আমার প্রিয় পোস্ট

~ ভাষা হোক উন্মুক্ত ~

মা দিবস ই-বুক - "মমতাময়ী"

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:১০

শেয়ারঃ
0 37 0



মা'কে নিয়ে লিখতে গেলেই মনে পড়ে যায় সেই ছেলেটির কথা, যে প্রিয়তমাকে উপহার দেবে বলে মা'র হৃৎপিন্ডটা ছিড়ে নিয়ে যাচ্ছিলো। পথে হোঁচট খেয়ে পড়ে গেলে মা'র হৃৎপিন্ড বলে ওঠে - "বাবা, ব্যাথা পেলি?"

মা - ছোট্ট শিশুর প্রথম ভালবাসা। নিরাপত্তা আর মমতায় গড়া সেই কোল, সেই উষ্ণতার পরশে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মন। বড় হয়ে ওঠার সাথে সাথে মা'কে ঘিরে জমা হয় ভালবাসা, অভিমান আর দুষ্টুমির শত শত গল্প। সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মা'র স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্ষ করতে পারতোনা। দৃশ্যত মা কারও কাছে থাকেন, কারও বা দূরে - কিন্তু মা আছেন সবার হৃদয়ে - সব সময়।

মা দিবস উপলক্ষে সামহয়ারইন ব্লগের ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক "মমতাময়ী"। মা'কে নিয়ে লেখা বারটি রচনা স্থান পেয়েছে এই সংকলনে। সংকলনে অন্তর্ভুক্ত সবকয়টি লেখার পরতে পরতে উঠে এসেছে মা’-র জন্য ভালবাসা ও আবেগের উচ্ছাস। লেখা আহবানের দিন থেকে ৮ই মে ২০১০ তারিখ পর্যন্ত পাওয়া সব কয়টি লেখাই অন্তর্ভুক্ত করা হয়েছে সংকলনে।

সংকলনটি তৈরীতে আমাকে বিশেষ ভাবে সাহায্য করেছে ব্লগার Kisuna ও ব্লগার বাবুনি সুপ্তি। সংকলনের পরিকল্পনা গ্রহনের সময় থেকে সংকলনটি প্রকাশ হওয়া পর্যন্ত বিভিন্ন সময়ে সার্বিক সহায়তা দিয়েছেন যারা, আমাদের বিশেষ কৃতজ্ঞতা তাদের প্রতি। কৃতজ্ঞতা সামহয়ারইন ব্লগের সবার প্রতি - আমাদের সাথে থাকার জন্য।

===========================================

মমতাময়ী ই-বুকটি ডাউনলোড করুন এখান থেকে

মমতাময়ী - পিডিএফ ফরম্যাট (৭৫০ কিলোবাইট)
মমতাময়ী - জিপ ফরম্যাট (৬৮০ কিলোবাইট)

===========================================

সবাইকে ধন্যবাদ ........

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ই-বুকমামমতাময়ী ;
প্রকাশ করা হয়েছে: ই-বুক  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:১২
kisuna বলেছেন: মা শব্দটা ছোট হলে কি হবে, পৃথিবীর সব চাইতে শক্তিশালী শব্দ।
০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: সবচাইতে ভালবাসারও :)

২. ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:১৩
নতুন রাজা বলেছেন: অনেক সুন্দর হয়েছে...। অনেক ধন্যবাদ...
০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, লেখা তো দিলেন না :(

৩. ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:৩২
শাওন বলেছেন: আশা করি ভালো হবে । গ্রাফিক্সের কাজটা জটিল হয়েছে এক কথায় ।
০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: থ্যাঙ্কু শাওন :)

০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

৫. ০৯ ই মে, ২০১০ বিকাল ৫:৩৩
বড় বিলাই বলেছেন: একটা সুন্দর সংগ্রহ হয়ে থাকল।
০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু আফা :D :D

৬. ০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার লেখা না থাকলে তোরে ভর্তা বানায়ে ফেলবো X(
০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: খাইছে আমাকে :| :| :| :| :|

১০ ই মে, ২০১০ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু :) :)

১০ ই মে, ২০১০ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: অনেক ধইন্যা ইমন :)

১০ ই মে, ২০১০ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: তোর জ্বর ভাল হইছে?

১০ ই মে, ২০১০ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

১১. ০৯ ই মে, ২০১০ রাত ৮:৩১
রনি রাজশাহী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
দিকে দিকে ছড়িয়ে দিচ্ছি এই ই-বুক।
১০ ই মে, ২০১০ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: তোরে এক বস্তা ধইন্যা পাতা :) :)

১০ ই মে, ২০১০ রাত ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

১৩. ০৯ ই মে, ২০১০ রাত ৯:৫৮
মে ঘ দূ ত বলেছেন: যাদের লেখা ছাপা হয়েছে সবাইকে অভিনন্দন।

সাথে স্বপ্নজয়, kisuna এবং সুপ্তিকেও ধন্যবাদ সুন্দর এই কাজটার জন্য।
১০ ই মে, ২০১০ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ মে ঘ দূ ত :)

১৪. ০৯ ই মে, ২০১০ রাত ১০:৫১
সামিউর বলেছেন: খুব সুন্দর একটা কাজ। ডাউনলোড করলাম ভাইয়া। একটু পর পড়বো।
১০ ই মে, ২০১০ রাত ৮:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সামিউর :)

১৫. ১০ ই মে, ২০১০ রাত ১২:০৯
ডলুপূত্র বলেছেন: ঢাকা থেকে শনিবার এলাকায় গিয়েছিলাম খুব জরুরি একটি কাজে। হাতে ছিল অল্প সময়। কাজ সেরে বন্ধুর মোটরবাইকে বাড়িতে গিয়ে মা-বাবাকে দেখে এলাম। দেখলাম মা-বাবা দুইজনই ছোটভাইদের বৌদের তাগাদা দিচ্ছেন আমাকে রাতের ভাত বেড়ে দিতে। জানতে চাইলেন ঢাকায় আমার স্ত্রী-কন্যা কেমন আছে। ৩০মিনিট বাড়িতে ছিলাম। একমুঠো ভাত খেয়ে রাতের গাড়িতে ঢাকায় ফিরতে বাড়ি ছাড়লাম। মনটা পড়ে রইল বাড়িতে......। ঢাকায় ফিরে মেইল খুলে দেখলাম- কিছুনা, বাবুনি সুপ্তি ও স্বপ্নজয় সম্পাদিত ই-বুক (মমতাময়ী)র লিংক পেলাম। খুলেই দেখলাম আমার লেখাটিই শুরুতে জায়গা দেয়া হয়েছে। এ ধরনের একটি চমৎকার সংকলনে আমাকে জায়গা দেয়ার জন্য অশেষ ধন্যবাদ সম্পাদকদের। সবাই আমার আন্তরিক অভিনন্দন গ্রহন করুন।
১০ ই মে, ২০১০ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও :)

১৬. ১০ ই মে, ২০১০ রাত ১২:২৬
জে আই সাগর বলেছেন: লেখা যে ই-বুকে ছাপে আগে জানাতামনা, তবে পড়লাম, এক কথায় ধারূণ!!!!!!!!
১০ ই মে, ২০১০ রাত ৮:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৭. ১০ ই মে, ২০১০ ভোর ৫:০৯
নিঃসঙ্গ বলেছেন: বইয়ের ডিজাইনটা চরম হইছে লেখা গুলো পড়া হয় নাই মনে হয় লেখা গুলোও চরম হইবো।

স্বপ্নজয়, kisuna আর সুপ্তিকে ধইন্না পাতার বাগান দিলাম।
১১ ই মে, ২০১০ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: ওরে ...থ্যাঙ্কু থ্যাঙ্কু :)

১৮. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৪৩
আতেল তাপস বলেছেন: খুব ভাল লাগল

প্রিন্ট করতেসি
মাকে দিব
১১ ই মে, ২০১০ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: ধইন্যবাদ তাপস :)

১৯. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৪৫
রেজোওয়ানা বলেছেন: খুব চমৎকার কাজ........

সংশ্লিষ্টদের অভিনন্দন....
১১ ই মে, ২০১০ সকাল ৭:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা আফু। বাবুটা কেমন আছে?

২০. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৪৭
সবাক বলেছেন:
কয়েক পৃষ্ঠা আবেগ আমাকে দুর্বল করতে ব্যস্ত।
১১ ই মে, ২০১০ সকাল ৭:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ...

২১. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৪৭
সাজ্জাদ এইচ ভূঁইয়া বলেছেন: ডাউনলোড করে মাত্র চোখ বুলালাম দারুন ডিজাইন। ডিজাইন দেখেই মুগ্ধ হয়েছি। তাই মন্তব্য করার লোভ সামলাতে পারলাম না। পড়ার পর লেখা নিয়ে মন্তব্য করবো। এখন এ পর্যন্তই।

জয় কবির (স্বপ্নজয়), Kisuna ও ব্লগার বাবুনি সুপ্তি ও যারা সাহয্য সহযোগীতা করেছে সবাইকে ধন্যবাদ।
১১ ই মে, ২০১০ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই ... ভাল থাকবেন ...

২২. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৪৮
সবাক বলেছেন:
ই-বুক প্রকাশের উদ্যোগ প্রশংসনীয়
১১ ই মে, ২০১০ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: আবারও ধন্যবাদ ... কেমন আছেন সবাক?

২৩. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৫০
শ্রীমান বলেছেন:

বহুত বালা কাম করসেন মিয়া বাই...
পুস্ট একটা দিমু নিকি চিন্তা করতাসি...

কিসুনার লাইগা দিমু...অরে অর মা'য় ঐদিন কি জানি করসিল...
১১ ই মে, ২০১০ সকাল ৮:০১

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই ...

২৪. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: বাহ! পোস্ট টা স্টিকি করা হয়েছে :) ভাল লাগল। অনেক ধন্যবাদ।
১১ ই মে, ২০১০ সকাল ৮:০৩

লেখক বলেছেন: অভিনন্দন সুপ্তি ... কতৃপক্ষকে ধন্যবাদ ...

২৫. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৫২
গুণীজন বলেছেন: ই-বুক প্রকাশের উদ্যোগ প্রশংসনীয় ------তবে সেই লেখাগুলো ----লেখার মতো হতে হয়।
১১ ই মে, ২০১০ সকাল ৮:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ...

মনের অন্তহীন আবেগ দিয়ে লেখা কথাগুলোর মান বিচার করবার মত সাহস আমার কোনকালেই ছিলোনা ...

ভাল থাকবেন :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:০৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু ;)

২৭. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৫৬
হা...হা...হা... বলেছেন: মাইনাচ দিল কোন হারামি???


প্লাস।
১১ ই মে, ২০১০ সকাল ৮:২০

লেখক বলেছেন: অনেকে ষ্টিকি পোষ্ট দেখলেই মাইনাস দেন, একটা ছোট্ট বাচ্চাকে বাঁচানোর আবেদনের পোষ্টও তাদের চোখা মাইনাস পাবার যোগ্য।

২৮. ১০ ই মে, ২০১০ বিকাল ৪:৫৯
ধ্রুব০০৭ বলেছেন: খুব সুন্দর।

কাজটি সুন্দর করে করার জন্য kisuna আর সুপ্তিকে আনেক আনেক ধন্যবাদ।

সংগ্রহে রইল।
১১ ই মে, ২০১০ সকাল ৮:২২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:২২

লেখক বলেছেন: থ্যাঙ্কু বুমমমমমমমমমমম :P

৩০. ১০ ই মে, ২০১০ বিকাল ৫:২৪
ইশতিয়াক অাহমেদ বলেছেন: স্বপ্নজয় রিটার্ন!!!

গ্রেট জব...ওয়েল ডান...
১১ ই মে, ২০১০ সকাল ৮:২৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু ... আপনারে তো দেখিই না আমার পোষ্টে ... কেমন আছেন?

৩১. ১০ ই মে, ২০১০ বিকাল ৫:২৭
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: প্রচ্ছদ থেকে শুরু করে সব কিছুই চমৎকার হইছে।
১১ ই মে, ২০১০ সকাল ৮:২৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩২. ১০ ই মে, ২০১০ বিকাল ৫:২৯
প্রচেত্য বলেছেন: গ্রাফিকস্'টা ভালো লেগেছে
১১ ই মে, ২০১০ সকাল ৮:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ প্রাচেত্য :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মনসুর ভাই :) লেখা তো দিলেন না ...

৩৪. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
ফালতু মিয়া বলেছেন: আহারে! বিদ্যুতের জন্য নেটে থাকতে পারলাম না, আমি এবারের খবরও জানলাম না এবং যথারীতি আমার কোন লেখা থাকলো না। আপচুচ। তার পরও ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
১১ ই মে, ২০১০ সকাল ৮:২৭

লেখক বলেছেন: ভাই, তিনবার পোস্ট দেয়া হয়েছিলো ... আসলে সামুতে একটা ইভেন্টস বক্স করা উচিৎ ... এভাবে পোস্ট দিলে যখন প্রথম পাতা থেকে নেমে যায়, তখন অনেকেরই চোখ এড়িয়ে যায় ...

ধন্যবাদ আপনাকেও :)

৩৫. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫১
শামীম শরীফ সুষম বলেছেন: চমৎকার উদ্যোগ ....

..... অক্ষরে ছড়ানো কিছু আবেগ
১১ ই মে, ২০১০ সকাল ৮:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:২৮

লেখক বলেছেন: ভাল থাকবেন :)

৩৮. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১২
সায়েম মুন বলেছেন:
"মমতাময়ী" ডাউনলোড করে বেশ কয়েকটি লেখা এবং কবিতা পড়ে ফেললাম!! ই-বুকের কাজ চমৎকার হয়েছে। আপনাকে, বাবুনি সুপ্তি এবং kisuna কে সাধুবাদ জানাই!!
১১ ই মে, ২০১০ সকাল ৮:২৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই :)

৩৯. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৭
সকাল রয় বলেছেন: আমাকে একটা ই বুক করে দিতে হবে ।
১১ ই মে, ২০১০ সকাল ৮:২৯

লেখক বলেছেন: সাহায্য করতে চেষ্টা করবো ...

১১ ই মে, ২০১০ সকাল ৮:২৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪১. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
ফজল বলেছেন: জীবনের বৃন্ত (মা)

আমার মৃত পৃথিবীতে ছিল মৃত সব বালুকণা
স্বপ্নেরা যেথা আঁকতো না কভূ হৃদয়ের আলপনা;
ছিল সেথা কায়
অজানাতে হায়
তোমার ছোঁয়াতে বেড়ে উঠি শেষে
অজস্র সুষমায়।

ভোরের আলোতে দেখিনি যখন
মোর হয়ে তুমি দেখেছো তখন,
হস্ত পদেতে পঙ্গু ছিলাম হায়
সেদিনও চলেছি তোমার ঐ হাত পায়।

বক্ষে তোমার ভালবাসা শুধু নয়
ছিল অভাগার জীবনের সঞ্চয়;
জীবন চলিতে
পথের গলিতে
শত ব্যাথা উঠে জমে,
তোমার আবেশে
স্নেহের পরশে
গলে যায় কমে কমে।

ক্লান্ত-শ্রান্ত ভারবাহী মন দারুন অশান্ত
প্রশান্তি পাই ছুঁয়ে-ভেবে ওগো জীবনের বৃন্ত!

২৫·০৯·২০০০, রয়েল কমিশন, ইয়ানবো।

কবিতাটি এ ব্লগে আগে থেকেই আছে। তবু পোষ্টটি দেখে এখানে আবার দিলাম।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪৩. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫১
নতুন রাজা বলেছেন: ভাইয়া লেখা চেয়েছিলেন কখন? আমি তো জানতামই না। তাই দিতে পারিনি... :(
১১ ই মে, ২০১০ সকাল ৮:৩২

লেখক বলেছেন: ভাই, তিনবার পোস্ট দেয়া হয়েছিলো ... আসলে সামুতে একটা ইভেন্টস বক্স করা উচিৎ ... এভাবে পোস্ট দিলে যখন প্রথম পাতা থেকে নেমে যায়, তখন অনেকেরই চোখ এড়িয়ে যায় ...

৪৪. ১০ ই মে, ২০১০ রাত ৮:০২
মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: গো-আজম আর নি-যামী হইলো যুদ্ধাপরাধী রাজাকার, আর জব্বার কাগু হইলো ভাষাপরাধি আর চামার ...

এসেছিলাম মা নিয়ে কিছু বলতে। কিন্তু দুঃখের বিষয় আপনার উপরের এ মন্তব্য দেখে হতাশ। আমি তাদের সমর্থক নই। কিন্তু এভাবে সরাসরি আক্রমন, বিশেষ করে ভাষা প্রয়োগ আমাকে হতাশ করেছে।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: ই-বুক নিয়ে কমেন্ট করলে খুশী হতাম, এ বিষয়ে অন্য একদিন কথা বলি?

৪৫. ১০ ই মে, ২০১০ রাত ৮:১০
বিজয় কেতন বলেছেন: খুবই ভাল উদ্যোগ। আপনাকে ধন্যবাদ।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৩৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ :#) :#)

১১ ই মে, ২০১০ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: মা কে ভালবাসা :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:৩৭

লেখক বলেছেন: লেখাটা ভাল হয়েছে ... কিসুনাকে ডেডিকেট করলেন কেন বুঝলামনা ...

৪৯. ১০ ই মে, ২০১০ রাত ৯:১৮
আম্বি বলেছেন: মা দিবসের মা নয়, মা প্রতিদিনের মা প্রতিক্ষনের।
সবার কাছেই নিজের মা অনেক প্রিয়।। তবে মা সার্বজননীন।
ভালোবাসী মাকে।। :D :D

পিডিএফ বইটা অনেক সুন্দর হইছে।। :D

স্বপ্নজয় ভাইয়া, kisuna আপু কে থাঙ্কু :``>> :``>> :) :) !:#P !:#P
১১ ই মে, ২০১০ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: মা প্রতিদিনের মা প্রতিক্ষনের ...

আপনাকেও ধন্যবাদ আম্বি খাতুন :) ;)

কিরাম আছস রে?

৫০. ১০ ই মে, ২০১০ রাত ৯:২১
শায়মা বলেছেন: মা কথাটি ছোটট অতি কিন্তু যেন ভাই
ত্রিভুবনে তাহার কোনো তুলনা যে নাই। :)
১১ ই মে, ২০১০ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: মা কথাটি ছোটট অতি কিন্তু যেন ভাই ত্রিভুবনে তাহার কোনো তুলনা যে নাই ... :)

ধন্যবাদ :)

৫১. ১০ ই মে, ২০১০ রাত ১০:১৩
সহেলী বলেছেন: ধন্যবাদ সবাইকে যারা এটা শেষ পর্যন্ত প্রকাশ করতে পেরেছে ।
ধন্যবাদ সাইনকে এমন পোষ্ট স্টিকি করেছে বলে ।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনাকে দেখলেই লজ্জা পাই ... সত্যি বলতে কি, আপনার লেখা নিয়ে করা কাজটার ডিজাইন আমার নিজেরই পছন্দ হচ্ছেনা, তাই কাজ আগাচ্ছেনা বললেই চলে। আর গত কয়েক সপ্তাহ অনেক বেশী ব্যস্ত ছিলাম, সামনের সোমবারের মধ্যে ইনশাআল্লাহ করে দেবো আপু।

১১ ই মে, ২০১০ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৫৪. ১০ ই মে, ২০১০ রাত ১১:৩০
লেখাজোকা শামীম বলেছেন: এক কথায় অসাধারণ। গ্রাফিক্সের কাজ দেখে প্রেমে পড়ে গেলাম।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শামীম ভাই :) কেমন আছেন?

১১ ই মে, ২০১০ সকাল ৮:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১ ই মে, ২০১০ সকাল ৮:৫১

লেখক বলেছেন: আবারও ধন্যবাদ :)

৫৮. ১১ ই মে, ২০১০ রাত ১:২০
শামীমস বলেছেন: "মা" শব্দটা শুনলে কেমন যেন আবেগপ্রবণ হয়ে যায়। মনে হয়.......এক্ষুনি ছুটে যায় মার কাছে।

আমার দু:খীনি মায়ের জন্য সবার কাছে দোয়া চাই।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: মা'র জন্য অনেক দোয়া ও ভালবাসা জানাই ...

৫৯. ১১ ই মে, ২০১০ রাত ১:৪১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

মা

আর্কাইভ সংক্রান্ত দাবীটি কিন্তু চমৎকার।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: গত বছর থেকে এ ব্যাপারে কথা হয়ে আসছিলো ... কিন্তু কোথায় যেন থেমে গ্যাছে কথাটা ... তাই দাবীটা আবারও তুললাম ...

অনেক ধন্যবাদ :)

৬০. ১১ ই মে, ২০১০ রাত ১:৫৩
ফেরদৌস রহমান বলেছেন: মা ,মা ,মা এর চইতে বলার বিশেষ কিছু নাই।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৬১. ১১ ই মে, ২০১০ রাত ১:৫৩
ভিয়েনাস বলেছেন: চমৎকার সংকলন। অভিনন্দন ।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬২. ১১ ই মে, ২০১০ রাত ১:৫৮
সোলায়মান বলেছেন: আমি দুর্ভাগ্যবান যে, এমন একটা সুযোগ ব্যবহার করতে পারি নি। মা দিবসে মাকে নিয়ে একটি লেখা পোস্ট করতে পারি নাই।

যাই হোক অন্তরে আমার মায়ের জন্য শ্রদ্ধা ছিল, তাই আমার জন্য যথেষ্ট। সব মায়েদের সালাম।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: পৃথিবীর সব মায়েদের সালাম ...

৬৩. ১১ ই মে, ২০১০ রাত ৩:৫৬
ইসফার আহমদ সিফাত বলেছেন: বইটির মধ্যে কিছু আপত্তিকর ছবি আছে , যা মাদের ছোট করবে ।
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: আমি তো কোন আপত্তিকর ছবি পেলামনা রে ভাই ...

৬৪. ১১ ই মে, ২০১০ ভোর ৪:১৫
বিডি আইডল বলেছেন: ১ বছর হয়ে গেলো না?! সময় কি দ্রুত যায়
১১ ই মে, ২০১০ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: আসলেই ... আমারও মনে হচ্ছে এই তো সেদিন আগের কাজটা করলাম ... :)

কেমন আছেন ভাই?

৬৫. ১১ ই মে, ২০১০ ভোর ৪:২৫
নাজিরুল হক বলেছেন: প্রথম প‌্যারাতে মায়ের মমতা প্রকাশ করতে গিয়ে মা কেই অসম্মান করা হয়েছে। সত্যি কথা বলতে কি এই প‌্যারাটি আমার ভাল লাগে নাই।

মায়ের স্থান সবার ঊর্ধে। মায়ের সাথে কোন কিছুর তুলনা চলে না।
১১ ই মে, ২০১০ সকাল ৯:০০

লেখক বলেছেন: এ ব্যাপারে ভীম-রুলের ব্লগে কথা হয়েছে ...

৬৬. ১১ ই মে, ২০১০ ভোর ৫:১৭
কাইয়ুম আবদুল্লাহ বলেছেন:
জানি না পেয়েছি কতো সুখ কিবা দুখ
প্রতিটি প্রত্যুষে খুজি জননীর মুখ।

খুব ভালো লাগলো আপনাদের এ আয়োজন। প্রিয়তে নিয়ে নিলাম।
১১ ই মে, ২০১০ সকাল ৯:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

৬৭. ১১ ই মে, ২০১০ ভোর ৫:৫৪
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: এইটারে ব্লগারদের লেখা না বলে কয়েকজন পরিচিতের সংকলন বলেন।


মাত্র বারটি লেখা।ব্লগ ইতিহাসে এমন ফ্লপ সংকলন আর দেখিনি।

এবার আসেন
কেন এইটা ফ্লপ সংকলন ।

প্রথমে বাবুনিসুপ্তি একটা পোস্ট দিছিল এরপর আপনি।বাবুনি সুপ্তির ব্লগ ঘুরে পোস্টটা দেখলাম না।


দয়া করে সামহোয়ারইন ব্লগ বা অন্য কোন ব্লগে বা মিডিয়ায় পূর্বে প্রকাশিত কোন লেখা দেবেন না।


এই একটা কারণই ফ্লপ একটি সংকলনের জন্য দায়ী।আমি আগেও বলেছি আজও আবার জোর দিয়ে বলছি ইবুক এখনো এত জনপ্রিয় হইয়া যায়নি অন্যকোথাও প্রকাশিত হলে মহাভারত অশুদ্ধ হইয়া যাইবে।আগামীতে ব্যাপারটা মাথায় রাইখেন।
১১ ই মে, ২০১০ সকাল ৯:০৩

লেখক বলেছেন: হা হা হা ... আবারও ?

৬৮. ১১ ই মে, ২০১০ সকাল ৭:০৩
রাজমুকুট বলেছেন: আজ ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস সম্পর্কে বিস্তারিত জানুন নিচের লিংকে

Click This Link
১১ ই মে, ২০১০ সকাল ৯:০৩

লেখক বলেছেন: ...

৬৯. ১১ ই মে, ২০১০ সকাল ৭:২৬
জুন বলেছেন: ভূমিকা যা আমি ম্যাক্সিম গোর্কির আমার ছেলে বেলায় পড়েছিলাম,
তখন যেমন চোখের পানি মুছতে মুছতে পড়েছিলাম বার বার, আজও তাই ।
নিজের মাকে ও হারিয়েছি কিশোরী বয়সে।
সুতরাং স্বপ্নজয় পুরো লেখাটাই আমাকে আবেগ তাড়িত করে তুলেছে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখনীর জন্য।
১১ ই মে, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ জুন :)

৭০. ১১ ই মে, ২০১০ সকাল ৭:৫৯
ইব্রাহীমলিজা বলেছেন: পোস্টের শুরুটা (গল্প) অসাধারণ!!! চমৎকার.....+++++++++++++++
১১ ই মে, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১১ ই মে, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭২. ১১ ই মে, ২০১০ সকাল ৮:৫২
গোয়েবলস বলেছেন: শ্রাবন আপু নাকি আফনেরে ভর্তা বানাবে? হে হেগ ভর্তা খাইতে কেমন লাগে? :P :P :P
১১ ই মে, ২০১০ সকাল ৯:০৫

লেখক বলেছেন: আইছে আরকজন ভর্তা খাওনের লিগা :D :D

কেমন আছেন?

৭৩. ১১ ই মে, ২০১০ সকাল ৯:৪২
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: স্বপ্নদা,হাহাহ কইরা সব উড়ায়া দিলেন নাকি এড়িয়ে গেলেন? ১২টা লেখা দিয়া একটা ইবুক বাইর কইর আবার সেই্ ইবুকের পোস্ট স্টিকি দেইখ্যা আপনি কি সন্তুষ্টু?

১১ ই মে, ২০১০ সকাল ১০:০১

লেখক বলেছেন: আগের সেই সময় আর নাই ভাইডি, আর আমিও তো ব্লগে তেমন থাকিনা, মানুষ আমারে চিনলে তো লেখা দিবে। পুরানো ব্লগাররা খুব কমই আছে এখন। লেখা দেবার পোস্টটা ষ্টিকি হইলে আরও লেখা পাইতাম।

৭৪. ১১ ই মে, ২০১০ সকাল ৯:৫১
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:

"ছিল আমার মা অচেনা,
নিলো আমায় কোলে।
সকল প্রেমই অচেনা গো,
তাই তো হৃদয় দোলে!"
১১ ই মে, ২০১০ সকাল ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭৫. ১১ ই মে, ২০১০ সকাল ১০:২৬
প্রশাসন বলেছেন: মা ছাড়া এই পৃথিবী অন্ধকার। আর তাই মা' কে জীবনের চাইতে বেশী ভালবাসি। মায়ের জন্য দোয়া।
১১ ই মে, ২০১০ রাত ৮:২৮

লেখক বলেছেন: মা'র জন্য ভালবাসা ...

ধন্যবাদ :)

৭৬. ১১ ই মে, ২০১০ সকাল ১০:৫৯
শ্রীমান বলেছেন:
এইডা একটা মিছা কতা খালি 'কিছুনারে' ডেডিকেট করি নাই লগে 'ই-বুক' ও আছে...
অরে অর মায় হেইদিন কি জানি করসিল.... হেরলাইগা.....

আর নতুন আর্কাইভের দাবীডা বালাই লাগল।
১২ ই মে, ২০১০ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ভাল থাকবেন ...

৭৭. ১১ ই মে, ২০১০ সকাল ১১:১৩
মোজাম্মেল প্রধান বলেছেন:
মাকে নিয়ে লেখা আমার একটি পোস্ট Click This Link
১২ ই মে, ২০১০ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: সুন্দর লেখাটি। আর কবিতাগুলো তো মা'দিবসের গত সংখ্যাতে দিয়ে দিয়েছিলাম ... ধন্যবাদ আপনাকে ... :)

৭৮. ১১ ই মে, ২০১০ সকাল ১১:৪৬
সামছা আকিদা জাহান বলেছেন: খুব ভাল লাগছে । সবাই সুন্দর সুন্দর মন্তব্য করেছেন । এর বাইরে বলার কিছু নেই।

এই পোস্টেও মাইনাস। কেন? কারা দেয়? কি তাদের চাহিদা? কি পেলে তারা মাইনাস দেবে না?

এই প্রশ্নের উত্তরগুলি যদি কোন মাইনাস প্রদানকারী দিত কৃতার্থ হতাম।
১২ ই মে, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু ...

মাইনাস প্রদানকারীরা সামনাসামনি কথা বলার মত বুকের পাটা রাখেনা বলেই গোপনে মাইনাস দিয়ে যায়। এটা ব্লগের কন্টেন্টের ওপর নির্ভর করেনা। শুধু মজা করার জন্য অথবা আমার পোষ্টটাকে মাইনাসে মাইনাসে ভরা দেখাতেই এমন কাজ করে। সমস্যা নেই আপু, যে নিকগুলো থেকে মাইনাস দেয়া হয়েছে তাদের অনেকগুলোই আর সামুতে ব্লগাবেনা কোনদিন। ব্যাবস্থা হচ্ছে ;)

৭৯. ১১ ই মে, ২০১০ সকাল ১১:৪৭
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর হয়েছে...... “মা” শব্দটির মধ্যেই যেন সব নির্ভরতা লুকিয়ে আছে... স্বপ্নজয়, kisuna এবং সুপ্তিকে ধন্যবাদ

১২ ই মে, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ...

কেমন আছেন আপু? অনেকদিন কথা হয়না ...

১২ ই মে, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১২ ই মে, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মামনি :)

কেমন আছিস?

ইতি ...

তোর বিড়াল মামা :P :P

৮২. ১১ ই মে, ২০১০ দুপুর ২:২৯
ইরতেজা বলেছেন: দেশের বাইরে যাওয়ার পর বুঝেছি মাকে কত ভালোবাসি। মাকে খুব মিস করি।
১২ ই মে, ২০১০ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: ইরতেজা ... থ্যাকু মাইট ... ভাল আছিস?

৮৩. ১১ ই মে, ২০১০ দুপুর ২:৩২
কালপুরুষ বলেছেন: "মা" চির মধুর একটা শব্দ, অন্তরের প্রিয়তম ও মধুরতম একটা ডাক। "মা" কে নিয়ে লেখা এই সংকলন প্রকাশের নেপথ্যে যারা রয়েছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন।
১২ ই মে, ২০১০ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই :)

৮৪. ১১ ই মে, ২০১০ বিকাল ৪:২৮
সাদাকালামন বলেছেন: অভিনন্দন সবাইকে।
ভালো উদ্যোগ।
১২ ই মে, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৮৫. ১১ ই মে, ২০১০ বিকাল ৪:৩৩
বাবুল হোসেইন বলেছেন: ধন্যবাদ বাবুনি আপু, kisuna এবং সবাইকে।
গ্রাফিকসের কাজ অনেক ভালো লাগছে।
আরো ভালো লাগছে মাকে নিয়ে অসম্ভব সুন্দর লেখাগুলোও।
১২ ই মে, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বাবুল হোসেইন ভাই :)

৮৬. ১১ ই মে, ২০১০ বিকাল ৫:১৪
গ্রাফিক্স ওয়ার্ল্ড বলেছেন: ইবুক-টা আসলেই সুন্দর হয়েছে। যদিও ফাইলের সাইজ কম রাখতে গিয়ে বামের পেন্সিলটা একটু ফাটাফাটা দেখাচ্ছে তবে প্রিন্ট করার পর আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে।

সবগুলো লেখা ভাল লেগেছে তাই নির্দিষ্ট কারো নাম উল্লেখ করতে চাইছি না। পুরো বইটা পড়ার পর থেকে কেমন কেমন লাগছে।
১২ ই মে, ২০১০ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ভাই, থীম সাজাতে গিয়ে এই ছবিটাকেই ভাল লেগেছিল। হাই রেজুলেশন ছবি ছিলোনা, তাই কিছুটা ব্লার করে দিয়েছিলাম। আর ফন্ট কালারের সাথে ভিস্যুয়ালটা (পেন্সিল) কনফ্লিক্ট করেনা, পাঠকের চোখ থাকে লেখার ওপর। আর লো প্রোফাইল রাখার কাজটাও এক সাথেই হয়েছে, মেগাবাইটেও যায়নি পিডিএফ ... বড় ফাইল সাইজ দেখলে অনেকেই নামাতে আগ্রহী হয়না, তাই ...

অনেক ধন্যবাদ আপনাকে ... ভাল থাকবেন ...

১২ ই মে, ২০১০ দুপুর ১২:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাঙ্গন :) আমার ব্লগে তো আসেননা অনেকদিন ...

৮৮. ১১ ই মে, ২০১০ রাত ১০:২৭
গ্যাঁড়াকল বলেছেন: ভাল লাগছে।
গ্রাফিক্সের কাজ চমৎকার।
তবে লেখার পরিমাণ আরো বেশী হলে আরো বেশী ভালো লাগত।
১২ ই মে, ২০১০ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: আমার মনে হয় সামুতে একটা পিডিএফ আর্কাইভ খুব দরকার ... যেখানে লেখাগুলোর সাথে সাথে নতুন ইভেন্টের কথাও থাকবে ... তাহলে অনেকেই জানতে পারবে ... লেখা বেশী পাবো ...

অনেক ধন্যবাদ আপনাকে :)

৮৯. ১১ ই মে, ২০১০ রাত ১১:৪৮
মতিউর রহমান সাগর বলেছেন: খুব সুন্দর কাজ।
সত্যিই ইবুক আর্কাইভ থাকা দরকার সামুতে...

অনেক শুভকামনা পুরো টীমকে...
১২ ই মে, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১২ ই মে, ২০১০ দুপুর ১২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১৩ ই মে, ২০১০ সকাল ৮:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১৩ ই মে, ২০১০ সকাল ৮:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

এইখানে ~স্বপ্নজয়~ ;)

৯৩. ১২ ই মে, ২০১০ ভোর ৬:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় অসাধারণ একটা কাজ। যারা আপনার সাথে এ কাজটি করতে সহযোগিতা করেছে তাদের সহ আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করবো এ ধরণের উদ্যোগ চলমান থাকবে।
ভাল থাকবেন
১৩ ই মে, ২০১০ সকাল ৮:১১

লেখক বলেছেন: আপনাদের সহায়তা থাকলে অবস্যই আমরা আরও ইবুক করবো

অনেক ধন্যবাদ :)

৯৪. ১২ ই মে, ২০১০ সকাল ১১:৪৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: এই পোস্ট আটজনের ভাল লাগেনি দেখে সত্যি খুব অবাক হয়ে গেলাম।
১৩ ই মে, ২০১০ সকাল ৮:১৪

লেখক বলেছেন: মাইনাসগুলো এই ব্লগের কন্টেন্টের ওপর নির্ভর করে দেয়নি। শুধু মজা করার জন্য অথবা আমার পোষ্টটাকে মাইনাসে মাইনাসে ভরা দেখাতেই এমন কাজ করে। সমস্যা নেই, যে নিকগুলো থেকে মাইনাস দেয়া হয়েছে তাদের অনেকগুলোই আর সামুতে ব্লগাবেনা কোনদিন। ব্যাবস্থা হচ্ছে ;)

৯৫. ১২ ই মে, ২০১০ দুপুর ১২:৩৭
আম্বি বলেছেন: আদিতি'পুর লিখা মজার :D :-P লাইক দেয় কি করে?
১৩ ই মে, ২০১০ সকাল ৮:১৫

লেখক বলেছেন: উপরে দেখ প্লাস মাইনাস দেয়ার ব্যাবস্থা আছে ;)

৯৬. ১২ ই মে, ২০১০ দুপুর ১:৫৭
আলী ওয়ািসকুজ্জামান বলেছেন: যারা এ পোস্ট টাকে পছন্দ করে নাই সেই আটজন মা হারাকে করুনা দিলাম
১৩ ই মে, ২০১০ সকাল ৮:২১

লেখক বলেছেন: হা হা হা ... :P

৯৭. ১২ ই মে, ২০১০ দুপুর ২:৪৮
সাধারন কেউ বলেছেন: অনেক ভাল লাগলো। মা আমার কাছে সবচেয়ে প্রিয় শব্দ। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সংগ্রহের জন্য।
১৩ ই মে, ২০১০ সকাল ৮:২২

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৯৮. ১২ ই মে, ২০১০ বিকাল ৪:৪০
চতুষ্কোণ বলেছেন: ভালো লাগলো আপনাদের উদ্যোগ।
১৩ ই মে, ২০১০ সকাল ৮:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই :)

৯৯. ১২ ই মে, ২০১০ বিকাল ৪:৪৬
গুপী গায়েন বলেছেন: স্বপ্নজয় কে ধন্যবাদ এমন চমৎকার কাজের জন্য।


"@ আলী ওয়ািসকুজ্জামান বলেছেন: যারা এ পোস্ট টাকে পছন্দ করে নাই সেই আটজন মা হারাকে করুনা দিলাম ।"

প্লিজ, 'মা হারা' টার্মটা উইথ্ড্রো করেন। সৃষ্টিকর্তা যেন চরম শত্রুর মা কেও হেফাজত করেন।
১৩ ই মে, ২০১০ সকাল ৮:২৪

লেখক বলেছেন: 'মা হারা' টার্মটা আসলেও একটু অন্যরকম লাগছে ...
আপনাকে ধন্যবাদ :)

১৩ ই মে, ২০১০ সকাল ৮:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০১. ১২ ই মে, ২০১০ রাত ১১:৩৭
হয়রান ভাই বলেছেন: প্রথম মন্তব্যটা মমতাময়ীকে নেয়া পোস্টে করলাম।
১৩ ই মে, ২০১০ সকাল ৮:২৭

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১০২. ১৩ ই মে, ২০১০ রাত ১২:১৩
হাসান খা বলেছেন: ইস আমার লেখাটা যদি এর মধ্য থাকত। নাঃ আমার লেখাটা যদিও সুন্দর হয়নি। চমৎকার উদ্যোগ।
১৩ ই মে, ২০১০ সকাল ৮:২৯

লেখক বলেছেন: ভাই, মা কে নিয়ে কোন লেখার মুল্য বিচার করবার শক্তি কারও নেই। পরের বার অবস্যই লেখা দেবেন ...

ভাল থাকবেন ...

ধন্যবাদ :)

১০৩. ১৩ ই মে, ২০১০ সকাল ৯:১৬
সন্ধ্যেরখাতাথেকে বলেছেন: "
যেমন করে স্নেহের গরাস মুখের কাছে,
যেমন করে অসুখ রাতে জাগতে পাশে
তেমন করে মেটায় না কেউ মনের খিদে
অকারনে কেউ জাগে না আমার সাথে।
তোমার মত বন্ধু আজো হয় নি যে কেউ
তোমার মত আড়াল করে কেউ রাখেনি
বুকের ভেতর নরম মনের গভীর থেকে
অমন মিঠে নাম নিয়ে আর কেউ ডাকেনি!
প্রথম কান্না, প্রথম আঘাত, চোখের জলে
তোমার রাতুল মায়া-ব্যথা একাকারে
আর তো কোনো সুজন আমার- তোমার মতন
হাত ধরে নি অনির্দিষ্ট অন্ধকারে!

এখন তোমার আকাশ জুড়ে সুর্য যখন
আমার ছাদে চরকা কাটে চাঁদের বুড়ি
হঠাত তখন কেমন যেনো ইচ্ছে করে
তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি।।"



অসাধারণ একটি সঙ্কলন.........সফর চলতে থাকুক...।আর ভাল বই পাব নিশ্চই।
১৩ ই মে, ২০১০ সকাল ৯:২৮

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১৩ ই মে, ২০১০ সকাল ৯:২৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

১০৫. ১৩ ই মে, ২০১০ সকাল ৯:৫০
মোজাম্মেল প্রধান বলেছেন:
গত সংখ্যায় কবিতা দিয়েছেন ? জানতাম না ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ। লিংক দেয়া যায় ?

১৩ ই মে, ২০১০ সকাল ১০:১৫

লেখক বলেছেন: মা দিবস ব্লগ সঙ্কলন - ২০০৯

পিডিএফ

জিপ ফাইল

১৩ ই মে, ২০১০ সকাল ১০:২০

লেখক বলেছেন: :)

১০৭. ১৩ ই মে, ২০১০ সকাল ১০:৩৭
টিপস ম্যান বলেছেন: ধন্যবাদ বাবুনি আপু, kisuna এবং সবাইকে।গ্রাফিকসের কাজ অনেক ভালো লাগছে।আমার লেখা স্থান পাওয়ায় আরো ভালো লাগছে। তবে একটা বেপার খারাপ লাগলো যে, বলা হয়ছিল ভুল বানানগুলান শুদ্ধ করা হবে কিন্তু তার কোনো উদ্যোগ-ই চোখে পড়লনা।
১৩ ই মে, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ভাই, সময় স্বল্পতায় সব বানান শুদ্ধ করা যায়নি। বেশীরভাগ লেখাই এসেছে শেষ দিনে, তখন খুব ভাল ভাবে প্রতিটা লাইন দেখার সময় ছিলো না।

আপনাকে ধন্যবাদ ...

১০৮. ১৩ ই মে, ২০১০ সকাল ১০:৫৬
ভিন্ন অন্য ০০৭ বলেছেন: এই ছোট্ট শব্দ মা কে নিয়ে জনম জনম লিখলেও শেষ হবেনা। অনেক ধন্যবাদ আপনাকে মা কে নিয়ে লেখার জন্য
১৩ ই মে, ২০১০ সকাল ১১:১৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১০৯. ১৩ ই মে, ২০১০ দুপুর ২:০৫
বোকা মেয়ে বলেছেন: I feel my mother very much. But I do not want to be a mother.
১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: :| :|

১১০. ১৩ ই মে, ২০১০ বিকাল ৫:৪৪
নুরুন নেসা বেগম বলেছেন: বোকা মেয়ে সত্যিই বোকা! পরে বুঝবে!
১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: হা হা হা ...

১১১. ১৩ ই মে, ২০১০ রাত ৮:০৩
মেহবুবা বলেছেন: ভেবেছিলাম একটা লেখা দেব । শক্তি যথেষ্ট ছিল না , পারি নি ।

এখন নিজে মা হয়ে বুঝতে পারি আরো বেশী মা কথাটা থেকে মায়া , মমতা এসব সৃষ্টি ।

আল্লাহ আপনার মঙ্গল করুক ।
১৪ ই মে, ২০১০ সকাল ৮:০৯

লেখক বলেছেন: লেখা তো একটাও দিলেন না ... তাহলে আরও ভাল হইতো ...

ধন্যবাদ আপনাকে :)

১৪ ই মে, ২০১০ সকাল ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১১৩. ১৪ ই মে, ২০১০ ভোর ৫:৩৯
ত্রেয়া বলেছেন: অনেক পরে দেখলাম ভাইয়া,, সুন্দর ডিজাইন বরাবরের মতই! পড়ে বলছি বাকিটা।
১৪ ই মে, ২০১০ সকাল ৮:১০

লেখক বলেছেন: আরে ... ত্রেয়া নানী যে (এইবার ঠিক আছে? :P )

থ্যাঙ্কু থ্যাঙ্কু ...

১৪ ই মে, ২০১০ সকাল ৯:৪১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১৬ ই মে, ২০১০ সকাল ১০:২৬

লেখক বলেছেন: অভিনন্দন সবাইকে :) :) :)

১১৬. ১৪ ই মে, ২০১০ সকাল ১০:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: :) ছবিটা রেখে দিলাম। ভাইয়াআআআআআআআআআআ কি যে ভাল লাগছে।
১৫ ই মে, ২০১০ দুপুর ১:২০

লেখক বলেছেন: অভিনন্দন আপুনি :)

১৫ ই মে, ২০১০ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

১১৮. ১৪ ই মে, ২০১০ বিকাল ৩:১২
খুশবো বলেছেন: মা তার নেই কোন তুলনা।
১৫ ই মে, ২০১০ দুপুর ১:৪৩

লেখক বলেছেন: মা'র জন্য ভালবাসা ...

১৫ ই মে, ২০১০ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

১৫ ই মে, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১২১. ১৪ ই মে, ২০১০ রাত ১০:৫১
পাথুরে বলেছেন: অসাধারণ।
বাবুনি সুপ্তি ও kisuna কে অভিনন্দন।

আপনার গতবারের উদ্যোগটার কথা মনে পড়ছে.... :) আপনাকেও ধন্যবাদ।
১৫ ই মে, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: ওই ভাই, কই কই থাকেন? দেখা যায়না কেন? কেমন আছেন? থ্যাঙ্কু ...

১৫ ই মে, ২০১০ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: এখন দিয়া দেন :P

আছেন কেমন?

১২৩. ১৫ ই মে, ২০১০ রাত ২:১৯
নার্ডী বয় বলেছেন: আপনার গ্রাফিক্সের কাজ বরাবরই ভাল।জানতে ইচ্ছে করে কোন সফ্টওয়ার দিয়ে করা এত্তো সুন্দর কাজ?আমি মুগ্ধ


অনেক অনেক ধন্যবাদ ভাই।ভাল থাকবেন।

সুপ্তি আর কিছুনা কেউ ধন্যবাদ


ভাল থাকুন আপনারা সকলে
১৫ ই মে, ২০১০ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

ই-বুকগুলো সবই মাইক্রোসফট পাবলিশারে করা ...

১২৪. ১৫ ই মে, ২০১০ রাত ২:৪১
আম্বি বলেছেন: প্রথম আলো তে দেখে ভালো লাগলো।। অভিনন্দন সবাইকে :D :D

ভাইয়ার শুরুতেই যেটা লিখেছেন "যে প্রিয়তমাকে উপহার দেবে বলে মা'র হৃৎপিন্ডটা ছিড়ে নিয়ে যাচ্ছিলো। পথে হোঁচট খেয়ে পড়ে গেলে মা'র হৃৎপিন্ড বলে ওঠে - "বাবা, ব্যাথা পেলি?"

কথাটা আসলেই অনেক মর্মস্পর্শী...অন্তত আমার জন্যতো বটেই।

মা সন্তানের জন্য নিজের সব টুকুই দিয়ে দেয়। মা তার সন্তানের জন্য নির্স্বাথের মত জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত আবার সবথেকে খারাপ সন্তানের জন্যও তার শুভকামনা, তার সন্তান যেন কোন কষ্ট না পায়।। আসলেই মা এমন হয়।। একমাত্র এই একটা মানুষ যে নির্স্বাথভাবে আমাদের ভালবাসা দেন...

পৃথিবীর সব মাকে শ্রদ্ধা জানাই।
১৫ ই মে, ২০১০ দুপুর ২:০০

লেখক বলেছেন: পৃথিবীর সব মাকে শ্রদ্ধা জানাই ...

১২৫. ১৫ ই মে, ২০১০ সকাল ১১:২০
সুবিদ্ বলেছেন: প্রয়াসের জন্য শুভেচ্ছা
১৫ ই মে, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৫ ই মে, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

১২৭. ১৫ ই মে, ২০১০ বিকাল ৩:৩২
সজল৯৫ বলেছেন: অনেক .......... ভাল হইছে। সবগুলো পড়িনি রেখে দিলাম বাকি গুলো পড়া হলে পূর্ণ মন্তব্য..... ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
১৬ ই মে, ২০১০ সকাল ১০:২২

লেখক বলেছেন: আচ্ছা ... অনেক ধন্যবাদ আপনাকে :)

১২৮. ১৫ ই মে, ২০১০ রাত ৮:৩৮
মেহবুবা বলেছেন: গতকাল প্রথম আলোতে এটার কথা পড়লাম ।
'স্বপ্নজয়' এর নাম উল্লেখ করা হয় নি কেন সেখানে জানি না ।
একটু অবাক হলাম । বাবুনি এবং কিছু না এর নাম দেখে খুশী হয়েছি ।
স্বপ্নজয়ের নাম প্রত্যাশিত ছিল । পেলাম না ।

( এখানেও দেয়া আছে সেটা উপরে ) ।
১৬ ই মে, ২০১০ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আমার নাম না থাকলে কি হয় আফা? আমার কাজটা তো আছে, বাবুনী আর কিসুনার নাম তো আছে। ওরা অনেক কশট করছে, আমি তো শুধু জোড়া তালি দিছি :P :P

অনেক ধন্যবাদ আফা :)

১৬ ই মে, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: হুম ... পিডিএফ ৯০০+ ডাউনলোড ১৪ই মে পর্যন্ত :D

১৩০. ১৬ ই মে, ২০১০ সকাল ৯:০৮
আরিয়ানা বলেছেন: ভাইয়া আমরা ব্রিসবানে মুভ করে যাচ্ছি অক্টোবরে। আপনি কোথায় থাকেন? ভাল হত যদি কাছাকাছি থাকতেন।
১৬ ই মে, ২০১০ সকাল ১০:২৫

লেখক বলেছেন: আমি সিডনীতে ... চলে আসেন, দেখা হয়ে যাবে এক সময় :)

১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: সানন্দে যোগ দিলাম :)

১৩২. ১৭ ই মে, ২০১০ সকাল ৭:৩৮
শিশব্রবেস্ট বলেছেন: লেখাটা ভালো লাগল,এবার বাবাকে নিয়ে একটা লিখুন না?
১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, পরিকল্পনা আছে :)

১৩৩. ১৭ ই মে, ২০১০ সকাল ১১:২২
কাঠফুল বলেছেন: মাকে হারিয়েছি ছোট বেলায়। বাবাকে হারিয়েছি বড় হয়ে। এখন আমার ছোট্ট মেয়েটাকে মা বলে ডাকি। আমার ছেলে আর মেয়ে যখন মা বলে ডাকে আমি প্রাণ ভরে শুনি। এটা আমি ছাড়া কেউ জানে না। ... মাকে নিয়ে লেখার ভাষা আমার অয়ত্বে নেই .. কোনদিন হবেও না ...

''' প্রকাশনাটি নিশ্চয়ই ভালো হয়েছে .. অভিনন্দন রইলো .. সময় নিয়ে পড়বো .. পড়ে আরো মন্তব্য দেব ...
১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কথাগুলো অনেক ভাল লাগলো ...

১৩৪. ১৭ ই মে, ২০১০ বিকাল ৩:২৫
ভাবসাধক বলেছেন: মা কারও কাছে থাকেন, কারও বা দূরে - কিন্তু মা আছেন সবার হৃদয়ে - সব সময়।
১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: মা আছেন সবার হৃদয়ে - সব সময় ... ধন্যবাদ ...

১৩৫. ১৭ ই মে, ২০১০ রাত ৮:০৪
সাফির বলেছেন: খুব ভালো লাগলো অনেক .......... ভাল হইছে। :) :) :)
১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

১৮ ই মে, ২০১০ সকাল ৭:৪৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

১৩৭. ১৮ ই মে, ২০১০ সকাল ৯:৫৬
বাতাসের রূপকথা বলেছেন: It is a good effort. I have been using kite to send a letter to my "ma" in the sky where she has been for so long. Our youngest and only sister used to show the graveyard to tell that ma had been sleeping there. She did not know about the biggest loss of her life. Gradually she has been grown up. Now she can compare and figure out the absence of ma. I lost my spirit but continued my education without any attraction. Now, achievement makes me cry for the absence of my ma. I believe nothing can give me the full satisfaction in my life.
১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: মা'র জন্য ভালবাসা ...

ভাল থাকবেন ...

১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৩৯. ১৮ ই মে, ২০১০ দুপুর ১২:৪৮
বুলবুল আহমেদ পান্না বলেছেন: অনেক ভালো হয়েছে।

পাক্না ভাইরে ধন্যবাদ।
১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: থ্যাঙ্কু ;) ব্যাস্ততা কমে নাই? মিস করি অনেক ...

১৪০. ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৭
এস এইচ খান বলেছেন:
অশিতিপরের ৮০নং +

ধন্যবাদ।
১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: হা হা হা ... অনেক ধন্যবাদ ভাই :)

১৪১. ১৮ ই মে, ২০১০ রাত ৯:৫১
প্রবাসী রনি বলেছেন: বিষয় টা আমি বুঝতে পারছিনা যে, এমন পোষ্টে কি করে ১০টা মাইনাস আসে। যে পোষ্ট কিনা মাকে নিয়ে, মা দিবস নিয়ে।
১৯ শে মে, ২০১০ রাত ৮:৩৮

লেখক বলেছেন:

এই আইকনটা ১১ জনে টিপি দিছে ভাই, সে ভাবে আসছে ১১টা মাইনাস। এইটা আমার সাথে উনাদের যুদ্ধ, সামনে আসতে সাহস না পাইয়া চামে চিকনে মাইনাস দিয়া গ্যাছে :#)

১৪২. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০১
শামীম শরীফ সুষম বলেছেন: প্রবাসী রনি বলেছেন: বিষয় টা আমি বুঝতে পারছিনা যে, এমন পোষ্টে কি করে ১০টা মাইনাস আসে। যে পোষ্ট কিনা মাকে নিয়ে, মা দিবস নিয়ে।
১৯ শে মে, ২০১০ রাত ৮:৩৯

লেখক বলেছেন: লেখক বলেছেন:



এই আইকনটা ১১ জনে টিপি দিছে ভাই, সে ভাবে আসছে ১১টা মাইনাস। এইটা আমার সাথে উনাদের যুদ্ধ, সামনে আসতে সাহস না পাইয়া চামে চিকনে মাইনাস দিয়া গ্যাছে :#)

১৪৩. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০৬
মাহমুদুর রহমান রাজু বলেছেন: ভাই শামীম শরীফ সুষম, এক জিনিস অার কত দিন ভালোলাগে?
১৯ শে মে, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: ভাল না লাগলে আপনে টাইনা নামায় দিলেননা কেনরে ভাই?

১৯ শে মে, ২০১০ রাত ৮:৪১

লেখক বলেছেন: আরও মাস খানেক তো থাকবোই ;)

 

মোট সময় লেগেছে ১.২৯৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তোমায় যতটা জানি,
তুমি জলে আগুন জ্বালো!
বৃস্টি খোঁজোনি তুমি,
তাই বৃস্টি তোমায় খোঁজে!
প্রতিশোধ নেবে বলে,
অভিমানে পুড়ছে নদী!
চলনা,একটু কাঁদি....চলনা একটু কাঁদি....চলনা একটু কাঁদি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ