শসা,গাজর,মূলা,পেয়াজ,পুদিনাপাতা-এইসব নামে আপনাদের কি মনে আসে জানি না তবে আমার আগে সালাদের কথা মনে আসতো... এখন মনে আসে সুন্দরীদের কথা।কারন এসব দিয়ে ঘষামাজা করেই আজ তারা সুন্দরী(?),,,,,
মা,খালা,বোন,বান্ধবী সবাই .......বয়সের যতই ফারাক থাক.......মতের যতই অমিল..............ঘষামাজার বেলায় সবাই মিলেমিশে একাকার।
এদের কাছ থেকে যা শিখেছি তা এরকম-
শশা-চোখের কালি,মূলা-গালের দাগ,পুদিনা-পুরা মুখের দাগ.....মশুরের ডাল,লেবু,পেয়াজ-মাথায়....আর মধু,ডালডা-পুরো শরীরে।
ওহহো.......পারলারের কথাতো বলতে ভুলেই গেছি........ গোল্ড,সিলভার,প্লাটিনাম..........হারবাল........ফ্রুট ফেসিয়াল থেকে শুরু করে কতো কিছু যে আছে......
মা,খালা,বোনদের বলি.......মাইন্ড করবেন না.........এগুলো যদি শুধু মুখে না মেখে সাথে কিছু কিছু করে খেতেন তাহলে মেয়েদের এতো পুষ্টির সমস্যা হতোনা....।
তাইতো বলি --এসো কিছু খাই....।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





