দেখতে দেখতে অগাস্টের তৃতীয় দিনটা চলেই এল। অনেকদিন আগে এই দিনে আমার ব্যাচেলার লাইফের পরিসমাপ্তি ঘটেছিল
শুধু আক্দ পড়ানো হবে বলে সেদিন বিয়ের আয়োজন তেমন জমকালো কিছু ছিলনা। খুব কাছের কিছু আত্মিয়স্বজন আর প্রতিবেশী বরযাত্রী হয়েছিলেন। আমরা ওর খালার বাসায় দুপুর দুটার দিকে গিয়ে পৌছাই। গেটে ছোটদের দাবী ছিল সামান্যই, একটুকরো বোকা বোকা হাসিতেই কাজ হয়েছিলো
এরপর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে খেতে বসি সবাই মিলে। খাবারের বিশাল আয়োজন দেখে মনে হয় "কিসের কি, পাঞ্জাবীর হাতা গুটাইয়া পায়জামা ঢিলা কইরা খাইতে বইসা যাই
খাওয়া দাওয়ার কিছুক্ষন পর কার যেন মনে হয় আমাদের দুজনকে কিছুক্ষন সময় দেয়া উচিৎ। আমাকে নিয়ে যাওয়া হয় বৌএর ঘরে, তারপর ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেবার আগে এক নানী কানে কানে বলেন "জাস্ট পাঁচ মিনিট, খালি কথা বলবা, নাথিং এলস
ঘরে ঢুকে নিজের বউ দেখি। একটা লাল কাপড়ের পুটলী বসে আছে ধবধবে সাদা বিছানায়। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞ্যেস করি "আপনে কে? আমার মনে হয় বৌ বদল হইছে
বিকেল বেলা সালাম পর্ব শেষ করে বাসায় চলে আসি। রাতে মোবাইলে টুকটাক কথা হয় বৌএর সাথে। সেখানেও উৎসুক স্বজনের ভীড়, প্রাইভেসী বলতে কিছু নাই
আজকের দিনটাকে সামনে রেখেই মনে কি পড়ে প্রিয়? সিরিজটা লিখেছিলাম।
ভাল থাকবেন সবাই
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




