলেট ভালো পাইনা। মিল্ক চকলেট ভালো পাই।
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ট্রাই কইরা দেখতে পারেন মাঝে মাঝে, তিতা স্বাদটাতেও মজা আছে ;)

৩২. ০৫ ই মে, ২০০৯ ভোর ৬:৩৩
মুকুট বলেছেন: শোকেচিত, বানানো হইবেক
০৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: বানায় ফেলেন :)

৩৩. ০৬ ই মে, ২০০৯ বিকাল ৩:৫৭
ভেবে ভেবে বলি বলেছেন: এই খাবারটা আমি একবার খেয়েছিলাম হোটেল র‌্যাডিসনে, ডেফিনিটলি খুব ভালো লেগেছিলো, কিন্তু বুঝতে পারিনি যে এটা ঠান্ডা খাবার। তাই ফ্রিজে জমিয়ে বানাতে বলেছেন দেখে অবাক লাগলো।
০৬ ই মে, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ফ্রিজে ঠান্ডা না করলেও হবে, কিন্তু ঠান্ডাটা বেশী মজা :D:D

৩৪. ২২ শে মে, ২০০৯ রাত ৮:২৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: খামোওওওওওওওওওওওওওওওওওওওও :D


স্বপ্নজয় বিড়ালটা দেখি অর্ধেক খেয়ে ফেলছে! X(
২৩ শে মে, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: নাআআআআআআআআআআআ

ছবিটা তোলা পর্যন্ত অর্ধেক ছিল, তারপরেই ... :P

৩৫. ০৫ ই জুন, ২০০৯ রাত ১০:০৩
পারভীন রহমান বলেছেন: জয় আমাকে কয়েকটা স্নিকারস দাও, খাইতে মন চায় , ইয়ামি ইয়ামি
০৫ ই জুন, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: দেশে আইসা দেই আফা? আগে তো কাছেই আছিলা, পাঠায় দেওয়া যাইতো :D

৩৬. ০৫ ই জুন, ২০০৯ রাত ১০:১০
পারভীন রহমান বলেছেন: র‌্যাডিসনের চেয়ে শেরাটনের চকলেট মুস বেশী মজার ইয়ামি ইয়ামি
০৫ ই জুন, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: কোন চিন্তা কইরোনা আফা, আমাকে শেরাটনের চকলেট মুস খাওয়ানোর সুযোগ আমি তোমাকে দিবো ;)

৩৭. ০৫ ই জুন, ২০০৯ রাত ১০:৫১
পারভীন রহমান বলেছেন: জয় তোমার হাতের বানানো চকলেট মুস সবচেয়ে বেশী মজা, আমি ওইটা ই খেতে চাই
০৫ ই জুন, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: না খাইয়াই প্রশংসা? :D

৩৮. ২২ শে মে, ২০১০ রাত ১০:৪৭
আম্বি বলেছেন: আফনে এই খাইয়াও মোটা হইতে পারলেন না।। X( X( X( X( আমিতো বাতাস খেলেও মোটা হই :-&
৩৯. ২২ শে মে, ২০১০ রাত ১১:০০
বাবুনি সুপ্তি বলেছেন: :) ভাইয়ার রেসিপি খুব মিস করি

 

মোট সময় লেগেছে ১.০০৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ