আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

হার্ড ডিস্ক মেইনটেনেন্স - পর্ব ২

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮

শেয়ারঃ
0 0 0



আগের পর্বঃ হার্ড ডিস্ক মেইনটেনেন্সে - পর্ব ১

এতক্ষন হার্ড ডিস্কের সমস্যা আর বেসিক মেইনটেনেন্সের ধারনা দিলাম। এবার মেইনটেনেন্স পর্ব। আগেই বলেছি, বেসিক মেইনটেনেন্স খুবই সোজা, ঘাবড়ে যাবার মত, বা না পারার মত কোন কিছু নয়। বর্ননার সাথে সাথে ছবি দেয়া আছে। এই পদ্ধতিটি উইন্ডোজ পিসির জন্য করা। আশা করি সবাই কাজগুলো করতে পারবেন। আর কোন প্রকার সমস্যা হলে তো আমরা আছিই।

প্রথম কাজঃ ডিস্ক ক্লিন আপ

মেইনটেনেন্সের প্রথম ধাপেই যা করতে হবে তা হলো হার্ড ডিস্কে জমে যাওয়া জঞ্জাল অর্থাৎ অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলতে হবে। এটি করার জন্য আমরা উইন্ডোজের ডিস্ক ক্লিন আপ টুলটি ব্যবহার করবো।

১) ডেস্কটপ অথবা অল প্রোগ্রামস থেকে মাই কম্পিউটারে ক্লিক করতে হবে। তখন যে উইন্ডোটি আসবে তা অনেকটা নীচের ছবিটির মত। আপনার হার্ড ডিস্কে পার্টিশন বেশি হলে C ড্রাইভের পর D,E,F ... এভাবে আরও অনেক ড্রাইভ দেখাবে। কিন্তু আমরা শুধু C ড্রাইভটি নিয়ে কাজ করবো।



২) C ড্রাইভে রাইট ক্লিক করলে যে মেনুটি আসবে তার সব চাইতে নীচে থাকবে Properties. ওখানে ক্লিক করুন, নীচের ছবির মত একটি উইন্ডো আসবে।



৩) উইন্ডোজের মাঝামাঝি থাকা ডিস্কের গোল ছবিটার পাশে Disk Cleanup লেখা বাটনটিতে ক্লিক করুন, নীচের ছবির মত উইন্ডো আসবে।



৪) Files to Delete এর নীচে যত গুলো চেক বক্স আছে সব গুলোতে টিক দিয়ে দিন। তারপর Disk Cleanup এর পাশে More Options ট্যাবে ক্লিক করুন, নীচের উইন্ডোটি আসবে।



৫) এই ট্যাবে তিনটা ভাগ, সব চাইতে নীচে আছে System Restore। এর পাশে একটা বাটন Clean up... ক্লিক করুন। একটা ছোট পপ আপ উইন্ডো আসবে, যার দুইটা বাটন Delete আর Cancel. এখান থেকে Delete এ ক্লিক করুন। খানিকটা সময় নেবে ফাইল গুলো ডিলিট করতে। হয়ে গেলে একেবারে নীচে দুটি বাটন OK আর Cancel থেকে OK বাটনে ক্লিক করুন। আরেকটা পপ আপ উইন্ডো আসবে, সেখান থেকে Delete Files বাটনে ক্লিক করুন। ফাইল ক্লিন আপ শুরু হবে। শেষ হয়ে গেলে ডিস্কের গোল ছবিটা সহ যে উইন্ডোটা প্রথমে খুলেছিলেন, সেটার নীচে OK লেখা বাটনে ক্লিক করুন।

ব্যস, আপনার বেসিক ক্লিনিং পার্ট শেষ। পিসি রিষ্টার্ট করুন ও স্পিডের পরিবর্তন লক্ষ্য করুন। অবস্যই আগের চাইতে ভাল স্পীড পাবেন।

আপনি চাইলে এর পরের পার্টটা মাসে একবার করতেও পারেন, অথবা ২/৩ মাসে একবার করলেও চলে।

পরের কাজঃ ডিস্ক ইরোর চেক

১) C ড্রাইভে রাইট ক্লিক করলে যে মেনুটি আসবে তার সব চাইতে নীচে থাকবে Properties. ওখানে ক্লিক করুন, নীচের ছবির মত একটি উইন্ডো আসবে।



২) General ট্যাবের পাশ থেকে Tools ট্যাবে ক্লিক করুন। নীচের উইন্ডোটির মত উইন্ডো দেখতে পাবেন।



৩) এই উইন্ডোর উপরে Error-checking অপশনের ভেতর থেকে Check Now বাটনটি ক্লিক করলে দুইটি অপশন সহ ছোট উইন্ডোটি খুলবে। দুটি বক্সের টিক দিয়ে দিন। তারপর Start এ ক্লিক করুন। একটা ছোট পপ আপ উইন্ডো আসবে, যেটা বলবে যে উইন্ডোজ চাল তথাকা অবস্থায় ডিস্ক চেক করা সম্ভব না, আপনি কি ডিস্ক চেক সিডিউলড করে রাখতে চান? Schedule Disk Check বাটনে নিশ্চিন্তে ক্লিক করুন।

এবার কম্পিউটার রিষ্টার্ট করুন। চালু হবার পর ডেস্কটপ আসার আগে নীচের উইন্ডোর মত ডিস্ক চেক করতে থাকবে।



মনে রাখবেনঃ

ডিস্ক চেক সিডিউল ক্যানসেল করার জন্য আপনাকে রিষ্টার্ট করার পরেই কয়েক সেকেন্ড সময় দেবে। আপনি চাইলে - মানে কম্পিউটারে কোন জরুরী কাজ থাকলে সে সময় যে কোন কি চেপে ডিস্ক চেক ক্যানসেল করতে পারেন, কিন্তু পরের বার রিষ্টার্ট করতে গেলে আবার সিডিউল দেখাবে। কাজেই সবকাজ শেষ করে ডিস্ক চেক দেয়া উচিৎ। চেক শেষ হতে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময়ও লাগতে পারে। কাজেই সময় বেশী লাগলে ঘুমিয়ে যেতে পারেন। ডিস্ক চেক শেষ হবার পর পিসি রিষ্টার্ট হবে। সে সময় আপনি পিসির সামনে না থাকলেও ঘন্টা খানেক পর পিসি আপনা থেকেই স্লিপ মোডে চলে যাবে।

আগামী পর্বেঃ ডিস্ক ডিফ্রাগমেন্ট ও কিছু বেসিক সফটওয়ার

 

প্রকাশ করা হয়েছে: টেকি ব্লগ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া আমার খুবই দরকার ছিল । অনেক অনেক ধন্যবাদ। :)
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: শুকনা ধন্যবাদ নেওয়া ছাইড়া দিছি গতকাল থেকে ... /:) হি হি ... কোন সমস্যা হলে চিমটি দিস আমাকে ;)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: ধইন্যা ;)

৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩
রনি রাজশাহী বলেছেন: Mobile theke chokh bulalam apnar post e. Valo laglo.

Porobortite "kivabe banaben chomothkar e-book" er upor tutorial chai.
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: ওই পুলা, খামোখা একজন পরশ্রীকাতর মানুষেরে ব্যান খাওয়াইতে চাও কেন? আমি ঐ পোষ্ট দিলে উনি আসবেন আক্রমনাত্বক ভাষায় জ্ঞান ঝাড়তে, ফলে আবার জেনারেল নাইলে ভ্যান খাইবেন ;)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই ... :)

৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯
ভাবসাধক বলেছেন: GOOD POST. THANKS , DO WRITING .....
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই ... শশষ পর্ব দিয়ে দিছি :)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

৭. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
পরোপকারী বলেছেন: শোকেজে এ রাখলাম, কখনো হয়ত কাজে আসবে। +++++
ধন্যবাদ
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

৮. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: আচ্ছা, হার্ডডিস্ক ডেটা ট্রান্সফার স্পিড ম্যাজার করা যাবে কিভাবে? যেমন, আমার টা ভালই চলছিলো, হঠাৎ করে অনকে স্লো হয়ে গেছে, এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভ এ ডাটা যেতে অবসথা কাইত। অনেক স্লো হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে হার্ডডিসক এ সমস্যা, কিন্তু ধরতে পারতেছি না, কি করা যায় এখন?
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫২

লেখক বলেছেন: এই ষ্টেপগুলো ফলো করেন, সমাধান হতে পারে, না হলে টেরা কপি নামের সফটওয়ার ব্যাবহার করেন, অনেক বেশী স্পীডে ফাইল কপি হবে :)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: নাই ;)

১০. ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৯
~স্বপ্নজয়~ বলেছেন: নেট নাই, বিপদে আছি :(
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: হু ... :(

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: ধইন্যা আফা :)

১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৬
ত্রেয়া বলেছেন: হুমম আমিও তো বলি আপনি গেলেন কই??
আমি নিজেই বেশ কদিন পরে ব্লগে ঢুকে মনে হচ্ছিলো যেন কিছু একটা মিস করছি।
কিছু একটাটা নিশ্চই আপনার হইচই।
ভালো আছেন আশা করি।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আর বইলেননা, কি যে বিপদে আছি, এখন একটা ওয়ারলেস কানেকশন টেম্পোরারী ভাবে নিছি, আপাতত চলার জন্য ... আছেন কেমন ত্রেয়া?

১৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪১
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া পাইছি আপনাকে ব্লগে আজ অনেক দিন পর। নেট ঠিক হয়েছে? কেমন আছেন? :) :) :)
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: নেট ঠিক হওয়ার পর সবার আগে তোর সাথে কথা বলছি :)

১৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৭
দূর্ভাষী বলেছেন: পাক্না কই থাক আজকাল
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: ক্যাম্পসি তে ;)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: হ আফা ... আল্লাহয় রাখছে ... তুমি কেমুন? আমার মামনিটা?

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: এইডস হইছিলো নেট এর, আমার কিছু হয় নাই :-0 :-0

১৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
ফালতু মিয়া বলেছেন: পরীক্ষা করছি ছবি যোগ হয় কিনা।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: ইগুলা কিডা? :-0

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ ... আপনার বাবুটার ছবি দেবেন প্লিজ, ওকে দেখতে ইচ্ছা করে :)

১৯. ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০২
আমি পৃথিবী রচে যায় বলেছেন: এই দেখেন না আমার বাবুটা কি করছে .... :)
Click This Link
২১. ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০৪
এন এইচ আর বলেছেন: কোন রকম প্লাস বা মন্তব্য ছাড়া কয়েক ফ্রেন্ডের বুক মার্কে আপনার পোস্ট ঢুকাইয়া দিয়েছি। আজও তাই করলাম কিন্ত কিছু না বইলা গেলে যদি মাইর দেন................জানি মাইর দিবেন না..............তারপরেও ধন্যবাদ। আমার বন্ধু জানাইছে আপনাকে-----------------
২২. ২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৭
িজসান বলেছেন: ফাইন ধন্যবাদ ।++++

 

মোট সময় লেগেছে ১.০০৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ