অনেকগুলো দিন কেটে গেল সামুতে। দেড় বছর খুব কম সময় নয়। তবে আমার ব্লগ সে তুলনায় অনেক কম। রেজিষ্ট্রি করার পর অনেকদিন ব্লগে আসিনি, সে কারনেই এত দিনে ৫০তম পোষ্ট করতে হচ্ছে।
এ পর্যন্ত আমার ব্লগ পরিসংখ্যানঃ
* পোস্ট করেছি: ৪৯টি
* মন্তব্য করেছি: ২১৪৬টি
* মন্তব্য পেয়েছি: ১৫৫৪টি
* ব্লগ লিখছি: ১ বছর ৬ মাস
* ব্লগটি মোট ১৬৫০৪ বার দেখা হয়েছে
* আমাকে ব্লক করেছেন: তিতিয়ানাতান্তা (কারন অজানা)
* রাগ করে আমার ব্লগে আসেননা: রোবোট ভাই (কারন অজানা)
* নামকরন করেছেন: কাক ভুষুন্ডি (পাক্না জয়), নুশেরা (টম)
* চরিত্র বিশ্লেষন করেছেন: কাঁকন (বুইরা লুল), চানাচুর (নাক ব্যাঁকা ব্লগার)
* যাদের ভয় পাই: নুশেরা (বানান ভুল ধরে খালি
* যাদের হিংসা করি: আহমাদ মোস্তফা কামাল ভাই, নুশেরা, নাফিস ইফতেখার, অনন্ত দিগন্ত, তামিম ইরফান, অরণ্য আনাম।
* যিনি আমাকে চেনেন অথচ কোনদিনও আমার ব্লগে আসেননি: নাফিস ইফতেখার
* যাদের লিখা মিস করি: তামিম ইরফান, শিরোনামহীন
* যাদের ব্লগে ঢুকলেই মন ভাল হতে থাকে: অপসরা, জেরী
* যাদের সাথে মজা করতে ভাল লাগে: কাক্লুল, শাওন৩৫০৪, মুক্ত বয়ান, অক্ষর, এন এইচ আর, চাঙ্কু, নুশেরা, কাঁকন, টুশকি, চানাচুর, জেরী, আউলা, রেজওয়ান শুভ, ভাঙ্গা পেন্সিল, সাঁঝবাতি'র রুপকথা, প্রত্যু।
* আমার ব্লগীয় ভাতিজারা: মুক্ত বয়ান, চাঙ্কু
* ভয়ে যার ব্লগে কমেন্ট করিনা: নাজনীন খলিল (ভয়ের কারন অজানা)
* ব্লগে আমার প্রিয় মুখ: অপসরা
* প্রিয় ব্লগ সিক্যুয়েল: কোঁকড়াচুলওয়ালী (অনন্ত দিগন্ত), আমার বান্দরবেলা (তামিম ইরফান), গান-গল্পের চরিত্ররা (নুশেরা)
* নিজের প্রিয় ব্লগ: আজ তবে পৃথিবী আঁধার করে বৃষ্টি হোক
সবাইকে অনেক অনেক ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




