somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখনতো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত...

০৯ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসহনীয় অলসতা ইদানিং বেশ ঝাকিয়ে বসেছে। মন উঠে গেছে সবকিছু থেকে। বিদঘুটে নিরক্ষর হায়না হয়ে গেছি। মাঝে মাঝে অদ্ভুত সব কাজকম্ম করতে ইচ্ছে করে। কষ্ট দিতে দিতে মানুষকে অসাড় করে দিতে ইচ্ছে করে। করিনা। কোনো চেষ্টাই এখন আর তেমন জোরালো ভাবে করা হয়না। করতে ইচ্ছে করেনা। করার মানসিকতা নেই। নির্ঝর এই লেখা পড়লে ছয়ফুট উপরে লাফ দিয়ে ফোন কনফারেন্স করে সবাইকে বলবে- দ্যাখো দ্যাখো আমাদের মাইন্ড রিডার দারুন প‌্যাঁচগীতে পড়ে গেছে!' রানা বলবে- 'এতোদিন বাপধন আমাদের ঘোল খাইয়েছো এখন তবে আমরা হাত লাগাই!'

কি করি, কেন করি, কোথায় যাই, কেন যাই, কি হবে, কেনো হবে, কোথায় হবে এরম কতযে ডব্লিউ, এইচ, প্রশ্ন। উত্তর জানা নাই। জানা থাকলেও লেজগুজ নাই। শব্দ দিয়ে মুড়িয়ে থ্রিডি'র মতো করে চোখের সামনে তুলে ধরার ক্ষমতা নাই। কেবলই ঝাঝা শূণ্যতা, জানলার বাইরের মেঘলা আকাশটায়, স্যাঁতস্যাঁতে ছাদটায়, মাথার উপর বেদম ঘুরতে থাকা পাখাটায়, গিটারের ছ্যাঁড়া তারটায়, বিছানার কোনে অনাদরে পড়ে থাকা ল্যান্ড ফোনটায়...।

তবু ভালো আছি।

তোদের অনেক স্পর্শ, চোখের দৃষ্টি, মুখের আবেশী মায়া আমাকে আজো ভাবায়। আমি ভাবি, ছোট্ট কোনো অবসরে। প্রিয় তোরা কোথায়, কখন, কি বলেছিলি... খুব মন খারাপের দিনে সেসব অবলিলায় সামনে এসে বসে পড়ে। আমি মুচকি হাসি, ভীড়ের মাঝে। হয়তো ভলবোতে ঝুলতে ঝুলতে। বিকল্প সতেরোর কোনঠাসা সিটে ঝিমিয়ে ঝিমিয়ে। অন্যমনস্ক পথ চলতে চলতে।

বড় হওয়াটাই সবচেয়ে বাজে জিনিস। বড় হলে স্বাধিন পৃথিবীটা অনেক ছোট হয়ে যায়। নিজের আবদারের হাটবাজার বন্ধ হয়ে যায়। আঙুল কেটে গেলে উহঃ করার শব্দেরা মারা যায়।

অঞ্জন দা'র গানটা কানে বাজে শুধু, 'তখনতো বুঝিনি বড় হওয়া বড় শক্ত, বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল, থেমে যেতে চায় আজ কতোবার আমার মনটা...'

শত মাইলের ১ মাইলও অতিক্রম করতে পারিনাই। আজ করবো, কাল করবো করে কতোযে দিন পার হয়ে গেলো। অথচ তেমন কিছুইতো করতে পারলাম না। নিজের জন্য। পেছনের মানুষগুলোর জন্য।

কোনো একদিন স্বপ্ন দেখতাম, সবকিছু বদলে দেবো। ফসলের রঙ, নাঙলের ফলা, মেঠো পথ, হাসি, কান্না, কারো চুলের মৃদু গন্ধ, ছায়া... আজ চারপাশের সব কিছুই বিষন্ন ধূসর। ধূসর হয়ে যাচ্ছে পুরনো স্বাপ্নিক প্রতিশ্রুতি, সব।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×