আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

হার্ড ডিস্ক মেইনটেনেন্স - পর্ব ১

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫

শেয়ারঃ
0 0 0



মাঝে মাঝে খুব বিরক্ত করে মানুষ। গভীর রাতে ফোন দিয়ে ঘুম থেকে টেনে তুলে জিজ্ঞেস করে "ভাই, ঘুমাচ্ছেন"? মনে হয় বলি - না ভাই, ঘুমের ভান করে মটকা মেরে পড়ে ছিলাম আর আপনার ফোনের জন্য ওয়েট করছিলাম। আমার এক বন্ধু ( না হলেই ভাল ছিলো X( ) আছে এখানে, ওর ফোন তখনই আসে যখন ওর কম্পিউটারে কোন সমস্যা দেখা দেয়। ঈদের রাতেও সে যদি ফোন দেয়, আমি জানি যে সে শুভেচ্ছা জানাতে ফোন দেয়নি। এমন আরও অনেকে আছে, কারও না কারও মাধ্যমে আমার নম্বর যোগার করে সময় অসময়ে ফোন দেয় এই 'ফেল কড়ি মাখো তেল' দেশে ফ্রীতে কম্পিউটার সারিয়ে নিতে। সমস্যা আমার মাঝেও আছে। নষ্ট কম্পিউটার দেখলে আমার চোখ চকচক করে ওঠে। ব্যাপারটা একটা চ্যালেঞ্জ মনে হয়, দেখি ব্যাটা কম্পিউটার বেশী পারে না আমি :D:D

কম্পিউটারের যে সমস্যা গুলো সব চাইতে বেশী আসে তা হলো -

১) কম্পিউটার হঠাৎ করে খুব স্লো হয়ে গেছে
২) কম্পিউটার একটু আগেও বা গতকাল কাজ করছিল ভালই, আজকে চালুই হচ্ছেনা
৩) হার্ড ডিস্ক শব্দ করছে খুব
৪) ডিস্ক ইরর দিচ্ছে বার বার
৫) সি ড্রাইভে জায়গা কম বলছে
৬) কোন কোন প্রোগ্রাম লোড হতে অতিরিক্ত সময় নিচ্ছে বা লোডই হচ্ছেনা
৭) কম্পিউটার চলতে চলতে একটা নীল স্ক্রিন আসছে (ব্লু স্ক্রিন অফ ডেথ :|)
৮) বিনা কারনে রিষ্টার্ট হচ্ছে কম্পিউটার
৯) কম্পিউটার শাট ডাউন হচ্ছেনা
১০) ডেস্কটপ আসার পর বা কোন প্রোগ্রাম ওপেন করার পর হ্যাং করছে

এই সব সমস্যাই সরাসরি হার্ড ডিস্কের সাথে সম্পর্কযুক্ত। খুব সামান্য কিছু কাজ করেই এই সমস্যাগুলো সমাধান করা যায়, এগুলো মোটামুটি সবাই করতে পারবে, কোন কম্পিউটার প্রফেশনালের কাছে ধরণা দেয়া ছাড়াই। কেবলমাত্র হার্ড ডিস্ক শব্দ করা ছাড়া অন্য কারনগুলোতে পিসির কেসিং খুলতেও হয়না। সামান্য কিছু মেইনটেনেন্স যদি করেন, প্রতিদিন তো নয়ই, সপ্তাহেও নয়, মাত্র এক মাসে একবার, তাহলেও এই সমস্যা গুলোর অনেক গুলোই এড়াতে পারবেন।



কম্পিউটারের বেসিক মেইনটেনেন্স এর ধারনা গুলো দেই।

১) আপনার পিসি একটি যন্ত্র, সে আপনার জন্য কাজ করে। আপনার কি বোর্ডের প্রতিটি কি প্রেস বা মাউসের প্রতিটি নড়াচড়ায় সে রেসপন্ড করে। তাই, খাওয়া দাওয়ার প্রয়োজন না থাকলেও মনিটর, কি বোর্ড আর কেসিং নরম কাপড় দিয়ে নিয়মিত মুছে দেয়া ছাড়াও এর আরও কিছু যত্নের দরকার আছে।

২) পিসির মেইনটেনেন্সের বেসিক আর কমন টুল গুলো আপনার উইন্ডোজেই (মুলত সব অপারেটিং সেষ্টেমেই) দেয়া আছে, এর জন্য বাড়তি সফটয়ার ইনস্টল করার তেমন কোন দরকার নেই।

৩) বেসিক মেইনটেনেন্স করতে আপনাকে কম্পিউটার বিদ্যায় পারদর্শি হতে হবেনা। কম্পিউটার চালাতে জানলেই হবে।

৪) মেইনটেনেন্স চালু হলে আপনাকে পিসির সামনে রাত জেগে মাছি তাড়াতে হবেনা, ঘুমোবার আগে চালু করে দিয়ে ঘুমিয়ে যাবেন, মেইনটেনেন্স শেষে পিসি চালু হয়ে গেলেও যদি তা সারা রাত চালু থাকে, তাহলে পিসির কোন ক্ষতি হবেনা।

৫) মেইনটেনেন্স করার সময় বড় ধরনের কোন সমস্যা হবার সম্ভাবনা খুব কম। আপনার পিসির হার্ড ডিস্ক খুব বেশী পুরানো, মানে ৩/৪ বছরের পুরানো না হলে চিন্তার তেমন কিছুই নেই।

৬) যতক্ষন পিসি চালু থাকে, হার্ড ডিস্কের ভেতর ডিস্কটা খুব জোরে ঘুরতে থাকে, ফলে এর ভেতরের যন্ত্রপাতি ক্ষয় হতে থাকে। তাই ৩ বছরের পুরানো হার্ড ডিস্ক বদলে ফেলা, অন্তত ব্যাক আপ হার্ড ডিস্ক কিনে ফেলাও পিসি মেইনটেনেন্সের একটা অংশ।

৭) হার্ড ডিস্ক নষ্ট হওয়ার বড় একটা কারন পাওয়ার সার্জ। বিদ্যুতের ওঠানামা, পিসি চালু অবস্থায় কারেন্ট চলে যাওয়া, পিসির কুলিং ফ্যান ঠিক ভাবে কাজ করা (হার্ড ডিস্ক বেশী গরম হয়ে গেলে), প্রয়োজনের তুলনায় কম র‌্যাম ব্যাবহার হার্ড ডিস্কের ওপর যথেষ্ট চাপ ফেলে।

৮) প্রতিবার কম্পিউটার চালু করার পর হার্ড ডিস্কে অনেক অপ্রয়োজনীয় ফাইল তৈরী হয়, যা কম্পিউটার নিজে থেকে মুছতে পারেনা। সে জন্য হার্ড ডিস্কে কোন কিছু সেইভ না করলেও ডিস্ক ভরে যেতে থাকে, ফলে জায়গার অভাব দেখা দেয়। মেইনটেনেন্স করে খুব সহজেই এই অদরকারী ফাইল গুলো মুছে ফেলা যায়, ফলে পিসির সি ড্রাইভে জায়গা অনেক বেড়ে যায়।

৯) কম্পিউটারের সব প্রোগ্রাম সঠিক ভাবে চলার জন্য নির্দিষ্ট পরিমান হার্ড ডিস্ক স্পেস বা জায়গার দরকার হয়, সেই পরিমান জায়গা না পেলে প্রোগ্রাম গুলো ক্রাস (হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া) করে বা পিসি হ্যাং করে।

১০) হার্ড ডিস্ক ইরর দেয়া মানেই ডিস্কটা বদলে ফেলতে হবে, বা উইন্ডোজ রি ইন্সটল করতে হবে - এমন নয়। অনেক সময়েই শুধু মেইনটেনেন্স করেই এই সব ইরর সারিয়ে তোলা যায়।



ক্রমশ ... হার্ড ডিস্ক মেইনটেনেন্সে - পর্ব ২

( এক পর্বে কিছুই দেখি শেষ করতে পারিনা আমি :|)

 

প্রকাশ করা হয়েছে: টেকি ব্লগ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: ভাল লিখছেন। আপনার ঐ দশটা ছাড়াও আমার কাছে লিনাক্স আর মোবাইল রিলেটেড কল আসে। ৫ টা মোবাইল কোম্পানীর আমি লোকাল কাস্টমার কেয়ার!
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: আমি এখনও চালায় যাইতেছি, মাত্রই একটা পিসি ফিক্স করে দিলাম :P

২. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬
মেঘ বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: নতুন পর্ব আগামীকাল দেবো মনে হয়, একটু আগে নেট লাইন ঠিক করলাম :P

৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৭
নাজমুল আহমেদ বলেছেন:

টেকি পাক্নাজয় ভাইয়ের আগমন
শুভেচ্ছার স্বাগুটম :P

দরকারী জিনিস কাজে লাগব :)
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: হি হি ... অনেক দিন পর টেকি পুষ্ট দিয়া ব্যাপক ফ্লপ খাইছি :P

০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: :)

৫. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
মাছিমারা কেরানি বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম ।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: শেষ পর্ব দিয়া ফেলছি :(

৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
কুয়াশায় ডাকা বলেছেন: মাছিমারা কেরানি বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম ।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: শেষ পর্ব দিয়া ফেলছি :(

৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪০
অপ্‌সরা বলেছেন: এত কিছু পারবোনা। যা হয় হবে।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: এমনি এমনি তোরে বান্দরনী বলিনা ... এত সোজা করে লিখছি, আদিত্যও পারবে X(( X(( X((

৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
ফ্রুলিংক্স বলেছেন: কম্পিউটারের প্রবলেম সল্যুশন অনেক আগেই ছেড়ে দিয়েছি।
এখন কেউ ডাকলে যাই না (ঘন্টা ৫০ইউরো দিলে যেতে রাজি আছি)। অন্য কোন উছিলায় কেটে পড়ি। শুধু দরকারের সময় উনাদের মনে পড়ে। একজন তো একবার দাওয়াতের পাশাপাশি কম্পিউটার ঠিক করার দাওয়াত দিয়েছিলো। খাওয়ার দাওয়াত দিয়েছে দেখে মেজাজ বিগড়ে গেলো। পরে আর উনার বাসায় যাইনি।

বর্তমানে গাড়ির প্রবলেমগুলো আমার দিকে ডাইভার্ট হচ্ছে। আবারও ব্যস্ত থাকার ভান করতেছি।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: হা হা হা ... কি আর করবেন, যারা পারে মানুস তাদের কাছে আসবেই :)

৯. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০
কাব্য বলেছেন: অপ্‌সরা বলেছেন: এত কিছু পারবোনা। যা হয় হবে।

:|:|:|:|
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: খিক খিক ;)

১০. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৯
শয়তান বলেছেন: ata না sata কোন্টা নিয়া এই সিরিজ ?
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: দুইটাতেই সমান কাজ করবে জনাব ;)

১১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২
তর্ষ বলেছেন: ভাল পোস্ট।প্রিয়তে রাখলাম এবং পরের পর্বের অপেক্ষায় রইলাম।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, শেষ পর্ব দিয়ে দিছি গতকাল :)

১২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১
শিবলী বলেছেন: এখন কেউ পিসি নিয়ে ডাকলে খুব ব্যাস্ততার ভাব করি। মোবাইল কাস্টমার কেয়ার গিরি কবেই বাদ দিছি, কেউ জিগাইলে শুধু ঐ কোম্পনির হটলাইন নামবার বলে দেই। রাগ দেখাই। আর ভাল লাগে না এইসব, ফ্রি করে দিতে হয় হয়, টাইম লস -ঘুম লস।

আশা করি নেক্সট পর্বে শেষ হবে না। আরও টিপস পাব আপনার কাছ থেকে :)
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: ৩ পর্বে শেষ করে দিছি, এইটা একেবারেই কচিকাঁচাদের জন্য ভাই, তবুও যদি কার উপকারে আসে :)

১৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩২
কঁাকন বলেছেন: ফোন নাম্বার দাও
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: দিছি :| :|

১৪. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৮
মমমম১২ বলেছেন: ফোন নম্বরটা দেন পিলিজ
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: ফেইসবুকে আছে :| http://www.facebook.com/addabaj

১৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৪
কঁাকন বলেছেন: এই হার্ড ডিস্কটাও কী তোমার প্রেমিকাদের মইধ্যে পরে?
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: অবস্যই পরে :`> :`>

১৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০১
রোবোট বলেছেন: না হয় কম্পিউটার সম্পর্কে কিছু জানিনা তাই বলে এইভাবে বলবা। আইচছা নাও আমার বাসায় দুইদিন দাওয়াত। ২য় দিন কম্পিউটার ঠিক করে দিবা। (প্লেনের টিকিট দিতে পারবোনা)

সমস্যা আসলে তোমার বা তোমার মত চানদুদের, নষ্ট কম্পিউটার দেখলে তোমাদের চোখ চকচক করে। মাঝখানথেকে আমাদের মত বুকাসুকা মানুষের দোষ হয়।

ও তোমার ফোন নম্বরটা কত?
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: আঙ্খেল, ফুন নাম্বার ফেইসবুকে আছে :| http://www.facebook.com/addabaj

হি হি হি ... আপনার বাসায় দাওয়াত মানে তো সৌভাগ্যের ব্যাপার, ভচ ;) আমি আইতাছি ;)

১৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১
জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট! পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: শেষ পর্ব দিয়ে দিছি গতকাল :)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: হাসলে তোর দাঁত দেখা যায়না কেন? দাঁত বের করে হাস আপুনি :#) :#)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: :-0

২০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: এরপর কম্পুতে প্রবলেম হলে তোরে ফুনামু।
ঈদ কেমন করলি?
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: অবস্যই ফুনাইবা, আমি এইখানে বইসাও তুমার পিসি ঠিক কইরা দিতে পারব ... কেমুন আছো আফা?

ঈদ ভালই হইছে আফা ... অন্তত গত ২টা ঈদের তুলনায় :)

২১. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৪
আমি পৃথিবী রচে যায় বলেছেন: কাজের পোষ্ট। প্রিয়তে রাখলাম।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :) আপনার বাবুটা কেমন আছে? ওর কথা মনে হলেই অনেক আদোর লাগে :)

২২. ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৭
আমি পৃথিবী রচে যায় বলেছেন: babuta bhalo nai ei oshukh shei oshukh legei thake. bujheni to anusonditsu mon eta sheta ja pai sobi ধরে mukhe পুরে. koto ar chokhe chokhe rakha jai bolen to......
২৫. ১৩ ই মার্চ, ২০১১ রাত ২:৪৩
রাখালছেলে বলেছেন: আপনে ঘন্টায় কত নেন .... আপনার কথা শুনে মনে হৈল আপনে জানেন । আপনার ধারনা ভালই ... আপনার নাম্বারটা পাইলে ভাল হত ইদানিং আমার নিজের মাথাটা ক্যামন য্যান শ্লো হ্য়্যা গ্যাছে ...খালি ভারি ভারি লাগে ... মাত্র কয়দিন আগে পাবনা মেকানিকাল এন্ড ওয়ার্কশপ থিকা ঠিক করাইয়া নিলাম কিন্তু দু্ইদিন যাইতে না যাইতে আবার হ্যাং হ্য়া গেল ....ব্যাপারটা ঠিক বুঝলাম না । আপনের কি মনে হয় মামা, সমস্যা কোনায় ........ |-) |-) X( X( X( X( X( X( X( X( ..একটু যদি সময় দিতেন মামা উপকার হইত....

 

মোট সময় লেগেছে ১.০৩৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ