আমার প্রিয় পোস্ট
- ◄ আসমাউল-হুসনা ► আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ ◄ (বাংলা অর্থ ও উদাহরণ-সহ) ► - নীল-গোলাপ
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- ডাউনলোড করুন জাকির নায়েকের সবগুলো ভিডিও লেকচার (বাংলায়) - স্বর্ণলতা
- 'কায়সার ও কিসরা' - নসীম হিজাযী : (নাস্তিক-আস্তিক সকলের জন্য অবশ্যপাঠ্য এক উপন্যাস) - স্বর্ণলতা
- প্রিয় কথাশিল্পী নসীম হিজাজী : তার জীবন ও কাজের কিছুটা বর্ণনা - স্বর্ণলতা
- - স্বর্ণলতা
- কেন? - আব্দুর রহমান
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
শহীদের আম্মুরা : !!!!
২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৮
[আমার লেখাটা প্রথম পাতা থেকে সরানোর কি কারন থাকতে পারে, বুঝিনি । আমি ছবির সাইজ ছোট করে দিয়েছি । অনুরোধ করছি, আমার মডারেশন স্ট্যাটাস ফিরিয়ে দিতে]
শহীদ মুজাহিদুল ইসলামের আম্মু : -মাহমুদা দেলোয়ার
“মহান আল্লাহ মুজাহিদের শাহাদাত কবুল করুন এবং যে উদ্দেশ্যে মুজাহিদ তার জীবন উৎসর্গ করলো আল্লাহ যেন এই জমিনে তাঁর দীন প্রতিষ্ঠা করে সে উদ্দেশ্যকে পূর্ণ করেন। যেসব কর্মী ভাইয়েরা ইসলামী আন্দোলনে আছেন, তাদের উপযুক্ত দীনি শিক্ষার মাধ্যমে এমনভাবে গড়ে তোলা হোক, যাতে তারা যেকোন পরিস্থিতি ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে পারে।”
শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের আম্মু: - মাহফুজা খাতুন
“ আল্লাহর দরবারে আমার স্বপ্ন ছিল আমি শহীদের মা হবো, আল্লাহ যেন আমাকে একজন শহীদের মা হিসেবে কবুল করেন। শিপন সবসময় সত্যকে সত্য জানতো মিথ্যাকে মিথ্যা জানতো। এই দীনের আন্দোলন করতে গিয়ে সে শহীদ হয়েছে। এখন আমার বাবা শিপনের মতো যেন হাজার হাজার শিপন এই বাংলার জমিনে সৃষ্টি হয়ে শিপনের অসমাপ্ত কাজ সমাপ্ত করে। আমার বাবা গোলাম কিবরিয়ার সদকা যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে। যাদের হাতে আমার বাবা শহীদ হয়েছে তাদের বিচার হিসেবে আল্লাহপাক তাদেরকে যেন হেদায়াত করেন। আল্লাহপাক তাদের অন্তরের খবর জানেন; যদি তাদের তকদিরে হেদায়াত না থাকে তাহলে তিনি যেন তাদের অশুভ শক্তিকে ধ্বংস করে দেন। আল্লাহপাক যেন সব শহীদকে কবুল করেন আমিন।”
শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের আম্মু:
![]()
“আমি আমার ছেলের নাম রেখেছিলাম সাইফুল্লাহ মোহাম্মদ। তার প্রিয় নানুমণি নাম দিয়েছিলেন মাসুম। সব মিলে তার নাম হয়েছিল সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, মাসুম মানে নিষ্পাপ।
আমার জীবনের আশা ছিল আমার ছেলে খালিদ বিন ওয়ালিদ হবে, উমর হবে, অসত্যকে পরাজিত করবে। সমাজের আদর্শ ছেলে হবে, নিষ্পাপ হবে। আমার ছেলে হাসান-হুসাইন এর মত হবে। আমার আর এক ছেলে শামসুল আলম মাহবুব। সব সময় দোয়া করতাম সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা যেন গাজী অথবা শহীদ হয়। সত্যি আমার প্রার্থনা আল্লাহপাক কবুল করেছেন। আমি মনে-প্রাণে সর্বদা আশা পোষণ করতাম মাসুম যেন ময়দানে সবার আগে থাকে। আল্লাহপাক আমার দোয়া কবুল করেছেন। আমি আমার সাইফুল্লাহর রক্তের বিনিময়ে এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই প্রার্থনা সব সময় করি।
আমার কলিজার টুকরা শিবিরের আব্বুদের কাছে আমার একান্ত অনুরোধ- মাসুম যেমন করে জীবনের মায়া, পরিবারের মায়াকে দূরে ঠেলে দিয়ে বাতিলকে পরাজিত করার জন্য বীরের বেশে লড়েছে, ঠিক সেইভাবে মাসুমের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো তারা যেন বীরের বেশে সমাপ্ত করে। বাতিলের বৈঠা ও লগির ভয়ে তারা যেন কাপুরুষের মতো পিছু হটে না যায়। এ রকম সাহসী শিবির যদি সবাই হতে পারে তাহলেই দীন কায়েম দ্রুত সম্ভব হবে। আল্লাহপাক সবাইকে কবুল করে নিন- আমীন।”
শহীদ ফয়সলের এর আম্মু : - সাইয়েদা হাসনাবানু
![]()
“আলহামদুলিল্লাহ। আমি আশা করি ইনশাআল্লাহ আমার এই সুশিক্ষিত বিনয়ী ভদ্র, শান্ত, অমায়িক ও সুন্দর আচরণবিশিষ্ট সন্তানকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। আমার সন্তানদের মধ্যে সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহ কবুল করে নিয়েছেন সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আল্লাহর কাছে এই বর্বর হত্যাকাণ্ডের বিচার চাই। আল্লাহ আহকামুল হাকিমীন। অন্য ছেলেদের উদ্দেশে আমার অনুরোধ তারা যেন এই শহীদদের রক্তকে বৃথা যেতে না দেয়। তারাও যেন ইসলামী আন্দোলনকে উজ্জীবিত করার জন্য পিছ পা না হয়। আমার মুখে ভাষা নেই কলমে লেখা নেই- এখানেই ক্ষান্ত করছি।”
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
আম্মু দের ফটুক কৈ !!!
লেখক বলেছেন: পৃথিবীর সব মায়েদের চেহারা একই রকম ! আপনার আম্মুকে আপনি যেভাবে দেখেন, এই ছেলেদের মায়েরাও ঠিক তেমন !
লেখক বলেছেন: এরা মানুষকে কোরআন শেখাতো । সত্য কথা বলতো, কাউকে কখনো কষ্ট দিতোনা । ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে সংগঠিত আন্দোলনের সাথে এরা যুক্ত হয়েছিলো । একারনে, যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক, তা চায় না, তারা এদেরকে পছন্দ করতোনা । অথচ, এরা সবচেয়ে ভালো আর অমায়িক ব্যবহার করতো সবার সাথে ।
আলাউদ্দীন বলেছেন:
আমার জানামতে এটি ছিল আমাদের অপরাজনীতির একটি বিরল দৃষ্টান্ত।এরকম রাজনৈতিক সহিংসতা আর দেখতে চাইনা।
লেখক বলেছেন: ইসলামপ্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের সাথে এরকম ব্যবহার চিড়দিন করা হয় ।
পারভেজ বলেছেন:
কোন মায়ের বুক যেন খালি না হয়, কোন মা- বোনের ইজ্জত যাতে লুন্ঠিত না হয়, সব হত্যাকান্ডের বিচার হোক। সব খুনী, রাজাকার, ধর্ষক, বিশ্বাসঘাতকদের শাস্তি হোক। সব দূর্নীতিবাজের বিচার হোক। ধর্মের দোহাই দিয়ে লোকদের ব্যবসা আর ভন্ডামী বন্ধ হোক। গনতন্ত্রের দোহাই দিয়ে শোষণ বন্ধ হোক। আশা করি লেখকের আমার সাথে কোন বিষয়ে দ্বিমত হবেনা।
লেখক বলেছেন: দ্বিমত নেই ।
মাঈনুদ্দীন বলেছেন:
আমরা এই ধরনের রাজনীতি চাই না যেখানে নেতারা শুধু লাশ চায়।
লেখক বলেছেন: ধন্যবাদ । লগি বৈঠা নিয়ে যারা কর্মূদেরকে পথে নামতে বলে , তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করুন ।
চাইয়্যা দেখ! বলেছেন:
শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের আম্মু: - মাহফুজা খাতুন "যাদের হাতে আমার বাবা শহীদ হয়েছে তাদের বিচার হিসেবে আল্লাহপাক তাদেরকে যেন হেদায়াত করেন।"আমরা ও এভাবে তাদের জন্য হেদায়াতের জন্য দোয়া কামনা করি।
লেখক বলেছেন: ইসলামপ্রতিষ্ঠার আন্দোলনের প্রতিটি কর্মীকে সবার জন্য শুভাকাঙ্খী হতে হবে যে কোন পরিস্থিতিতে । এই সত্য কথাটাই শহীদ শিপন ভাইয়ের আম্মু মনে করিয়ে দিয়েছেন ।
আবুল বাহার বলেছেন:
ইহারা কোন যুদ্ধে শহীদ হয়েছে বলবেন কি ?রাজনৈতিক হানাহানিতে মারা গেলে শহীদ হয় কেমনে? তাহলেতো বাংলাদেশে শহীদের অভাব হবেনা .....
শহীদ ও কি আপনারা লিজ নিয়েছেন কি ?
লেখক বলেছেন: এটা নিছক রাজনৈতিক হানাহানি না । যাদের প্রাণ কেড়ে নেয়া হলো তারাও নিছক কোন রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী ছিলো না ।
এরা ছিলো ইসলামী সংগঠনের কর্মী । এরা ছিলো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী । যারা এদের প্রাণ কেড়ে নিলো , খুব স্পষ্ট তাদের পরিচয় । তাদের কেউ ছিলো নাস্তিক (স্রস্টাকেই বিশ্বাস করেনা) , কেউ ছিলো ধর্মনিরপেক্ষ (বাস্তবে ধর্মহীনতা) বিশ্বাসের অধিকারী ।
তাহলে বলুন, যে দু'পক্ষ পল্টনের রাস্তায় মুখোমুখী হয়েছিলো তাদের বিশ্বাসের পরিচয়টা কি সুস্পষ্ট না ?
ইসলামী সংগঠনের কর্মীদের যদি বিশ্বাসের ভিন্নতার কারনে নাস্তিক এবং যারা ইসলাম বাস্তবায়িত হোক-তা চায় না, তারা হত্যা করে, তবে তাদের শাহাদাতের ব্যাপারে নূনতম সন্দেহ ও থাকেনা ।
আলাউদ্দীন বলেছেন:
মাঈনুদ্দীন বলেছেন: আমরা এই ধরনের রাজনীতি চাই না যেখানে নেতারা শুধু লাশ চায়। মাঈনুদ্দীন-এর সাথে আরেকটু যোগ করতে চাই।
মনে রাখতে হবে জনগনের জন্য রাজনীতি, রাজনীতির জন্য জনগন নয়।
কাজেই যে রাজনীতি মানুষকে কুকুরের মত হত্যা করে সেই রাজনীতি আমরা চাইনা।
লেখক বলেছেন: যারা অস্ত্রনিয়ে / লগি বৈঠা নিয়ে রাস্তায় নামতে বলে, সেই রাজনীতিকে প্রত্যাখান করা দরকার ।
চাইয়্যা দেখ! বলেছেন:
@ ভাইরাস।সমাজে ভাইরাস হয়ে থেকে তো দেশটারে শেষ করছস।
পাবলিকে মাইর দিসিল না তুই সন্ত্রাসী ও সাথে ছিলি।
লেখক বলেছেন: ব্যবহারে আরো সতর্ক হওয়া উচিত । খারাপকে অনুসরন করাটা ঠিক না । ধন্যবাদ আপনাকে ।
লেখক বলেছেন: অযৌক্তিক কথা । তাহলে কি অছাত্ররা রাজনীতি করবে ? সন্ত্রাসী বা সাধারন মানুষ, কেউ ই মারা গেলে শহীদ হয় না । ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের জন্য "শাহাদাত" নামের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ !
তবে শাহাদাতের আরো কিছু ক্রাইটেরিয়া আছে হাদীস অনুযায়ী । পানিতে মৃত্যু,... এরকম , আমার মনে নেই ।
চাইয়্যা দেখ! বলেছেন:
@ আবুল বাহার সাব? লেজুড় ভিত্তি আর কয়দিন করবা?
চাইয়্যা দেখ! বলেছেন:
@ হুমায়ুন সন্ত্রাসী মরছিল সেদিন? তোদের জলিল সাব বলছিল, "ছবি সব কথা বলে না"। তো এটার মতো তুই ও তার মত অন্ধ হইয়া গেলি?
লেখক বলেছেন: ভাই, আপনি শান্ত হয়ে কথা বলতে পারেন না কেন ?
হুমায়ুন বলেছেন:
ফূল ফোটার আগেই ঝড়ে পড়ুক তা কিন্ত আমরা কখনই কামনা করিনা। এভাবে তরতরে কিছু তরুন অকালে মৃতু্য বরন করলো আর তাদের মা কিভাবে এত সান্তনা পায় ভেবে পাইনা ভাবলেই গা শির শির করে উঠে।
কাউকে হারানো ব্যথা সত্যি কঠিন।
লেখক বলেছেন: এ সান্তনা আল্লাহর পক্ষ থেকে । যে মায়েরা ইসলামী আন্দোলনের সাথে পরিচিত, ইসলামের ইতিহাসের সাথে পরিচিত, বদর-ওহোদ-খন্দকের শহীদদের মায়েদের ইমানের দৃঢ়তার সাথে পরিচিত তাদের পক্ষে সম্ভব ।
এত ভালো-সেরা চরিত্রের ছেলে হারানোর ব্যথা - তারা যে এলাকায় থাকতো, সেই এলাকার ও প্রতিটি মানুষকে ব্যথিত করেছে । মায়েদের মর্মযাতনা তো আল্লাহ ছাড়া আর কেউ ই জানে না ।
স্বর্ণলতা বলেছেন:
এই লেখাটা প্রথম পাতা থেকে সরিয়ে দেবার কি কারন থাকতে পারে ?
হিমালয়৭৭৭ বলেছেন:
যে কোন অপমৃত্যুই অনাকাঙ্ক্ষিত এবং কষ্টদায়ক।।। অবশ্যই চাই এইসব নিহত মানুষদের হত্যার সুষ্ঠু বিচার হোক এবং খুনীরা শাস্তি পাক।।তবে শহীদ শব্দটি ব্যবহারে আমার আপত্তি আছে, বাঁচলে গাজী, মরলে শহীদ.....এইসব উস্কানীমূলক কথা-বার্তাই অনেক নিরীহ ধর্মপ্রাণ যুবকদেরকে এইসব নোংরা রাজনীতিতে জড়িত হতে প্রলুব্ধ করছে।। সুতরাং শহীদের" বদলে "মরহুম" লেখার অনুরোধ করছি, তাতে অন্তত মৃত লোকগুলির প্রতি কেউ খারাপ মন্তব্য করবেনা।।
লেখক বলেছেন: শহীদ সম্পর্কিত জবাব দেয়া হয়েছে সাত নাম্বার মন্তব্যে । এরপরেও এদের "শাহাদাত" সম্পর্কিত কনফিউশন থাকার কথা না ।
"বাঁচলে গাজী, মরলে শহীদ "
মানুষকে আমি এত বোকা মনে করিনা যে , তারা কোন ঘটনা বা কথার প্রেক্ষাপট না জেনে তার সম্পর্কে বিরুপ ধারনা পোষণ করে । উপরে উল্লেখিত কথাটা বলে আসলে যে এরা কি বোঝাতে চাচ্ছে, তাই বুঝিনা । কথাটা তো শতভাগ সত্য কথা ।
হাতে গোনা গুটিকয়েক ইসলামপন্থী মানুষকে যখন চতুর্দিক থেকে ঘোষণা দিয়ে হত্যার উদ্দেশ্য একটা মাত্র গলিতে ঘিরে ফেলা হলো, চারিদিক থেকে আঘাত করা শুরু হলো, আইন শৃঙ্খলা বাহিনী ও নিরব হয়ে দাড়িয়ে রইলো, মৃত্যুর সামনা সামনি দাড়িয়ে সেই অল্পকয়েকটা ইট পাটকেল হাতে নেয়া মানুষ, আর কি করতে পারে ????????
বাঁচা আর মরে যাওয়া, এই দুইটা ছাড়া তাদের তো আর কিছু তখন করার ছিলোনা । সংখ্যাধিক্যের বিরুদ্ধে আত্মরক্ষার এই অন্তিম লড়াইয়ের ইতিহাস এটা নতুন কিছু না । রাসুল সা: এর সময় হতে এ ধারা চলে আসছে । প্রায় প্রতিটি ক্ষেত্রেই ইসলামপন্থীদের সংখ্যা ছিলো নগন্য এবং আত্মরক্ষার লড়াই তাদেরকে করতে হয়েছে ।
ওই সময়ে, বাঁচলে গাজী- মারা গেলে শহীদ, এছাড়া আর কোন কথাই তাদের জন্য সত্য ছিলোনা ।
রাহুল বলেছেন:
মাঈনুদ্দীন বলেছেন: আমরা এই ধরনের রাজনীতি চাই না যেখানে নেতারা শুধু লাশ চায়।
সোহায়লা রিদওয়ান বলেছেন:
@লেখক......দয়া করে উপরের বেহায়া লোকটার কমেন্ট টি মুছে ফেলুন। (১৮ নম্বর ) ..... লেখক বলেছেন: মুছে দেয়া হয়েছে ।
জিনাত বলেছেন:
রাহুল বলেছেন: মাঈনুদ্দীন বলেছেন: আমরা এই ধরনের রাজনীতি চাই না যেখানে নেতারা শুধু লাশ চায়।
লেখক বলেছেন: ফুড চেইন অনুযায়ী মানুষকে পশু হত্যা করে খাওয়ার সুযোগ দেয়া হয়েছে । আল্লাহ-ই দিয়েছেন । সেইক্ষেত্রেও খুব স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, পশু হত্যা করার সময়ে যেন কষ্ট বেশি না দেয়া হয় । খাবার প্রয়োজন ছাড়া পশু হত্যা করাও নিষিদ্ধ !
রুহী বলেছেন:
এরা আপনার উত্তর নিয়ে আসবেনা।যুক্তিহীন বিরুধীতা করা এদের আজম্ম স্বভাব।যুক্তিতে হেরে এরা আপনার দিকে তেড়েঁ আসবে লগি-বৈঠা-অস্ত্র নিয়ে।আর বর্ষন করবে গালিগালাজের বৃষ্টি।ওরা নাচবে আপনার লাশের উপর,এতেইযে খুশী গনতন্ত্রের মানসকন্যা! যাদের নেত্রীই লগি-বৈঠা আন্দোলনের জননী -তাদের কাছ থেকে আপনি আশা করেন সততার রাজনীতি!
স্বপ্লচূড়া বলেছেন:
খুন-খারাবি আমি মোটেও চাই না। কিন্তু এইখানে এই চারটা মৃত্যু নিয়া যে মায়া কান্না শুরু করছেন শিবিরের হাতে এখন পর্যন্ত যেসব ছেলে মারা গেছে, রগকাটা হইছে সেইসব নিয়া কিছু বলেন না কেন ?আপনি একটা ভন্ড।
লেখক বলেছেন: কারন বলার কিছু নেই । রগকাটার কথাটা পুরোই মিথ্যা । আজগুবী কথা বিশ্বাস না করার অনুরোধ করি ।
আপনি কি সাইফ শেরিফ নামের ব্লগার ?
লেখক বলেছেন: ধন্যবাদ আপু ।
বিবেক সত্যি বলেছেন:
সালাম রইলো এই মহান মায়েদের প্রতি । আল্লাহ তাদেরকে ভালো রাখুন ...
মাহমুদ রহমান বলেছেন:
শাহাদাতের অমিয় সুধা সবার ভাগ্যে জুটে না। মুজাহিদ, শিপন, মাসুম, ফয়সাল এঁরা হচ্ছে বড়ই সৌভাগ্যবান। এমন সৌভাগ্যবান সন্তান যে মা লালন করেছেন সেই মাকে লাল সালাম। হে আল্লাহ, তুমি এইসব সোনার মানুষদেরকে জান্নাতে সুন্দর একটা জায়গা করে দিও।''আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও
যেই মিছিলের নেতা আমীর হামজা, খোবায়ের, খাব্বাব
খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও।।"
লেখক বলেছেন: শাহাদাতের আকাংখা প্রতিটি মুসলমানের ইমানের দাবী । আমাদের সবার মায়েদের চেতনা যখন এই শহীদদের মায়ের মত হবে, তখনই ইসলামপ্রতিষ্ঠার আন্দোলন সফল হবে ।
নরাধম বলেছেন:
দোয়া গো। এইসব শহীদরা(!!!) এখন কবরে গিয়ে গোআ আর নিজামীর জন্য বদদোয়া করতেছে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য।
লেখক বলেছেন: শির্ক করলেন ! তওবা করলে শির্কের গুনাহ মাফ হয় কিনা ?
লেখক বলেছেন: ১৫ নম্বর মন্তব্য দেখে নিয়েন ।
ইন্ধনদাতা আসলে কারা ? চশমা দিয়ে কি সাধারন বিবেক বুদ্ধিকেও ঢেকে দিয়েছেন ? লগি বৈঠা নিয়ে ওই দাড়িওয়ালা লোকটি রাস্তায় নামতে বলেছিলো ? লাইভ ভিডিওতে ডা: ইকবালকে গুলি করতে এগিয়ে যাওয়ার নির্দেশনা দিতে দেখেন নি ? হায়রে বিবেকহারিয়ে ফেলা মানুষ !!
জামাতে পিছলামি বলেছেন:
লেখক বলেছেন: এটা নিছক রাজনৈতিক হানাহানি না । যাদের প্রাণ কেড়ে নেয়া হলো তারাও নিছক কোন রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী ছিলো না । এরা ছিলো ইসলামী সংগঠনের কর্মী । এরা ছিলো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী ।
আপনার ইসলামী সংগঠনের কর্মীরা সেদিন রাজপথে কি করতে গিয়েছিলো? সে দিনতো কোন ইসলামী আন্দোলন ছিলোনা । মগজ দোলাই ভালই দিয়েছে দেখি।
লেখক বলেছেন: মজার প্রশ্ন করেছেন । এরকম বিকৃত নাম নিয়ে কেন বললেন, সেটা বুঝলাম না ।
আপনার প্রশ্নের জবাবেই আমি প্রশ্ন করতে পারি । সেদিন কম্যুনিষ্ট ও ধর্মহীনপন্থীরা পল্টনে কি উদ্দেশ্যে আক্রমন করেছিলো ? কয়েকশ গুন বেশি মানুষ নিয়ে ক্ষুদ্র একটি দলের উপর আক্রমন কেন করেছিলো ?
আপনি কি বাংলাদেশে থাকেন ? অথবা ঢাকায় থাকেন কিনা ?
ঢাকায় থাকলে জানার কথা যে , ইসলামী মুভমেন্টের ঢাকামহানগরীর প্রধান অফিস পল্টনে অবস্থিত । ওরা ভেবেছিলো হাতে গোনা এইকটা মানুষকে খুন করে সেই অফিসের দখল নিয়ে নেবে ।
এখন বুঝতে পারছেন, সেদিন সেই অফিস পাহারা দেয়াটা কতটা জরুরী ছিলো ?
অনন্ত দিগন্ত বলেছেন:
এই ৪ জন, শিবিরের কোন পর্যায়ের নেতা / কর্মী / সংগঠক / সদস্য ছিলেন ?
অহনা বলেছেন:
অপূর্ব!লেখক বলেছেন: পৃথিবীর সব মায়েদের চেহারা একই রকম ! আপনার আম্মুকে আপনি যেভাবে দেখেন, এই ছেলেদের মায়েরাও ঠিক তেমন !
অহনা বলেছেন:
যারা জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময় একমাত্র আল্লাহ দিবেন। বাকীরা শুধু এই লাশ আর কিচ্ছা নিয়ে রাজনীতি করে ফায়দা লুটবে। অতএব সাবধান জীবন দেওয়ার আগে আবারও ভাবুন নিযামীদের মন্ত্রী বানাবার জন্য, তাদের অঢেল সুখের জন্য জীবন দেবেন? নাকি আল্লাহকে ভালোবেসে সত্যিকারের দ্বীন প্রতিষ্ঠায় নিজেকে প্রভূর কাছে সঁপে দিবেন?
অপ্রিয় সত্য বলেছেন:
লেখকের ভদ্রতা-সহিঞ্ছুতায় মুগ্ধ হলাম
শঙ্খচীল বলেছেন:
আল্লাহ আম্মুদের ধৈর্য্য ধারন করার শক্তি দিন। এই সব শহীদ দের রক্তের বিনিময়ে একদিন বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলায় পরিনত হবে।
দ্বীপবালক বলেছেন:
কাবার প্রভূর কসম! তাঁরা সফল হয়েছেন।
রাশেদ বলেছেন:
আহারে! শিবিরের ভুল কথায় ভুলে এখন এইগুলার কি হইলো! আফসুস!
রাশেদ বলেছেন:
MINUS!
শেরিফ আল সায়ার বলেছেন:
এভাবে মৃত্যু সত্যিই দুঃখজনক। কিন্তু তারা যা করছিল তাও দুঃখজনক। ধর্মের দোহাই দিয়ে, জিহাদের কথা বলে মানুষের ক্ষতি করা। এমন সন্তান যাতে বাঙলায় আর জন্ম না নেয় আর কোনো মাকেও না কাঁদায়। পোষ্টে মাইনাস........
কমজান্তা বলেছেন:
সত্যের পক্ষে অনেক লড়েছেন। আল্লাহ নিশ্চয় এর পুরুষ্কার দিবেন। আমরাও যেন শহীদের সাথে জান্নাতের প্রতিবেশী হতে পারি সেই ধরনের আমল করার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আমীন।
আবু কারিমি বলেছেন:
আপনার এই পোস্ট টা খুব ভাল লাগল। আমিও দোয়ার কাতারে সামিল হলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















