আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~

৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯

শেয়ারঃ
0 11 0



দেখতে দেখতে কেটে গেলো ২০০৯। গতবছর পহেলা জানুয়ারীতেই আমার শুভ প্রত্যাবর্তন ঘটেছিলো সামুতে :P সেই হিসেবে সামুতে নিয়মিত হবার বর্ষপুর্তি আমার। অনেক সময় নিয়ে একটা ব্লগ লিখবো ভেবে রেখেছি। অনেকগুলো আইটেম থাকবে ব্লগে। দেখা যাক কি হয় :)

নববর্ষের স্মৃতি

দেশে থাকতে কোন সময়ই তেমন ভাবে নববর্ষ পালন করা হয়ে ওঠেনি। ছোটবেলায় আম্মু এই দিনে পোলাও কোরমা করতেন সব সময়, আমার অনেক পছন্দ বলে (মা'গো, অনেক মিস্‌ করছি আপনার হাতের রান্না)। তারপর কলেজে উঠে চলে গেলাম হোষ্টেলে। সেখানে থার্টি ফাষ্ট রাতে মজা হোত, মানে হলের সবাই মিলে আড্ডা দেয়া, একসাথে খাওয়া। কেউ পড়তে বসলে তাকে চেয়ার সহ তুলে আনা, মাঝে মাঝে তাকে নাচতে বা গাইতে বাধ্য করা - এই সব ছিলো মজার উপকরণ। আর নববর্ষের দিনটা সবাই ব্যস্ত থাকতো যার যার প্রেমিকার সাথে, যাদের কেউ ছিলোনা, তারা মাঝে মাঝে হানা দিয়ে খাবার জন্য টাকা বা সিগারেটের প্যাকেট নিয়ে যেত ;) এই তো।

এখানে এসেই প্রথম থার্টি ফাষ্ট রাতে গিয়েছিলাম সিডনীর বিখ্যাত ফায়ার ওয়ার্কস দেখতে। সে সমইয় ক্যামেরা কেনা হয়নি, তাই শুধু স্মৃতীতেই বন্দি হয়ে আছে সময়টা। এত লোক যে ফায়ার ওয়ার্কস দেখতে যায়, না দেখলে বিশ্বাস করা যায়না। আর কি যা সুন্দর হয় জিনিসটা, বলে বোঝানো যাবে না। শুধু তো ফায়ার ওয়ার্কস না, সাথে থাকে আলোয় আলোয় সাজানো ছোট বড় জাহাজ, আলোক ঝলমল হার্বার ব্রিজ। পরের বছরে তোলা কিছু ছবি দিলাম।









আচ্ছা, অনেক কথা হলো, এবার সবার জন্য কিছু গিফট ...

১) আমার প্রিয় তিন ধারার তিনটি বাংলা গানঃ

ক) তুমি সন্ধার মেঘমালা - সুমন (রবীন্দ্র সঙ্গীত)
খ) ভালবাসি - তপু (এলবাম - সে কে ২০০৯)
গ) মুক্ত হাওয়ায় স্বপ্নেরই দরজাটা খুলে - (লাবণী)

২) আমার প্রিয় তিনটি ইংরেজী গানঃ

ক) Hello - Joy (album - Hello)
খ) You can take my breath away - Enrique Iglesias
গ) I Don't Wanna Miss a Thing - Aerosmith

৩) সোনামনিদের জন্যে তিনটা গেইমঃ

ক) ফার্ম ম্যানিয়া (ডাউনলোড ) ২৫.৩১ মেগাবাইট


খ) ফার্ম ফেঞ্জি (ডাউনলোড ) ৩৫.১৫ মেগাবাইট


গ) লিটল ফার্ম (ডাউনলোড ) ৩৪.৯৬ মেগাবাইট


সবগুলো গেইমই ফুল ভার্শান। প্রয়োজনীয় ক্রাক ফাইল সাথে দেয়া আছে। গেইমগুলো ছোটদের জন্য হলেও সবাই খেলতে পারবেন, প্রথম দিলে সহজ হলেও পরের দিকে অনেক কঠিন হয়ে যায় খেলাগুলো B-)

৪) আমার পছন্দের ৩৩টি হাই ডেফিনিশন ওয়াল পেপার



ডাউনলোড করুন জিফ ফাইল আকারে ১২.৫৪ মেগাবাইট

৫) চমৎকার একটি স্কিন সেভার - ওয়াটারী ডেক্সটপ





ডাউনলোড করুন ১.৮১ মেগাবাইট

সফটওয়ারটি উইন্ডোজ এক্সপি, ভিসতা ও উইন্ডোজ সেভেনে টেষ্ট করা। ইন্সটল করার পর সাথে দেয়া ক্র্যাকটি চালিয়ে C:\windows ফোল্ডার থেকে WATERYDS.SCR ফাইলটি খুজে দেবেন, তাহলে আর কয়েক মিনিট পর পর রেজিষ্ট্রি করতে বলবেনা ;)

৬) রুপমের "পথে চলতে পথে চলতে" মিউজিক ভিডিওটি ডাউনলোড করুন -

পথে চলতে পথে চলতে - এভিআই ফরম্যাটে (avi format) ১২.৫৫ মেগাবাইট
পথে চলতে পথে চলতে - এফএলভি ফরম্যাটে (flv format) ১২.৯২ মেগাবাইট

এবার সিরিয়াস কিছু কথাবার্তা (ফান টক) :P:P

সামুর ব্লগারদের অজানা কিছু কথা ;)

১) জানা আফাঃ আমাদের ব্লগ বুড়ী জানা আফা নিওমিত স্পঞ্জের স্যান্ডেল উলটা করে পড়েন :D মানে ডান পায়েরটা বা পায়ে, আর বা পায়েরটা ডান পায়ে পড়েন :P
২) নুশেরাঃ রান্না বিশারদ নুশেরা পোলাও রান্নার সময় এখনও তিনবার আলহামদু সুরা, তিনবার কুলহু আল্লাহ সুরা পরে পাতিলে ফু দিয়ে রান্না শুরু করেন :P
৩) অপর্ণাঃ (একলব্যের পুনর্জন্ম) ওকে খেপানো খুব সহজ, শুধু বলবেন - "ক্ষয়ে যাওয়া হাড়ের ভেতর ..." ব্যাস ... বাকিটা আর বলতে হবেনা ;)
৪) বৃত্তবন্দিঃ ছোটবেলা ওর মা ওকে কোথাও বসিয়ে দিয়ে চারপাশে বৃত্ত এঁকে দিয়ে বলতেন - এর বাইরে গেলে তোর খবর আছে X(। বৃত্তবন্দি এখনও চারুকলার আশেপাশে বা মেঝেতে আঁকা কোন আলপনা সযতনে এড়িয়ে চলে :P:P
৫) শ্রাবনসন্ধ্যা আফাঃ উনি এখনও b & d লিখতে উল্টোপাল্টা করে ফেলেন :P
৬) বড় বিলাই আফাঃ চিড়িয়াখানার কিউরেটর বিলাই আফা বান্দর খুবই ভয় পান। অনেকদিন টারজান সাহেবকে ঘুমের ঘোরে বান্দর ভেবে ঠেলে বিছানা থেকে ফেলে দিয়ে পরে স্যরি বলেছেন :P
৭) অদিতিঃ (Kisuna) কথায় কথায় স্যরি বলা ওর মুদ্রাদোষ :P কোন না কোন ভাবে প্রতি মিনিটে অন্তত একবার স্যরি বলা তার চাই ই চাই :D
৮) বাবুনি সুপ্তিঃ ওকে শুধু বলুন - "বাবুনি, ছ্যাঙ্গা ..." দেখবেন বাবুনি লগ অফ :D পিসি ছেড়ে দৌড়ে পালিয়েছে কোথাও :P
৯) অনন্ত দিগন্তঃ শিশু সাহিত্যিক অনন্ত কত সুন্দর করে কোঁকড়া চুলওয়ালীর কথা লেখে :) অনন্তর নিজেরে চুলই কিন্তু অনেক কোকড়া। ওর গার্ল ফ্রেন্ড মাঝে মাঝে ওকে "তোমার কুকড়া কুকড়া চুল ..." গান শুনিয়ে ঘুম থেকে জাগায় :D
১০) নাহিনঃ নাহিন যে ওয়েষ্টার্ন মিলন ভচের কঠিন ফ্যান সেটা জানেন? B-)B-)
১১) অপসরাঃ যে কোন একটা রবীন্দ্র সঙ্গীতকে বলুন এটাতো নজরুল গীতি, ব্যস, অপসরা চেইতা বোম :D
১২) নীল-দর্পণঃ নীল-দর্পণ এখনও ঘুমের মধ্যে আঙ্গুল চোষে :P
১৩) স্বপ্নজয়ঃ উনার পেটে কেউ গুতা দিলে উনি খুবই খেপে যান :P
১৪) অরির্ল্ডঃ বিটিভির ছায়াছন্দ ওনার খুব ফেভারিট একটা অনুষ্ঠান ;);)
১৫) স্পৃহাঃ ওকে কেউ একটা সিগারেট অফার করেন, আপনার চৌদ্দগুষ্টি উদ্ধার করে না ছাড়লে আমাকে বইলেন :P:P

========================================

এইবার একটা গল্প ...



একদা এক টুপিওয়ালা রাজশাহী শহরে টুপি বিক্রি করিতে যাইতেছিলো। পথিমধ্যে ক্লান্তিতে তাহার দুই চক্ষু মুদিয়া আসিলে সে টুপির ঝুড়ী মাটিতে নামাইয়া রাখিয়া এক আম্রকাননে শয়ন করিল। কিছু সময় পরে ঘুম হইতে জাগিয়া সে দেখিতে পাইলো যে তাহার ঝুড়ীতে একখানা টুপিও নাই। দিশাহারা হইয়া সে টুপি খুঁজিতে যাইয়া দেখিতে পাইলো যে আম্রশাখায় নৃত্যরত শাখামৃগের দল তাহার সকল টুপি নিজ দায়িত্বে গ্রহন করিয়া মস্তকে ধারন করিয়া রহিয়াছে :P নিজের এহেন বেয়াক্কেলিতে বিরক্ত হইয়া যে নিজের মাথার চুল ছিড়িতে উদ্যত হইলো এবং লক্ষ্য করিলো যে শাখামৃগের দল তাহাকে অনুসরন করিয়া আপন আপন মস্তকে অঙ্গুলী চালনা করিতেছে। টুপিওয়ালার মাথায় এক বুদ্ধি খেলিয়া গেল। সে তাহার আপন টুপিটি খুলিয়া নিজেকে বাতাস করিতে লাগিলো। এইবারেও কৌতুহলী বান্দরকুল তাহাকে অনুসরন করিতেছিলো। এক্ষনে সে তাহার টুপিটি মাটিতে ফেলিয়া দিলে আম্রবৃক্ষে বিচরনরত সকল বান্দর তাহাদের মাথার টুপি খুলিয়া মাটিতে ফেলিয়া দিলো। এই সুযোগের সদব্যবহার করিয়া টুপিওয়ালা তাহার সকল টুপি ফেরত পাইয়া মনের আনন্দে ঝুড়ি ভরিয়া রাজশাহীর পথে রওয়ানা হইয়া গেলো।

পঞ্চাশ বৎসর গত হইয়াছে। টুপিওয়ালার নাতি 'রনি' এখন তাহাদের পারিবারিক ঐতিহ্য বজায় রাখিয়া টুপি বিক্রয় করিতেছে। এই বৎসর সেমাই ঈদের পূর্বে বাড়তি কিছু লাভের আশায় রনি তাহার দাদাজানের মতই ঝুড়ি ভর্তি করিয়া টুপি লইয়া রাজশাহীতে আসিতেছে। পথিমধ্যে ক্লান্ত হইয়া সেও তাহার দাদাজানের ন্যায় আম্রতলে শয়ন করিয়া যথারিতি বান্দরের হস্তে সকল টুপি খোয়াইলো :| কিন্তু রনি তাহার দাদাজানের টুপি ফেরত পাওয়ার উদ্ভাবিত পদ্ধতির কথা ভাবিয়া আমোদিত হইয়া প্রথমে আপন টুপি খুলিয়া নিজেকে বাতাস করিলো ও পরে টুপিখানি মাটিতে ফেলিয়া দিলো। এক্ষনে একখানা মোটাগাটা বান্দর চক্ষের পলকে আম্রশাখা হইতে নামিয়া আসিয়া প্রথমে রনির ফেলিয়া দেওয়া টুপিটি হস্তগত করিলো তারপর রনির ডান গালে একখানা রাম থাপ্পর বসাইয়া দিয়া আম্রশাখায় ল্যাঞ্জা পেচাইয়া উলটা হইয়া ঝুলিয়া কহিলো -

"দাদা কি খালি তুমারই আছে না কি বাচ্চু? আমাগো নাইক্কা? ..." :D:D:D
========================================

স্বপ্নজয়ের ম্যালা প্রতিভার সাথে আপনারা পরিচিত ;) এইবার শুনেন একখানি ছুডু ছড়া :D:D



রাশিকার টেডি বিয়ার বাঁকা হয়ে বসে
অদিতির হাত দুটি তারে শুধু খোঁজে
যখনই সুযোগ পায় টিপে দেয় গলা
জানিনা এ অদিতির কেমন আজিব খেলা ... B-)B-)B-)

========================================

আচ্ছা ... অনেক উল্টাপাল্টা কথা হইছে। আপনাদের কিছুটা সময় আনন্দ দেবার এটাই ছিলো আমার হাস্যকর প্রচেষ্ঠা। নতুন বছর প্রথম দিনটাতে অন্তত একটি মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। হতে পারে সে আপনার মা, বাবা অথবা আপনার ভাই বোন, স্ত্রী সন্তান, বন্ধু। অথবা পথে দেখা হওয়া কোন অপরিচিত মানুষ। সাধ্যের মধ্যে যা আছে তা দিয়েই চেষ্টা করুন না। যদি আপনার চেষ্টায় একটি মুখে ফুটে ওঠে এক চিলতে হাসির রেখা, তবে সেইটাই হবে আপনার জন্য - আমার জন্য - আমাদের সবার জন্য সব চাইতে বড় পাওয়া ...

সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ... :):):)

 

প্রকাশ করা হয়েছে: জেনারেলফান ব্লগ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১
kisuna বলেছেন: আমার জীবনে এত বড় পচানি খাই নাই...আমার এখন কি করা উচিৎ? ইইই (কান্না)... পেলাচ...
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: খেক খেক খেক ;) ;)

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪
ভাঙ্গন বলেছেন: ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~
..........
৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: শুভ নববর্ষ ভাঙ্গন :)

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
বৃত্তবন্দী বলেছেন: হেপ্পি নিউ্যিয়ার...

পুরা না হৈলেও খানিক্টা মিল্ছে ;)

দেশে আসো। ভুঁড়িত খুঁচা মারা হৈবেক ;)

আমার ক্সপির্লিগা উইণ্দুষ ছেবেন থিম দর্কার। খুইজা পাইতা মেইলাইয়ো।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪৬

লেখক বলেছেন: খিক খিক ;)

উইণ্দুষ ছেবেন থিম না খুইজা উইণ্দুষ ছেবেন ইন্সটল করো, মজা পাইবা ;)

৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৯
রাজামশাই বলেছেন: পছন্দ হইচে রে ...............
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৪৮

লেখক বলেছেন: শুক্রিয়া আজামশাই ;) ;)

০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫১

লেখক বলেছেন: কি হইছে? ;)

৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০০
এরশাদ বাদশা বলেছেন: মচৎকার!!!! নিউ ইয়ার শুভেচ্ছার সাথে সিক্রেট ম্যাটার, ওয়ালপেপার, গেইম, গান, গল্প সেই সাথে এই অনুরোধটি- নতুন বছর প্রথম দিনটাতে অন্তত একটি মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। হতে পারে সে আপনার মা, বাবা অথবা আপনার ভাই বোন, স্ত্রী সন্তান, বন্ধু। অথবা পথে দেখা হওয়া কোন অপরিচিত মানুষ। সাধ্যের মধ্যে যা আছে তা দিয়েই চেষ্টা করুন না। যদি আপনার চেষ্টায় একটি মুখে ফুটে ওঠে এক চিলতে হাসির রেখা, তবে সেইটাই হবে আপনার জন্য - আমার জন্য - আমাদের সবার জন্য সব চাইতে বড় পাওয়া ...

পোস্টটি প্রিয়তে নেওয়া হলো। ভালো থাকবেন, প্রতিদিন, প্রতিক্ষন।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৬

লেখক বলেছেন: অনেক ধইন্যা আপনারে :D :D

৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০১
এরশাদ বাদশা বলেছেন: মচৎকার শব্দটি আমার বড়ো ভাই বলেন... :-P
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৭

লেখক বলেছেন: হি হি ... মজা লাগে শুনতে ... :P

৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এই পোস্ট ফ্লপ হৈতেছে ক্যান !


হ্যাপি নিউ ইয়ার ভাইয়া :)
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৮

লেখক বলেছেন: এই পোষ্ট কিছুতেই ফ্লপ হইতে দেয়া যাবেনা ... টাইনা ধইরা হিট বানামু ;) ;)

হ্যাপি নিউ ইয়ার এপু :)

৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৭
এরশাদ বাদশা বলেছেন: তপুর গানটির লিংক চেক করে দেখেন। কাজ করছেনা।
০১ লা জানুয়ারি, ২০১০ রাত ২:৫৯

লেখক বলেছেন: সামুর ভাগে (!) ধরছিলো, ঠিক করছি ;)

১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৮
হাসান মাহবুব বলেছেন: দারুন পোস্ট। শুভ নববর্ষ
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ হা মা :)

শুভ নববর্ষ ...

১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১২
বড় বিলাই বলেছেন: ঐ আমগোর গোফন কতা ফাঁস করলেন ক্যান। X(( X(( X((

তাও হ্যাপি নিউ ইয়ার দিয়াই দিলাম, আর শোকেসেও তুইলা রাখলাম।
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: খেক খেক ... গোফন কতা ফাঁস কইরা দিছি ;) ;)

১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
পারভেজ বলেছেন: চমৎকার গালগল্প আর উপহার!
হ্যাপি নিউ ইয়ার ২০১০
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পারভেজ ভাই :) :) :) :)

১৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
লেখাজোকা শামীম বলেছেন: অনেক অনেক গোপন খবর জানলাম। হ্যাপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০

লেখক বলেছেন: হি হি ... কেমন আছেন ভাই?

১৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
ত্রিশোনকু বলেছেন: ব্যায়াফক মজা পাইলাম।
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫১

লেখক বলেছেন: ব্যায়াফক খুশীত হইলাম ;)

১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৬
অনন্ত দিগন্ত বলেছেন: নাহ তুমারে আর ঠিক করা গেল না ... ভাবসিলাম তোমার গোপন ইচ্ছে অনুযায়ী ২৭ এর বদলে ১৪ - ১৫ এর দুইটা (;)) খুজে দিবো ... কিন্তু গোপন কথা ফাস করার অপরাধে তুমারে যাবদ্জীবন কারাদন্ড দেয়া হইলো ....


শুভ নববর্ষ ২০১০ !!!
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: আরও কিছু লিখতাম, কিন্তু ছোট বইলা মাফ পাইয়া গেছো ;)

১৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০
এন এইচ আর বলেছেন: গিফটু পাইয়া ব্যাপক খুশি হইলুম..................


শুভ নববর্ষ............... কামনা করি মনের লালিত স্বপ্নটা এই বছরে পূরণ হবে।
০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন সব সময় :) :)

১৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
বাবুনি সুপ্তি বলেছেন: :``>> :``>> :``>>

ভাইয়াআআআআআআআআআআআআ :``>> :``>> :``>>

সত্যি অনেক ভাল লেগেছে আপনার পোষ্ট। গান, গেমস, ওয়ালপেপার, সব গুলো এখনি নামাচ্ছি! :)

ফান টক গুলো পড়ে অনেক অনেক হাসলাম! কিন্তু আমার নামের পরে ছ্যাঙ্গা দেখে দৌড় দিব কিনা ভাবতেছিলাম!!!!!!

গল্প টা পড়ে হাসতে হাসতে পরে গেলাম!!!! =p~ =p~ :P :P

কিন্তু ছড়ার ছবিটা দেখে!!



***** ~ ***** HAPPY NEW YEAR 2010 *****~*****


০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: হি হি হি ... পাগলী বাবুনি একটা ;)

০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৮

লেখক বলেছেন: হায় হায় ... বাবুনি দেখি লজ্জায় লাল :P :P

১৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
ইরফান রিজভী বলেছেন: আমি একটি গান এখনি নামিয়ে নিচ্ছি...ঃ) আর আদিতি আপুর বাসায় কালকে গেলে আপনার এই ছবি খানা বড় করে বাধায় করে নিয়ে যাব, তারপর ছবিটা তার ঘরের দড়জায় টাঙ্গিয়ে নিছে লিখে দিবঃ "সাবধান, এই ঘড়ে একজন খুনি বসবাস করেঃপি"...:D
০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০০

লেখক বলেছেন: হা হা হা হা হা হা "সাবধান, এই ঘরে একজন খুনি বসবাস করেন"... :D

২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: হাহা! মজা পাইলাম
Happy new year স্বপ্নজয় ভাই ।
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: শুভ কামনা আপনার জন্য :)

২১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
অপ্‌সরা বলেছেন: হাসতে হাসতে শেষ আমি। তবে আমি রবীন্দ্রকে নজরুল বললে মোটেই চেতিনা।


হাসতে হাসতে মরি। কিচ্ছু জানোনা সেটা জেনে। :P
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: খিক খিক ... :P :P

কেমন আছিস? তোর একটা লিঙ্ক দেবার কথা ছিল আমাকে? লিঙ্কটা দিলে কাজটা করতে পারতাম রে বুড়ী ...

২২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
তায়েফ আহমাদ বলেছেন: ব্যাপক্স............
:#)

দাদা-নাতির টুপির গল্পটা পছন্দৈছে!
বর্ষপুর্তির শুভেচ্ছা........
০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: হা হা হা ... নাতির তো দেখাই নাই :P :P

০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০১

লেখক বলেছেন: থ্যাঙ্কু ;)

২৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩১
নির্ঝরিনী বলেছেন: এক পোষ্টেই অনেককিছু দেখা, জানা হয়ে গেল...

ব্লগারদের অজানা কথা জানতে পেরে মজা পেলাম...

আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা...
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: হা হা হা ... মানুষরে খোঁচাইয়া মজা করার চেষ্টা আর কি :P :P

কেমন আছেন নির্ঝরিনী? ভাল থাকবেন অনেক ...

০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: :D :D :D

২৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৬
নীল-দর্পণ বলেছেন: হ্যাপী নিউ ইয়ার সাথে বর্ষ পুর্তির শুভেচ্ছা।
আমি এখনও হাত চুষিনা। পেটে গুতা দিবো কিন্তু.... X(( :P
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: খিক খিক খিক ... জানি জানি ;)

২৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৮
জেরী বলেছেন: শুভ নববর্ষ ২০১০
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: শুভ নববর্ষ জেলিফু :) :) :)

২৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৫
মেহবুবা বলেছেন: যাদের জন্য এই ব্লগটা এতটা প্রানবন্ত , আপনি তাদের একজন ।

পরিশ্রমলব্ধ একটা পোষ্ট সবাইকে খুশী করবার জন্য । ধন্যবাদ ।
আদিত্য কেমন আছে আর তার মা তিথি ?
ওদের জন্যে শুভেচ্ছা নববর্ষে ।
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: এই ভাবে বললে লইজ্জা পাই :`> :`> :`>

ওরা মাসআল্লাহ ... ভাল আছে, বাবু গানের স্কুলে ভর্তি হয়েছে, গান তো করে না, নাচে শুধু :P :P

২৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩
সামিউর বলেছেন: শুভ নববর্ষ স্বপ্নজয় ভাই। পোস্টটা অসাধারণ হইসে। আমার প্রিয়তে রাখলাম। আর আপনি +++++
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামিউর :)

ভাল থাকবেন :)

৩০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: চিন্তা করলাম কোনখান থিকা পড়া শুরু করমু।
নীচ থেকে পড়া মনস্থ করলাম। আইজকা খানিকটা পড়ছি.....সময় এবং মুড ঠিক থাকলে উপরের দিকে পড়মু।
হেপ্পী বাড্ডে টু নিউ নিয়ার।
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: যেইখান থিকাই পড়, পঁচানি ঠিকই দেখতে পাবা ;)

৩১. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
মনপুরা বলেছেন: ওরে বাপরে কত বড় পোষ্ট!!!!!
টেন ইন ওয়ান।:)
গেইমসের জন্য বিশেষভাবে ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা রইল।
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: হি হি ... ধন্যবাদ :)

শুভ নববর্ষ :)

৩২. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮
আধারে অপ্সরী বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০১০
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার আপু সোনা, কেমন আছো?

৩৩. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:০৭
সহেলী বলেছেন: ওয়াল পেপারের ওখানে দেখছি আমার ছবি !
প্রাইভেসি বলে কিছু আর থাকল না !
নতুন বছরে প্রথম মাইনাস............... নাহ্ দেইনি ।

তবে ,
যদি আপনার চেষ্টায় একটি মুখে ফুটে ওঠে এক চিলতে হাসির রেখা, তবে সেইটাই হবে আপনার জন্য - আমার জন্য - আমাদের সবার জন্য সব চাইতে বড় পাওয়া ...
এই কথাগুলোর জন্য নতুন বছর গুলো সব ভরে উঠুক প্রাপ্তিতে ।
অনেক শুভেচ্ছা আপনার জন্য ।
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১০

লেখক বলেছেন: আপনার ছবিটা দেইখাই কিন্তু এই ওয়াল পেপারটা খুইজা বের করছি ;)

অনেক ধন্যবাদ ও শুভ কামনা সহেলী :)

৩৪. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৩:২৩
সহেলী বলেছেন: শুভ প্রত্যাবর্তন দিবসের উপহার ...
০২ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন:

৩৫. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৩
আশরাফ মাহমুদ বলেছেন: এটা তো মেগাপোস্ট! শুভ নববর্ষ। আদিত্যমণি ও ভাবীকে-ও।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৭

লেখক বলেছেন: হি হি ... জব্বর কইছো ভাতিজা ;)

শুভ নববর্ষ :)

৩৬. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯
রেজোওয়ানা বলেছেন: শুভ নববর্ষ, আপনাদের তিনজন কেই।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৭

লেখক বলেছেন: আপনাদের সবাইকেও :)

৩৭. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭
মে ঘ দূ ত বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

৩৮. ০১ লা জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৩
চতুষ্কোণ বলেছেন: পোষ্ট সেরাম হইছে। অনেক গুপ্তখবর জানা গেল:)

যদিও গল্পটা কমন পড়ল, তারপরও ভাল্লাগছে:)
হ্যাপি নিউ ইয়ার।
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: হা হা হা ... ধন্যবাদ ভাই :)

গল্পটা অনেক পুরান হলেও আমার মজা লাগে, পরিচ্ছন্য গল্প তো ;) ;)

৩৯. ০১ লা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া মেঘমালা গানটার জন্য! আজকে অনেকদিন পর ভালমত কাঁদতে পারব! নববর্ষের শুভেচ্ছা!
০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: হায় হায় ... হাসিখুশী ব্লগে আইসা কান্না করতে চান কেন? :( :( :(

৪০. ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২২
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: সেইরম অইচে ;) :D অনেক ব্লগারের (স্বপ্নজয়ের টা সহ) কিছু গোপন খবর জানা গেল। :-/ আপনারেও নতুন বছরের শুভেচ্ছা।
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১০

লেখক বলেছেন: হা হা ... ব্যাবাক ফাস কইরা দিছি ;) অনেক ধন্যবাদ ভাই

৪১. ০১ লা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: @ হ্যামেলিন এর বাঁশিওয়ালা গান শুনে আবার কাঁনতে অয় নাকি !!! আমার কাছে ভালোমত কান্দার আরও অনেক......ক পদ্ধতি আচে ;) :-/
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: খিক্‌জ ;)

৪২. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৮
ত্রিশোনকু বলেছেন: নববর্ষে আমাকে মনে করবার জন্যে ধন্যবাদ।

শুভ নববর্ষ।
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: শুভ নববর্ষ :)

৪৩. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
ত্রেয়া বলেছেন: নববর্ষ হুমম,,,শুভই হওয়া ভালো....
শুভ নববর্ষ তাহলে আপনাকেও....

লেখা পড়েছি...
কিন্তু মাথা ব্যাথা তাই যাই দেখি মেজাজ খারাপ হয় :(
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১২

লেখক বলেছেন: তার মানে কি? এইটা পইড়াও আপনার মেজাজ খারাপ হইছে? B:-/ B:-/ B:-/ B:-/

৪৪. ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৯
kisuna বলেছেন: একটা অদ্ভুত বেপার লক্ষ্য করলাম, এই পোস্টে একটা মাইনাস! কারণটা কি? পুরো পোস্ট তন্ন তন্ন করে এমন কিছু পেলাম না যা অফেন্সিভ হতে পারে।
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: উহা ছাগু সাহেবদের কারো কাছ থেকে পাওয়া প্লাস ... এই সব বুঝতে হবে ;) উনারা বরাবরই উলটা বুঝেন, তাই উলটাপালটা কাজ কারবার করেন আর উলটা দিকে ব্যাম্বু খান ;)

৪৫. ০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৬
রোবোট বলেছেন: এটাতো পুরা আনন্দমেলা পোস্ট হৈসে। হলুদ কার্ড দেখাইলাম।
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ও রুবুটাঙ্কেল, হইলদা কার্ড কেন? ভুই পাইছি :| :|

৪৬. ০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩২
আহাসান বলেছেন: শুভ নববর্ষ, ভাইয়া...
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: শুভ নববর্ষ আহাসান :)

৪৭. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৩
নীল ভোমরা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

৪৮. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:১২
বুলবুল আহমেদ পান্না বলেছেন: পাক্নাভাইরে হেপ্পি নিউ ইয়ার...
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: পান্নু ভাই কই থাকেন এখন? বহুত মিস্‌ করি :(

৪৯. ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩
রনি রাজশাহী বলেছেন: ~*~ শুভ নববর্ষ ২০১০ ~*~ ভাইয়া।
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

লেখক বলেছেন: ওই ব্যাডা, পোষ্ট পড়ছস? X(

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

লেখক বলেছেন: ব্যাবাক ফ্রী ;) ;) ;)

৫১. ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: পাকনা, হ্যাপী ন্যু ইয়ার ...
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: কেমন আছো সাজু :)

৫২. ০৩ রা জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
মিআমি বলেছেন:



আমি পড়ে ............




০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ওরে ... জটিলজ ;)

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: হ ... আনন্দটা শেয়ার করতাম ফারতাম সবার লগে, ভাল লাগতো ;) কংগ্র্যাটস জামাই বাবু ;)

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: :D :D :D দোয়া থাকলো ;)

০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৩

লেখক বলেছেন: ধইন্যা বাদ :)

৫৬. ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৫
ইউনুস খান বলেছেন: অনেক সুন্দর হইছে লিখাটা।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩০

লেখক বলেছেন: পড়ছেন তো ইউনুস ভাই? কেন জানি মনে হইতেছে পড়েন নাই :P

৫৭. ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৭
পারভীন রহমান বলেছেন: শুভ নববর্ষ জয়। আছো কেমন??
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩১

লেখক বলেছেন: ওরে আফা ... স্যরি ... তোমারে পঁচাইতে মনে নাই :(

ভালু আছি আফা, তুমি কেমুন আছো?

৫৮. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ১০:২১
পুরাতন বলেছেন: কঠ্ঠিন হইছে ...... গল্প পইড়া হাসতে হাসতে শ্যাষ =p~ =p~
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩২

লেখক বলেছেন: হি হি হি ... হাসানোর জন্যই তো দিছি :P :P

ধইন্যা আপনারে :)

৫৯. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এই লেখাটা মিস করলাম কেম্নে? ওরে মজাক!

হ্যাপি নিউ ইয়ার স্বপ্নজয় ভাইয়া।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩

লেখক বলেছেন: অনেক দিন আসেন নাই এই পথে, সেই জন্য মিস্‌ করছিলেন ;) ;)

আছেন কেমন? হ্যাপ্পি নিউ ইয়ার ভাই :)

৬০. ০৪ ঠা জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯
হেমায়েতপুরী বলেছেন: মাইনাস কইষ্ষা.......!! ইনটু আবার কইষা মাইনাস....
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩

লেখক বলেছেন: ধর ধর ধর ... হেমায়েতপুরীরে ধর X( X( X(( X((

৬১. ০৬ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৩
ম্যাক্স পেইন বলেছেন: দিরং হইল

মাগার হ্যাপ্পী নিউ ইয়ার
১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: হ্যাপ্পী নিউ ইয়ারের কোন দিরং নাই ভাইডি, আপনারেও হ্যাপ্পী নিউ ইয়ার :D :D

৬২. ০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:০৮
জানা বলেছেন:


ধ্যাৎ, আইজকাও উল্টা স্যান্ডেল পরছি! কি করুম, পরাণের মানুষটারে সারাক্ষণ বিটিভির ছায়াছন্দ নিয়া পৈরা থাকতে দ্যাকলে মাতাডা ক্যামনে ঠিক রাখি কও :P !


জয়পাগলা, কেমন আছো?

নতুন বছরের শুভেচ্ছা আর ভালবাসা।
১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: হি হি ... ভাল আছি আফা ... দোয়া করি এই বছরে তোমার উপর নতুন কোন ঝামেলা না আসুক, সোজা কইরা যান স্যান্ডেল পড়তে পার সারা বচ্ছর ;) ;)

৬৩. ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪
নাজনীন১ বলেছেন: আরে! এই ম্যাগাজিন অনুষ্ঠানটা এতোদিন পরে পড়লাম! অনুষ্ঠান ভাল হইছে।;) শুভেচ্ছা।
১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৯

লেখক বলেছেন: আপনে তো আসেনই না এই গরীবের ঘরে, পড়বেন কেম্নে? :P :P

১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:১০

লেখক বলেছেন: শুভ নববর্ষ শ্রাবনী :)

৬৫. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাই ব্লগেই অনুপস্থিত ছিলাম অনেকদিন। ব্লগে এলে আমি যে কয়েকটা ব্লগ নিয়মিত দেখি, তার মধ্যে স্বপ্নজয়ব্লগ ও একটি। আমি আছি ভালো। আপনি?
১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: কোথায় ছিলেন? ভালই আছি, সময়ের একটু অভাবে আছি - আগের মত আর লিখতে পারিনা, এই আর কি ... :P :P

৬৬. ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪
মুক্ত বয়ান বলেছেন: বহুতদিন পরে ব্লগে ঢুইকাই দেখি আপনের শুভেচ্ছাবাণী!!! :)
প্রিয়তে।
আর দেরিতে নববর্ষের শুভেচ্ছা।
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩৩

লেখক বলেছেন: ওই ব্যাটা ভাতিজা, মিয়া কই থাকো? যাগো লিগা এইসব করি, তারাই অনেকে নাই :(

৬৭. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৪
রোবোট বলেছেন: রোবোট বলেছেন: এটাতো পুরা আনন্দমেলা পোস্ট হৈসে। হলুদ কার্ড দেখাইলাম। ০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৭
লেখক বলেছেন: ও রুবুটাঙ্কেল, হইলদা কার্ড কেন? ভুই পাইছি

-------------------

আমার ব্লগের বামদিকে দেখো। "আমার প্রিয়.."

হৈলদা কার্ডের রহস্য বুঝবা।
৬৮. ১৮ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:০৫
সুরঞ্জনা বলেছেন: উরি আল্লাহরে এই খানে দেখি আমার প্রিয় গেইমগলো তাত্তাড়ি ডাউনলোড কইরালাই। মচেত্‍কার হইছে গো ভাইয়া। ভালু থাইকো।

 

মোট সময় লেগেছে ১.১৪২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ