আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

হার্ড ডিস্ক মেইনটেনেন্স - পর্ব ৩

০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

শেয়ারঃ
0 0 0



আগের পর্বঃ হার্ড ডিস্ক মেইনটেনেন্সে - পর্ব ২

প্রতিবার পিসি চালু হবার পর হার্ড ডিস্কে নতুন নতুন ফাইল তৈরী হয় আর পিসিতে থাকা ফাইলগুলোতে কিছু পরিবর্তন আসে। সে কারনে কোন কোন পুরানো ফাইলের আকার বেড়ে যায়, তখন কম্পিউটার সেই ফাইলটির বাড়তি অংশটুকু হার্ড ডিস্কের ফাঁকা যায়গায় লিখে রাখে। লিখতে গিয়ে পাতা শেষ হয়ে গেলে আমরা যেমন পরের পাতায় চলে যাই, ব্যাপারটা ঠিক তেমনই। সে কারনে পরের বার পিসি সেই বড় হয়ে যাওয়া ফাইলটা নিয়ে কাজ করতে গেলে এর বাকি অংশ গুলো খুঁজতে বাড়তি সময় ব্যায় করে, ফলাফল - আগের তুলনায় পিসি স্লো হয়ে যায় একটু। এভাবে একটু একটু করে স্লো হতে হতে এক সময় মনে হয় পিসি অনেকটাই স্লো হয়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তির জন্য ডিস্ক ডিফ্রাগমেন্ট টুলটার আগমন। ডিফ্রাগমেন্টের সময় কম্পিউটার ওই ফাইলটার বাড়তি টুকরো গুলো খুজে এনে আগের ফাইলের সাথে জোড়া দিয়ে দেয়, তখন কম্পিউটারকে এক একটা ফাইলের ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরা গুলো হার্ড ডিস্কের আনাচে কানাচে খুজে বেড়াতে হয়না, ফলে সময় বাঁচে। কম্পিউটার আবার আগের গতী ফিরে পায়।

ডিস্ক ডিফ্রাগমেন্ট টুল ব্যাবহারঃ

১) ডেস্কটপ অথবা অল প্রোগ্রামস থেকে মাই কম্পিউটারে ক্লিক করতে হবে। তখন যে উইন্ডোটি আসবে তা অনেকটা নীচের ছবিটির মত। আপনার হার্ড ডিস্কে পার্টিশন বেশি হলে C ড্রাইভের পর D,E,F ... এভাবে আরও অনেক ড্রাইভ দেখাবে। কিন্তু আমরা শুধু C ড্রাইভটি নিয়ে কাজ করবো।



২) C ড্রাইভে রাইট ক্লিক করলে যে মেনুটি আসবে তার সব চাইতে নীচে থাকবে Properties. ওখানে ক্লিক করুন, নীচের ছবির মত একটি উইন্ডো আসবে।



৩) General ট্যাবের পাশের ট্যাবটি হচ্ছে Tools ট্যাব, ওখানে ক্লিক করে Defragment Now বাটনে ক্লিক করুন।



৪) নীচের ছবির মত একটু উইন্ডো আসবে, সেখান থেকে Analyse বা Defragment বাটনে ক্লিক করুন, C ড্রাইভ কত খানি ফ্র্যাগমেন্টেড সেটা দেখাবে, আর কম্পিউটার নিজে থেকেই জানিয়ে দেবে যে ড্রাইভটি ডিফ্র্যাগমেন্ট করতে হবে না কি।



৫) Defragmet বাটনে ক্লিক করুন, নীচের ছবির মত উইন্ডো দেখতে পাবেন। এখানে উপরে নীচে দুটি ছবিতে লাল, সবুজ ও নীল রঙ দিয়ে দেখানো থাকবে হার্ড ডিস্কের বর্তমান ও ডিফ্র্যাগমেন্টের পরের অবস্থা। লাল রঙের দাগ গুলো হচ্ছে ফ্র্যাগমেন্টেড ফাইল, মানে একটি ফাইলের ভাঙ্গা অংশ। ডিফ্র্যাগমেন্ট শেষ হলে এই লাল দাগ গুলো অনেক কমে যাবে। বেশীর ভাগই নীল হয়ে যাবে, অল্প কিছু লাল থাকতেও পারে, ওতে কোন সমস্যা নেই।



৬) প্রথম বার ডিফ্র্যাগমেন্ট করতে ঘন্টা খানেক সময় লাগতে পারে। ডিফ্র্যাগমেন্ট শেষ হলে পিসি রিষ্টার্ট করুন। দেখবেন আগের চাইতে ভাল স্পিড পাচ্ছেন, প্রোগ্রাম দ্রুত লোড হচ্ছে।

দুটি প্রয়োজনীয় সফটওয়ারঃ

ইউনি-ব্লু স্পিড আপ মাই পিসিঃ
কম্পিউটারের বেসিক মেইনটেনেন্স টুল গুলোর মধ্যে এই টুলটি আমার পছন্দ। এই সফটওয়ারটি এক ক্লিকেই আপনার পিসির অনেক অপ্রয়োজনীয় ফাইল মুছে হার্ড ডিস্ককে পরিচ্ছন্য রাখবে।



সফটওয়ারটি ইন্সটল করে Start Scan বাটনে ক্লিক করুন, নিজে থেকেই সে অপ্রয়োজনীয় ফাইল খুজে বের করবে। খুজে পাবার পর নীচের উইন্ডোটি দেখাবে।



এই উইন্ডোর নীচের ডানদিকে Optimise all বাটনে ক্লিক করুন।

সাবধানতাঃ যারা ইয়াহু চ্যাটলগ সেইভ করেন, তারা ইয়াহু ফোল্ডার থেকে আপনার প্রোফাইলটি অন্য যায়গায় কপি করে সেইভ করে রাখুন, নতুবা এই সফটওয়ার সে গুলো ডিলিট করে দেবে।

ইউনি-ব্লু রেজিস্ট্রি বুষ্টার

ইউনি-ব্লু'র আরও একটি দরকারী সফটওয়ার। কম্পিউটারের রেজিস্ট্রি হচ্ছে বই এর সূচিপত্রের মত একটি জিনিস। কম্পিউটারের কোন ফাইল কোথায় আছে, সেটা রেজিস্ট্রিতে লেখা থাকে। যেহেতু কম্পিউটার প্রতিনিয়ত নতুন নতুন ফাইল তৈরী করে, তাই রেজিস্ট্রিতে নতুন নতুন এন্ট্রি তৈরী হয়, কিন্তু সেই ফাইলগুলো ডিলিট বা মুভ করলেও কিছু কিছু এন্ট্রি থেকে যায়, ফলে রেজিস্ট্রিতে থাকা এন্ট্রির সংখ্যা বাড়তেই থাকে। আর কপিউটার চলার সময় সেই এন্ট্রি গুলো ধরে ফাইল খুজতে থাকে, কোন ফাইল খুজে না পেলে আবার গোটা রেজিস্ট্রি খুজে দেখে সেই ফাইলের নতুন লোকেশন। কাজেই সময় নষ্ট হয়, পিসি স্লো হয়ে যায়। রেজিস্ট্রি বুষ্টার সেই অদরকারী ও ভাঙ্গা এনট্রিগুলোকে সারিয়ে তুলে পিসিকে স্পিডি করে দেয়।



সফটওয়ারটি ইন্সটলের পর Scan Now বাটনে ক্লিক করুন, সে ক্ষতিগ্রস্থ রেজিস্ট্রি এনট্রি গুলো খুজে বের করবে এবং দেখাবে ঠিক কতগুলো এন্ট্রি সে খুজে পেয়েছে।



এখন Clean Registry বাটনে ক্লিক করুন, রেজিস্ট্রি ব্যাক আপ করার অপশন দেবে, অবস্যই ব্যাক আপ করতে বলবেন। তারপর কিছু সময় আপনার পিসি হ্যাং করার মত হবে, ঘাবড়াবার কিছু নেই, ব্যাক আপ শেষ হলে সফটওয়ারটি রেজিস্ট্রি ইরোর গুলো ফিক্স করবে। শেষ হলে রিস্টার্ট করতে চাইবে, রিস্টার্ট হলে পিসির স্পীডের পরিবর্তনটুকু আপনি নিজেই অনুভব করতে পারবেন।

============= ============= =============

মনে রাখবেন, সফটওয়ার দুটি ইনস্টল করার পর সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্ট্রি না করে নিলে কোন ইরোর ফিক্স করবেনা।

সফটওয়ার দুটি একটি জিপ ফাইলে (প্রয়োজনীয় সিরিয়াল সহ) ডাইনলোড করুন এখান থেকে

 

প্রকাশ করা হয়েছে: টেকি ব্লগ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ফালতু মিয়া বলেছেন: দেখলাম, ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ... আপনাদের কাজে লাগলেই আমার লেখা সার্থক :)

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩

লেখক বলেছেন: হুম ... যদি ফলো করেন ... তাহলে :-B :-B

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ধইন্যা ... কিরুম আছেন রাজা ভাই? ;)

৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
বড় বিলাই বলেছেন: শোকেসে তুলে রাখলাম, সময়মত কাজে লাগাবো।
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: হুম ... এইটা কম্পুর সর্বাঙ্গে ব্যাথার অসুধ কিন্তু ;)

৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়ার এই পোষ্টটাও আমার অনেক কাজে লাগবে। অনেক ধন্যবাদ ভাইয়া। :)
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: হি হি ... এখন তাইলে ২ টাকা দে আমারে :-B :-B

৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০
অলস ছেলে বলেছেন: শুকরিয়া। ভাইজান কি ভাইরাস মেল্ওয়ার ফিমেলওয়ার এইসব বানাইতে পারেন? মানে সফটুটা নির্ভয়ে ইনষ্টল দিতে পারবো তো, নাকি? :-0
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: এই সফটওয়ার তো আমি বানাই নাই ভাই, ইউনি-ব্লু বানাইছে, আপনি নির্ভাবনায় ইন্সটল করতে পারেন :-0 :-0

৭. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: পড়িনাই - কঠিন কঠিন শব্দ । :(


ফেসবুকে একটা মেসেজ আছে ভাইয়া । আপনাকে ইনফর্ম করাটা দরকার ছিলো , একটু দেখে নিয়েন ।

আছেন কেমন ? বাসায় সবাই ?
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: এর চাইতে অনেক কঠিন শব্দ দিয়া তুই কবতে রচনা করিস X( X(

পড়ছি ম্যাসেজ, ভাল করছিস, ওই ধরনের ব্যপারে কোন প্রকার ছাড় দিবিনা, সে যেই হোক ... যা করছিস - ভাল করছিস ...

আমি আছি ভালই, গলায় একটু ব্যথা আজকে, ঠান্ডা লাগছে। বাসায় বাবু ভাল আছে (মাসআল্লাহ) আর বাবুর মা অসুস্থ :(

৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫৭
ত্রেয়া বলেছেন: পড়ার চেষ্টাও করলাম না :( কারণ প্রথম পর্বটা পড়তে গিয়ে বুঝেছি এ আমাকে দিয়ে হবে না।পিসির সমস্যায় প্রতিবারই আমাকে প্রথমে কয়েকদিন কান্নাকাটি করতে দেখা যাবে :(( তারপর কোন শুভাকাঙ্খি (!) আমার কান্নাকাটিতে বিরক্ত হয়ে পিসি ঠিক করার চেষ্টা করবে।
সে যাক গে,,প্রেমিকা পর্বদের কি হলো তাই বলেন??

অফটপিক: আপনি কেমন আছেন ভাইয়া??
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: এই রকম সহজ ভাষায়, সব গুলা ছবি দিয়া দিয়া লেখার পরেও যদি এমন কথা কন, তাইলে কেমুন লাগে? /:) /:)

নেক্সট টাইমে আমারে জানাইয়েন, আমি এখান থেকেই ঠিক করে দিতে চেষ্টা করবো ...

প্রেমিকা পর্ব লিখতে বসা হয়না, দেখি আগামী কয়েকদিনের মধ্যে বসবো ... এই সিরিজটা চরম ফ্লপ গেল আমার :(( :((

৯. ০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৭
নাজনীন খলিল বলেছেন:

ধুত্তোরি এই জ্ঞানী পোস্টগুলো পড়ে কিচ্ছু বুঝিনা।X(

কেমন আছো?আদিত্য কেমন?

শুভেচ্ছা।
০৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৪

লেখক বলেছেন: কি যে কও আফা, এইটা ওয়ান টু'র ব্যফার /:)

আমি গলা ব্যথায় কাতর আছি, বাবু ভাল আছে :)

তুমি কেমুন আছ?

১০. ০৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯
ত্রেয়া বলেছেন: ফ্লপ
হে...হে
আহারে!! (প্রেমিকা পর্ব না লিখে পাঠকদের কষ্ট দেয়ার ফল :P )
তাড়াতাড়ি প্রেমিকা পর্ব লিখেন,,নইলে !!

দোষ আপনার লেখার নাতো!! আমি টেকির টও কিছুই বুঝি না :|
সেখানে এই লেখা শুধু ছবি কেন পানির মধ্যে দু চামচ চিনি দিয়ে গুলিয়ে খাইয়ে দিলেও কিছুই বুঝব না :``>>



০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আরে ... নতুন পর্ব কালকেই পোষ্ট করছি তো :`> :`>

১১. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫২
মাহাফুজ বলেছেন: ++
ধন্যবাদ ভাই
কাজে জিনিস কিন্তু ডাউনলোড লিংকটা কাজ করছে না

০৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: দুঃক্ষিত ... লিঙ্কটা এখন কাজ করবে :)

১২. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫০
এন এইচ আর বলেছেন: স্বপ্ন ভাইয়া বিপদে আছি............

আমার ব্রান্ড পিসি পার্টিশন ভেঙ্গে নতুন করে উইন্ডোজ ভিস্তা হোম বেসিক সেটাপ দিয়েছি। সব ঠিক আছে কিন্তু হেডফোন ডিকেট করে না। হেড লাগালেও স্পিকারে সাউন্ড চালু থাকে কিন্তু হেড ফোনে আসে না :( :(
অনেক গুতা গুতি করেও কিছু করতে পারছি না। নতুন করে সেটাপ দিয়েও একরকম।

অডিও ডিভাইসে নাম শো করে এরকম High Definition Audio Device


ইন্টেলের ওয়েব সাইট থেকে এই নামে সার্চ দিয়ে যে ড্রাইভার পাই তা ইন্ষটল হয় না।

কোন সাজেসন দিয়ে রক্ষা করুন।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:২২

লেখক বলেছেন: আপনার ব্র্যান্ড পিসির সব ড্রাইভার ডিভিডি করে রাখা লাগতো আগে।
না রাখলে সমস্যা নাই, যে ব্র্যান্ডের পিসি, সেই সাইটে যান, ব্র্যান্ডের নাম দিয়ে সার্চ করলে ড্রাইভার পাবেন সব।

"হেড লাগালেও স্পিকারে সাউন্ড চালু থাকে কিন্তু হেড ফোনে আসে না" - এইটা মনে হয় হেড ফোনের জ্যাকের সমস্যা, যেহেতু নতুন পিসি, তাই জ্যাকের সমস্যা হতে পারে, অথবা জ্যাকের তার মাদারবোর্ডে লাগানো নাও থাকতে পারে, অথবা আপনি ভুল স্থানে গুতাগুতি করতাছেন B-)) B-)) B-))

আরো হেলেপ লাগিলে জানাইয়েন ;)

১৩. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৮
এন এইচ আর বলেছেন: ওরে ভাইরে কি বলে ধন্যবাদ জানাবো তার কোন ভাষা জানা নাই আমার। বড়ই বিপদ থেকে রক্ষা করলেন আমাকে।

তারপরেও মায়ের ভাষায় ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ।

প্যাকার্ড বেলের সাইটেই পেলাম ড্রাইভারটা.................

০৫ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: হি হি ;)

১৪. ২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩১
িজসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৩০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ