somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বিকেলের আলোয় ... (শেষ পর্ব)

০৭ ই জুন, ২০০৯ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেষ বিকেলের আলোয় .. (৩)

ভয় পাবার একটা মাত্রা আছে, সেটা পরিয়ে গেলে মানুষ ভয় পেতেও ভুলে যায়। আমার এখন সে রকম একটা অবস্থা চলছে। শিকারী প্রানীরা শিকারের গন্ধ ঠিকই পায়, বুঝে যায় যে এটাকে কায়দা করে ফেলা যাবে। আমার সামনে বসে থাকা তিন চারটা ক্ষুধার্ত শেয়ালের লালা ঝরা মুখের দিকে তাকিয়ে গা গুলিয়ে ওঠে আমার। মনে মনে বলি - নে, শুরু কর। যে কোন ভাবেই হোক, আজ মরতে আমাকে হবেই।

হঠাৎ করেই কেমন যেন চঞ্চল হয়ে ওঠে শেয়ালগুলো। নাক উঁচু করে কিসের গন্ধ শোঁকে ... তারপর একে একে উঠে দাঁড়ায়। কেন যেন হাসি পেয়ে যায় আমার, নিশ্চিত আরেকদল শেয়াল আসছে ... ওদের সাথে মারামারি করে আমাকে ছিঁড়ে কে কতটা মাংস নিয়ে যেতে পারে তার প্রতিযোগিতা শুরু হবে এখনই। হাত পা বাঁধা একটা মানুষ যে কি পরিমান অসহায়, তা আজ বুঝতে পারছি। আচ্ছা, খুব বেশীক্ষন কি সহ্য করতে হবে আমাকে? কোথায় বসাবে প্রথম কামড়টা? গলায় বসালেই ভাল, তাহলে বেশী কষ্ট পাবোনা।

কাশের ঝোপের মধ্যে দিয়ে কোন একটা প্রানীর দ্রুত ছুটে আসার শব্দ শুনতে পাই, লক্ষ্য করি শেয়ালগুলিও কেন যেন পিছিয়ে যাচ্ছে একটু একটু করে। ওদের সামনের তাজা খাবারটাকে রেখে দূরে সরে যেতে ওদের বাধ্য করছে কিছু, নিচু গলায় কুঁই কুঁই শব্দ করে ওরা জানান দিচ্ছে বিরক্তির। হঠাৎ কুকুর ডেকে ওঠে কাছে কোথাও, সেই ডাকটা ক্রমেই এগিয়ে আসে, আর শিয়ালগুলোও অদৃশ্য হয়ে যায় কাশের বনে। মুহূর্তকাল পরে আমার সামনে এসে দাঁড়ায় মিশমিশে কালো একটা মাঝারি আকারের দেশী কুকুর। বুঝতে পারি শেয়াল গুলোকে তাড়া করতেই এর আগমন, কিন্তু এখানে আমাকে এভাবে পরে থাকতে দেখে বেচারী কুকুর বেশ ভড়কে গ্যাছে। কাছে এসে কুকুরটা আমার সারা গা শুঁকে দেখে। তারপর তারস্বরে চিৎকার জুড়ে দেয়।

বেঁচে থাকবার শেষ আশাটা উঁকি দিয়েছে। আমার আশে পাশে ঘুরে ঘুরে ঘেউ ঘেউ করছে কালো কুকুরটা। আশা করছি ওর সাথে ওর মনিব আছে ধারেকাছেই কোথাও। সে জন্যেই কুকুরটা চাইছে যেন ওর মনিব আমাকে দেখতে পায়। জানিনা সেটা সম্ভব হবে কি না। কিন্তু আমার মাথায় চলছে অন্য আরেকটা চিন্তা। যদি বেঁচেই যাই, আমি কি কামালের ওপর ঠিক এমনি করে প্রতিশোধ নেবো? জীবনের চূড়ান্তমজবজ যে রুপটা আমি আজ এই চরের বালিতে শুয়ে শুয়ে দেখলাম, তা কি আমি কামালকেও দেখাবো? মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর আমি কি পারবো আর কারও দিকে স্মিথ এন্ড ওয়েসন রিভলবারটা তুলে ধরে ভয় দেখাতে? মৃত্যু যে কত ভয়াবহ, তা নিজের সমস্ত সত্ত্বা দিয়ে উপলব্ধি করছি আমি।

আমার সামনে দাঁড়িয়ে আছে আট নয় বছরের ছেলেটি। অবাক বিস্ময়ে তাকিয়ে আছে আমার দিকে। ওকে দেখে অস্ফুটে কেবল বলতে পেরেছিলাম "পানি"। ছেলেটা দৌড়ে গিয়ে আঁজলা ভর্তি পানি এনে দিয়েছে আমাকে। ওর ছোট্ট হাতের ফাঁকা দিয়ে অনেকটা পানিই পড়ে গিয়েছে, কিন্তু এই চরের মাটিতে জমে থাকা পচে যাওয়া বৃস্টির সেই পানি টুকুই যেন আমার জীবনটা ফিরিয়ে দিল আজকে। শেষ বিকেলের এই ম্লান আলোতে আমি যেন নতুন করে জন্ম নিলাম। অনেক অজানাকে জানতে পারলাম, নিজেকে চিনতে পারলাম, উপলব্ধি করতে পারলাম জীবনের গুরুত্ব।

উবু হয়ে ছেলেটার দিকে পেছন ফিরে বসেছি আমি। ছেলেটার হাতের শন কাটা ধারালো কাঁছি এগিয়ে আসছে আমার হাত দুটোকে বাঁধনমুক্ত করতে। আমি চোখ বন্ধ করে অপেক্ষা করছি মুক্তি পাবার।

~ সমাপ্ত ~
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৯ সকাল ১১:১২
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×