somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি হত্যাকান্ডের বিপক্ষে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেওনের পক্ষে

০৭ ই মে, ২০১৩ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশে মোছলমানদের ধর্মকর্ম করতে গিয়া বিপদ হয় নাই আগে কখনও। জুম্মায় মসজিদে জায়গা ধরে না। মনে পরে, আটানব্বইয়ের মাঝামাঝি সময়ে এক জুম্মায় বিক্রমপুর থেকা আমার মামা আসছিলেন বায়তুল মোকাররমে নামাজ ধরবেন, আমারে লগে কইরা নিয়া গেছিলেন তিনি।

তো, মসজিদের সিড়িতেও জায়গা ছিলও না সেইদিন। দুইটাকা কইরা সাদা সাদা লম্বা নিউজপ্রিন্ট বিক্রি করতে থাকতো সেইখানে হকাররা, সেইগুলা রাস্তায় উপরে বিছায়া নামাজে বসছিলাম আমরা।

গতকালকে মাগরিব কিংবা এশার ওয়াক্তে মুসল্লিরা ডরের চোটে জাতীয় মসজিদে নামাজে যায় নাই। বছরখানেক যাবত জুম্মাতেও নন পলিটিক্যাল লোকজন সেইখানে যাইতে রাজী হয় না। সূর্যের চেয়ে বালি গরম। এতদিন চলছে জামাতের তান্ডব, এখন শুরু হইছে হেফাজতি আক্রমন।

জাতীয় মসজিদে মাগরিবের আজান হইতেছে, নামাজের ওয়াক্ত যায়, অথচ হেফাজতিরা রাস্তায়- কোরান পুড়াইতে নিয়োজিত আছেন! প্রকাশ্যে মুসলমানেরা কোরান পুড়াইতেছেন এই দৃশ্য পৃথিবীর কোথাও আর এইভাবে দেখা গেছে কিনা জানি না। বিরোধী দল ঢাকাবাসীকে আহবান করছেন তাদের পাশে দাড়াইতে!

পল্টন দৈনিকবাংলা এলাকায় বিকালের পর থেকা হাজির ছিলেন পুলিশ, সাংবাদিক, ফায়ার সার্ভিস আর কিছু হকার যাদের ব্যাবসা সেইখানে। এর বাইরে যারা ছিলেন, তারা সবাই হেফাজতিদের লোক, যাদের আমরা প্রতি বছর কোরবানীর চামরা দান কইরা থাকি, মানে মাদ্রাসা পিপল। মোহামেডানের গ্যালারীতে যেমন আবাহনী সমর্থক থাকে না, তেমন হেফাজতের সমাবেশেও অন্য কেউ যায় না। যারা যায় তাদের তখন হেফাজতি বইলা জ্ঞান করতেই হবে, যেহেতু এই বিশাল পাবলিক গ্যাদারিং করতে পারার ক্রেডিট হেফাজতিরা অফিশিয়ালি দাবী করছেন।

হেফাজতিরা কোরান পুড়ানোর অভিযোগ গত চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও সাংগঠনিকভাবে যেহেতু অস্বীকার করেন নাই, ফলে এই দায় তাদেরই। সমাবেশের অফিশিয়াল অনুমতি নিয়াই তারা সেইখানে হাজির হইছেন, দাড়ি টুপি থাকা লাগবে না, তাদের সমাবেশে অন্যেরা কোরান পুড়াইতেছেন তখন যদি তারা বইসা বইসা ইসলাম রক্ষা করার নাম কইরা বুইড়া আঙ্গুল চুষতে থাকেন, সেইটারে ভন্ডামী বলতে হয়। যারা সাংবাদিক পিটাইয়া খেদাইতে পারে, তারা কোরান পুড়াইতে দেইখা আঙ্গুল চুষবে না।

ফলে, হেফাজতিরা যে কোরান পুড়াইছেন তাতে আর কোন সন্দেহের অবকাশ নাই।

কামাল আতাতুর্ক আধুনিক তুরস্ক প্রতিষ্ঠার জন্য ৩০০০ কাঠমোল্লাকে পানিতে চুবায়া মাইরা ফেলছিলেন।

আমি হত্যাকান্ডের বিপক্ষে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেওনের পক্ষে। সংবিধানে কাঠমোল্লাগিরির জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা যাইতে পারে। গত ১৪০০ বছরে সারা দুনিয়ায় যত কোরান পুড়ে নাই, এই কাঠমোল্লাদের আয়োজনে গতকালকে বায়তুল মোকাররমে তার চেয়ে বেশি কোরান পুড়ানো হইছে অনুমান করি।

হায়রে মোছলমান, হেফাজতিদের হাত থেকে এছলামকে রক্ষা করবে কে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×