আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

আমার করা চারটা পিডিএফ ই-বুক :)

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০৬

শেয়ারঃ
0 0 0

মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯



প্রকাশকালঃ মে'২০০৯

মা – হৃদয়ের গভীরতম অনুভূতির সাথে মিশে থাকা একটি নাম। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যার অনাবিল স্নেহধারায় সিক্ত প্রতিটি প্রাণ। গল্পকথা অথবা বাস্তবতায় যার উপস্থিতি দিবালোকের মত সুস্পষ্ট, আবেগময়। যাকে নিয়ে লিখতে গেলে চোখের কোণ ভিজে ওঠে, যার ঋণ শোধ করার ক্ষমতা সৃষ্টিকর্তা কাউকেই দেননি – সেই মা কে নিয়ে আমাদের লিখা ব্লগগুলি থেকে এই ব্লগ সঙ্কলন।

ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল

------------------------------------------------------------------------------

"হারানো হিয়ার নিকুঞ্জ পথে" - কৃষক-কিষাণীর রোজনামচার সংকলন



প্রকাশকালঃ অগাষ্ট'২০০৯

কৃষক - কিষনীর ভালবাসার এই গল্পটা লেখা আছে ওদের যুগল ব্লগে । একই ব্লগে দিনের পর দিন ওরা লিখে গেছে ওদের মনের কথা গুলো, আমার ধারনা একজনের লেখা ব্লগ পরে অন্যজন অবাকও হয়েছে খানিকটা, যদিও তখন তারাই ছিল গল্পের কেন্দ্রীয় চরিত্রে। কিন্তু আজ তৃতীয় নয়নে এত দিন পরে করা স্মৃতীচারনটা হয়তো কিছুটা অন্য রকম লেগেছে তাদের কাছেও। বাস্তবতা আর আবেগের মালায় জড়ানো এই ভালবাসার গল্পটা এত জীবন্ত, এত গতীময় - যেন পাঠক মিশে যাবে ঘটনা প্রবাহের সেই সময়টাতে, আজ থেকে পনের বছর আগের সেই দিনগুলিতে।

ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল

------------------------------------------------------------------------------

বসন্তদিন



প্রকাশকালঃ নভেম্বর'২০০৯

ব্লগের প্রিয় মুখ বরুণা প্রতিফলন । তাদের অসাধারন ভালবাসার ধারাবাহিক "বসন্তদিন"। পঞ্চাশটিরও বেশী পোষ্টে তারা স্মৃতিচারন করেছে তাদের ভালবাসার। বরুণা নীল প্রজাপতির মত উড়ে উড়ে বলে গেছে তার হৃদয়ের কথা। স্বভাবসিদ্ধ চঞ্চলতা আর আকাশ ছোঁয়া আবেগের মাঝেও তার লেখনীতে উঠে এসেছে কষ্টের শীতলতা। তাদের প্রতিটি পোষ্টেই আছে মন কেমন করা সব কথা। এক নিশ্বাসে পড়ে ফেলতে ইচ্ছে করে তাদের কাহিনী। দুটি ভিন্য ব্লগে লেখা ধারাবাহিকের সবকটি পর্ব নিয়ে আমার আর অপ্সরার যৌথ প্রযোজনায় - ইবুক "বসন্তদিন"।

ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল

------------------------------------------------------------------------------

ভালোবাসি - ভালবাসা দিবস ২০১০ উপলক্ষে সঙ্কলন



প্রকাশকালঃ ফেব্রুয়ারী'২০১০

ভালোবাসা দিবস ২০১০ উপলক্ষে প্রকাশিত হলো সামহয়ারইন ব্লগের ব্লগারদের লেখার সঙ্কলন “ভালোবাসি"। অত্যন্ত অল্প সময়ের নোটিশে লেখা আহবানের কারণেই হয়তো আমরা আশানুরুপ সাড়া পাইনি, তবুও আপনাদের হাতে ছোট বড় মিলিয়ে ২৫টি লেখায় সমৃদ্ধ এই ষাট পৃষ্ঠার সঙ্কলনটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

ডাউনলোড লিঙ্কঃ পিডিএফ ফাইল - জিপ ফাইল

------------------------------------------------------------------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পিডিএফ ;
প্রকাশ করা হয়েছে: ই-বুক  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১০ রাত ৮:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই মার্চ, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

২. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১২
বড় বিলাই বলেছেন: চালিয়ে যান ভাইয়া, এমন আরও কিছু ভালো জিনিস পাওয়ার আশা রাখি।
০৯ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: সাথে থাইকেন, অসুধ লাগলে প্রেসক্রাইব কইরেন (ফ্রী), আমি চেষ্টা করবো ;) ;)

০৯ ই মার্চ, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

৪. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৮
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ইউরেকা, আমি পাইছি........:)

মিয়াভাই, আপ্নেরেই খুজতিআছে বাংলাদেশ থুক্কু দুরন্ত স্বপ্নচারী। আমার একখান লে-আউট লাগপে। আপ্নে কইরা দিবেন। ই-বুক বানামু। ফ্রন্ট পেইজ আর ভেত্রের পেইজের লে-আউট।

ণা কইলে খপর আছে কইলাম। X(
১১ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৩

লেখক বলেছেন: মেইলাইয়েন, চেষ্টা করুমনে, আই এম নট নাক উঁচা পিঁপাঁ যে এড়ায় যামু ;)

৫. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:১৮
রাজীব বলেছেন: ডিজাইন ভালো হয়েছে।
১১ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ...

১১ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৪

লেখক বলেছেন: কনগ্রেটস কামরুল ভাই :)

৭. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৫
kisuna বলেছেন: পোস্ট অবশ্যই প্রিয়তে।
১১ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৫

লেখক বলেছেন: তাই? :#) :#)

১১ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৬

লেখক বলেছেন: :) :)

৯. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৮
রনি রাজশাহী বলেছেন: comment by: মরুর মুসাফির বলেছেন: সিন্দুকে
১২ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

১০. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৪০
রনি রাজশাহী বলেছেন: ভাইয়া কিছুদিনের ভেতর আমি একটা প্রযুক্তি-বিষয়ক ই-বুকের কাজ হাতে নিচ্ছি। আমাকে সাহায্য করতে হবে কিন্তু।
১২ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: তুই কি আমার ভাই, না ভাতিজা? দরকার হইলে আওয়াজ দিবি, আমার উপর তোর আধিকার নাই?

১১. ০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৫:২৬
সুমন_ফকির বলেছেন: আমি নেট থেকে- পি ডি এফ ফাইল ওপেন করতে পারি না। সাহায্য করবেন।
আপনাকে ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৭

লেখক বলেছেন: http://get.adobe.com/reader/

এডবি রিডারটা ইন্সটল করেন, সমস্যা হইলে আওয়াজ দিয়েন।

১২ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: চুপ বেয়াদ্দপ ;)

১৩. ০৯ ই মার্চ, ২০১০ রাত ৯:০০
সহেলী বলেছেন: আপনার পরিশ্রমলব্ধ এ সব অনেকের জন্য অনেক কিছু ।
মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯ ---- এর প্রচ্ছদ এত নজরকাড়া !
ধন্যবাদ । ভাল থাকুন ।


অ:ট: সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানশীন...

.....এ কথা কোথায় পেয়েছেন ? অপূর্ব !
১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০০

লেখক বলেছেন: আনেক ধন্যবাদ সহেলী।

আপনারে দেখলেই আমার ডরে ... :| সমস্যা নাই, হয়ে যাবে তারাতারি, ইনশাআল্লাহ ...

"সরোবর তো সবার বুকেই, পদ্ম কেবল পর্দানশীন..." - কবিতার এই লাইনটা অদিতির (kisuna) ফেইসবুক স্ট্যাটাস থেকে ডাইরেক্ট কপি পেষ্ট ;)

১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ধইন্যার গাছ সহ ধন্যবাদ ;)

১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০২

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু :)

১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: জ্বি আফা, ভুইলা গেছি, যখন তুমি আমারে ভুইলা যাও, তখন আমিও তুমারে ভুইলা যাইতে বাধ্য হই ;)

১৮. ১০ ই মার্চ, ২০১০ সকাল ১০:৩৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: একটা পিডিএফ এও আমার কোন লেখা নাই......... সেজন্য সবগুলাকেই মাইনাস।
১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: তুমি একটা মহাকাব্য রচনা কর আফা, একটি ধান গাছের আত্মজীবনী, আমি লতাপাতা ব্যাকগ্রাউন্ড দিয়া পিডিএফ কইরা দিবো :-B :-B

১২ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: সুন্দর পোষ্ট, অবস্যই প্লাস ... :)

২০. ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:০৬
মাহমুদহাসান বলেছেন: ভালোই তো। আমার ব্লগে আপনাকে আমন্ত্রণ।
২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ... :)

২১. ১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: তুই আমারে এইরাম অপমান করতে পারলি :((
ধানগাছে আত্মজীবনী লিখলে সবাই আমারে পাবনা পাঠায়ে দিব..........তুই আমার ভাই হয়ে এইরাম চাস!
তোর শাস্তি পাওনা হইল।
২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: আফা, পাবনায় যাইয়া গম নিয়া আত্মজীবনী লেখবা ;)

২২. ১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৬
আহাসান বলেছেন: সবগুলাই নামিয়ে নিয়েছি, যদিও সবগুলা এখনও পড়ে শেষ করতে পারি নাই।

এহেমম, ডিজাইন কিন্তু আসলেই অসাধারণ হয়েছে।
২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: থ্যাঙ্কু আহাসান :)

২৩. ১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৪
বুমবুম বলেছেন: আমি খালি নামাই কিনতুক পড়া হয় না :(
২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১:২৪

লেখক বলেছেন: বুমমমমমম X(

২৪. ১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৬
পারভেজ রবিন বলেছেন: এই গুলো তৈরী করেছিলেন কোন সফটওয়ারে, পিডিএফ মেকার বা কনভার্টারের কথা বলছি না। লিখেছেন কোনটায়, ওয়ার্ড, বা পাবলিশারে না কি অন্য কোন সফটওয়ারে?
১৪ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: সবগুলোই পাবলিশারে করা :)

২৫. ২৩ শে মার্চ, ২০১০ সকাল ১১:৩৩
সন্ধ্যেরখাতাথেকে বলেছেন: মা ছাড়া বাকি সব কটি কাছে ছিল,ভালো লেগেছে খুব। সফর চলুক।cheers.....

২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৮ শে মার্চ, ২০১০ সকাল ৭:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

২৮ শে মার্চ, ২০১০ সকাল ৭:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ...

২৮. ২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৬
অরুদ্ধ সকাল বলেছেন:

আমাকে একটা ইবুক তৈরি করে দেবেন
২৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৬
শরীফ উদ্দীন বলেছেন: বেশ ভাল লাগল.....ডাউনলোড করে রাখলাম। কিন্তু "হারানো হিয়ার নিকুঞ্জ পথে" - কৃষক-কিষাণীর রোজনামচার সংকলন ডাউনলোড লিঙ্কটা কাজ করছেনা। তাই ওইটা ছাড়া সবগুলোই ডাউনলোড করে রাখলাম।
৩০. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০০
উধাও ভাবুক বলেছেন: সংগ্রহে রাখলাম।

শুভকামনা রইল।

 

মোট সময় লেগেছে ১.০১৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ