৮ তারিখে কাজ থেকে ছুটি নিয়েছিলাম, ভেবেছিলাম রাতে ইফতারের পর বাসার সবাই আর খুব কাছের দুজন বন্ধু মিলে একটু খাওয়া দাওয়া করবো। উপলক্ষ ছিলো অনেক গুলোই। নতুন বাসায় ওঠা, নতুন কাজে জয়েন করা, আমার বিয়েবার্ষিকী আর জন্মদিন তো আছেই। সন্ধ্যা থেকে খাবারের মেন্যু আর বাজারের জায়গা ঠিক করে, গাড়ীওয়ালা বন্ধুটিকে আরেকবার রিমাইন্ড করে ৭ তারিখ রাতে কাজে চলে যাই। সিডনী সময় রাত ১২টা বাজার আগেই প্রথম এসএমএস পাই আদিত্যর মোবাইল থেকে ... সেখানে কিছু হিজিবিজি লেখা দেখে বুঝতে পারি এটাই বাবুর "হ্যাপি বার্থডে পাপা" লেখা
এরপর সারা রাতে ২১টা এসএমএস ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছ থেকে পাই। সকালে কাজ শেষ করে ৬.৩৭ এর ট্রেনে যখন বসি, ক্লান্তিতে তখন উঠে দাঁড়ানোর শক্তিও নেই। ২৫ মিনিটের যাত্রাপথে বসে বসে আবার এসএমএস গুলো পড়ি, যার অনেক গুলোই বেশ মজার।
"তোকে হ্যাপি বার্থডে জানাইতে গিয়ে মনে হলো তুই আমার চাইতে ৫ বছরের ছোট, তোকে বুইড়া লিখতে গিয়েও তাই লিখলামনা
"৩৩ বছরের কেক পাওনা আছে কইলাম আপনার কাছে
"স্বপ্নে কালো একটা বিলাই দেইখা মনে পড়লো আজকে তোর জন্মদিন
"যদি আজকে তোমার জন্মদিন হয় তাইলে হ্যাপ্পি বার্থডে, আর না হইলে ঈদ মুবারক
বাসায় ফিরে পিসি অন করে সামুতে ঢুকে দেখি নিলআকাশেরদুঃখ'র "আজকে ব্লগের আর এক সেলিব্রেটি স্বপ্নজয় শুভ জন্মদিন" পোষ্টটা। অপ্সরা বুড়ী একটা পোষ্ট দেবে জানতাম (১০০ ভাগ শিওর ছিলামনা
নিলআকাশেরদুঃখ'র পোষ্টটা আমার জন্য সম্পুর্ণই সারপ্রাইজ ছিল। খুব ভাল লাগে পোষ্টটা দেখে। ততক্ষনে অনেকগুলো কমেন্ট হয়ে গেছে, পরে সময় নিয়ে কমেন্টের উত্তর দেব মনে করে যারা শুভেচ্ছা জানিয়েছিলেন তাদের ধন্যবাদ দিয়ে একটা কমেন্ট করি। কমেন্ট পোষ্ট করার আগেই কাজ থেকে ফোন, আমাকে দরকার, সারা রাত কাজ করে মাত্র বাসায় এসেছি, সেটা জেনেই ফোন দিয়েছেন বস্, কাজেই না করার উপায় নেই। তখন বেড়িয়ে গিয়ে দুপুর ১টার দিকে বাসায় ফিরি। গোসল করে ফ্রেস হয়ে একটু শোবার চেষ্টা করতেই দরজায় নক, যাকে গাড়ী নিয়ে আসতে বলেছিলাম, উনি এসেছেন সময়ের ৩ ঘন্টা আগেই
কি আর করা উঠে গিয়ে ওর সাথে কিছুক্ষন কথা বলে বেড়িয়ে যাই বাজারের উদ্দ্যেশ্যে। গাড়ীতে বসে বারবার এসএমএস আসার শব্দে ওদের কৌতুহল মেটাতে আমাকে বলতেই হয় যে আজকে আমার জন্মদিন
"ছোট ভাইটার জন্য আফার তরফ থেকে জন্মদিনের বারতা" সুন্দর লেখাটা পড়ে প্রিয়তে রেখে চলে যাই। রান্নার মাঝেই ইফতারের সময় হয়ে যায়। ইফতারের পর আপুর পোষ্টে কমেন্ট করি, আমার ব্লগে যারা শুভেচ্ছা জানিয়েছেন, সেই কমেন্টগুলো দেখে উত্তর দিতে যাব, ঘড়িতে দেখি ৬.২৫ বাজে, বিরিয়ানী খাওয়াবো বলে কাউকেই ভাল মত ইফতার করতে দেইনি
রান্না হয়ে গেলে সবাই একসাথে খেয়ে নেই। রাতে আবার কাজ আছে, তাই অন্তত ২ ঘন্টা ঘুমাবো মনে করে খাওয়ার পরেই বিছানায় জাম্প করি, কিন্তু আমাকে বিছানা থেকে টেনে তোলে পোলাপাইন
কেক কাটার পর সবার সাথে গল্প করে করে একসময় দেখি কাজে যাবার সময় হয়ে গেছে। বেড়িয়ে যাবার আগে অপ্সরার "স্বপ্নলোকের চাবি" পোষ্টটা পড়ে প্রিয়তে রেখে চলে যাই, সময় পাইনি বলে সুন্দর এই পোষ্টটাতে কমেন্ট করাও হয়নি
এই ছিল আমার জন্মদিনের সারাদিন ও রাতের কর্মসূচী
আমার জন্মদিনে বিভিন্য পোষ্টে আমাকে শুভেছা জানিয়েছেন - নিলআকাশেরদুঃখ, শ্রাবনসন্ধ্যা, অপ্সরা, রথে চেপে এলাম, রাতমজুর, স্পর্শহীন কিছুদিন, অমাবশ্যার চাঁদ, দূর্ভাষী, ইমন জুবায়ের, সেতূ, সাইফুর, এস.কে.ফয়সাল আলম, আলী আরাফাত শান্ত, অক্টোপাস, প্রতীক্ষিত , |জনারন্যে নিসংঙগ পথিক|, সায়ম মুন, বাবুনি সুপ্তি, বৃত্তবন্দী, আমড়া কাঠের ঢেকি, পাথুরে, আধারে অপ্সরী, মে ঘ দূ ত, মোতাব্বির কাগু, আশাবাদী মানুষ, ইশতিয়াক অাহমেদ, শাওন৩৫০৪, নির্ঝরিনী, নুশেরা, শয়তান, রোহান, যীশূ , ঘাসফুল, ভাঙ্গন, কঁাকন, ভোর, জেরী, ইচ্হে, অচেনা বাঙালি, সুলতানা শিরীন সাজি , পুরাতন, চাঙ্কু, হক মাহবুব, চিটি (হামিদা আখতার), নিলাচল, গোয়েবলস, তায়েফ আহমাদ, নীল-দর্পণ, সহেলী, মমমম১২, কাঠগোলাপ, বড় বিলাই, অনন্ত দিগন্ত, দূর্ভাষী, অমাবশ্যার চাঁদ, লেখাজোকা শামীম, সীমন্ত ইসলাম, নাযীর আহমদ, কালপুরুষ, পাতা বাহার, শ।মসীর, সামছা আকিদা জাহান, হাসান মাহবুব, ফেরারী পাখি, জয় সরকার, সায়ম মুন, আকাশ_পাগলা, অক্ষর, নির্ঝর নৈঃশব্দ্য, ফারিহান মাহমুদ, এম এস জুলহাস, ধীবর, আসাদুজ্জামান সোহাগ, আলোর অভিলাসী, মুকুল, জুল ভার্ন, ভাঙ্গা পেন্সিল, অদৃশ্য, আবু সালেহ, আকাশনীল, মনজুরুল হক, ভাস্কর চৌধুরী, মিহির আহমেদ, সোনারবাংলা, মুখ ও মুখোশ, কাব্য, মহসিনবেস্ট, ক্যামেরাম্যান, দোলাহাসান, সুদীপ চৌধুরী, এখন ও বৃষ্টি ভালবাসি, আইরিন সুলতানা, নতুন রাজা, তাজা কলম, অন্ধ দাঁড়কাক, ত্রেয়া, যুগান্তকারী, ডিজিটাল দুষ্ট ছেলে, প্রচেত্য, রোবোট, মেহবুবা, এন এইচ আর, আশরাফ মাহমুদ, রাগ ইমন এবং চাচামিঞা (কারও নাম বাদ পরে গেলে জানবেন তা ছিল নিতান্তই অনিচ্ছাকৃত) - তাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তোমরা আছো বলেই আজ আমি স্বপ্নজয়, তোমরা আছো বলেই আমি নতুন করে লিখি, তোমরা আছো বলেই এই ঘর পালানো আমার কখনও একা লাগেনা।
সবাইকে ধন্যবাদ ...
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



