
আদিত্য, আমার সূর্য, আমার বাবু, আমার জানের টুকরা। কেজি ওয়ানে পড়ে এখন। বাবার মতই ছবি আঁকার শখ। তবে আঁকে আমার চাইতে অনেক ভাল
ওর আঁকা কতগুলো ছবি আমাকে পোষ্ট করে পাঠিয়েছে। আমার সারা ঘরে সাজানো আছে সেই ছবিগুলো। আমার টেবিল ভর্তি ওর খেলনা দিয়ে। কেউ দেশে গেলে বেছে বেছে কিছু দিয়ে দেই। আবার কিনে কিনে ঘর ভর্তি করি

কি কারণে নদীর রঙ লাল আর মাটির রঙ নীল, সেটা আমার পুত্রই বলতে পারবে, কিন্তু ছবিটা আমার অনেক পছন্দ হয়েছে

এইটা কিন্তু শ্যাওড়া গাছের পেত্নী ... সবাই ভয় পাবেন দেখে

১০০ তে ১০০ পাওয়া একটা ছবি

পোলার নানাবাড়ী যমুনার পাড়ে

ছবিটা আমাকে দেবার সময় উপরে ডান দিকে ছোট্ট করে পাপা লিখে দিয়েছে আমার সোনামনিটা

ঘরের কালার কম্বিনেশনটা জোস

আহারে ... মধুর ছেলেবেলা

আম, আপেল আর একটা মাছ
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



