বলে, রণক্লান্ত বীরগণ! তোমরা ঘুমিয়ে আছো
ধূলোর শয্যায় স্তব্ধতায়, অথচ হায়েনা নেকড়ের পাল
দিকে দিকে দাঁত নখ বের করে স্বাধীনতাকেই
কী হিংস্র খুবলে খাচ্ছে। তোমরা কি জাগবে না? জাগবে না আর?
হাতে তুলে নেবে নাকি পশু তাড়ানিয়া হাতিয়ার পুনরায়?"
*****************************************************
''একজন তুখোড় রাজাকার করে দ্বীন; তাহলেই আমি
দ্বীনের নামে দিনের পর দিন তেলা মাথায়
তেল ঢালতে পারবো অবিরাম,
গরিবের গরিবী কায়েম রাখবো চিরদিন আর
মুক্তিযোদ্ধাদের গায়ের চামড়া দিয়ে
ডুগডুগী বাজিয়ে নেচে বেড়াবো দিগ্বিদিক
আর সবার নাকের তলায়"
*****************************************************
উপরে দুটো কবিতার অংশবিশেষ তুলে দিলাম।
কবি শামসুর রাহমান এর কবিতা।
সম্প্রতি আবু বকর সিদ্দিক এর ব্লগের এই পোস্টে শামসুর রাহমান কে রাজাকার দাবী করা হয়েছে।
আমি মানি না।
শামসুর রহমান আমার প্রিয় কবি , কেন প্রিয় সেই প্রসংগে লিখে পোস্ট বড় করার কোন প্রয়োজন দেখি না। কিন্তু যার কবিতায় স্বাধীনতার স্বাদ সবচেয়ে ভাল পাওয়া যায় তাকে যখন রাজাকার দাবী করা হয় তখন মেজাজ ধরে রাখা কঠিন হয়...
ব্লগে লিখতে হয় বলে কি যা ইচ্ছা তাই লেখা যায়?
আরেকবার পড়ে দেখুন না কবিতার লাইনগুলো... একটা রাজাকার কি এই কথাগুলা লিখতে পারবে কখনও...??!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


