somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসানের বিয়ে...

০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসানের খালা ঈদের পর তাদের বাড়ি বেড়াতে এসে সকিনাকে বললেন , 'সকিনা, এবার হাসানের বিয়ের ব্যবস্থা কর।'

'আপা, আমিও কদিন ধরে এ কথাই ভাবছিলাম । ভাল পরিবারের একটি মেয়ের খবর-ও পেয়েছি । আপনি গিয়ে একদিন দেখে আসুন । '

'একদিন কেন? বলতো আজই যাই'
, বলল খালা।

'এত তাড়াহুরার কি আছে! আমি বরং হাসানের মতটা জেনে নি আগে' ।

'হাসানের মত ? ওটা আমি-ই নিচ্ছি' ।.... 'হাসান'!
খালা উচ্চস্বরে ডাকলেন, 'কোথায় গেলো পাজিটা' ?

'ও ওর আব্বা ভাইদের সাথে কাজী আবু জাফরের কাছে গেছে '।

খালা জ্বলে উঠ বললেন , 'আবার সেই বুড়োটা! উফ, বুড়োটা জ্বালিয়ে মারবে দেখছি'।

মায়মুনা হাসতে হাসতে বলল, 'কে খালাজান' ?
'কে আবার , কাজী আবু জাফর!'


কিছুক্ষণ পরই আব্দুল মুনিম পুত্রদের নিয়ে ফিরে এলেন । খালাজান হাসানকে ডেকে কোন ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করলেন, 'হাসান, এ মাসেই তোমার বিয়ে হবে । আমি সব ঠিকঠাক করছি , তুমি আবার অমত করে বসবে না তো ?'

হাসানকে চুপ থাকতে দেখে খালা বললেন, 'হুম বুঝেছি, কথায় বলে, নিরবতা সম্মতির লক্ষণ । ঠিক আছে তুমি যাও, আমি সব দেখছি । মায়মুনা! তুমি তৈরী হয়ে নাও । আমি এখন ই মেয়ে দেখতে যাবো । সকিনা, এবার বলো মেয়েটি কোন বাড়ির ?'

মায়মুনা ও তাহেরার চেহারায় খুশির ঝিলিক খেলছিলো !! তাই দেখে হাসান বলল,'খালাজান! আমার যে বিয়ে হয়ে গেছে !'

খালা চেঁচিয়ে বললেন, কি! কি বললে তুমি ?

খালাজান, আমি বলেছি, আমার বিয়ে হয়ে গেছে ।

কোথায় ? কখন ? আমি তো কিছুই বুঝতে পারছিনা... খালাজান হতভম্ব হয়ে গেলেন ।

'বিয়ে তো করেছি সেই কবে ! আপনাকে কেউ কিছু বলেনি ?'



খালাজান দু:খিত কণ্ঠে বললেন, 'কি ব্যাপার সকিনা , এসব কি শুনছি ?'

সকিনা, মায়মুনা ও তাহেরা বিষ্ময়ে হতবাক হয়ে পরস্পরের মুখের দিকে তাকাচ্ছিলো । তাই দেখে খালা বললেন , ‘হাসান, বিয়ে করেছো ভালো কথা, কিন্তু গোপন করলে কেন ? আর কাউকে না হোক অন্তত আমাকে বলতে পারতে । যাক, এখন বলতো মেয়েটি কে ? তার নাম কি ? বাড়ি কোথায় ?

হাসান বলল, খালাজান! ও এক অপরূপা সুন্দরী। স্পেনে এমন মেয়ে আর দ্বিতীয়টি নেই। আপনি চাইলে তাকে যখন তখন দেখাতে পারি । দাড়ান, আমি এখনি নিয়ে আসছি তাকে ।

হাসান তার কামরা থেকে তরবারি হাতে ফিরে এসে বলল, দেখুন খালাজান! এই আমার জীবনসঙ্গীনি !

খালাজান বললেন, বুঝেছি, আবু জাফরের সঙ্গদোষে পেয়েছে তোকে । আল্লাহ, বুড়োটার যন্ত্রনা আর সহ্য হয়না । ওতে তোমার কাছে নিয়ে যাও ।

হাসান হাসতে হাসতে চলে গেলো একদিকে । খালা কিছুক্ষণ চুপ থেকে ডাকলেন , হাসান এদিকে এসো ।

হাসান ফিরে এসে বললো, আরো কিছু বলবেন, খালাজান ?

বলবোনা মানে , তুমি তো আমার আসল প্রশ্নের ই জবাব দাওনি ।


হাসান গম্ভীর হয়ে বলল, আমি আপনার প্রতিটি প্রশ্নের ই জবাব দিয়েছি খালাজান । এখন এ নিয়ে আর কথা বলবেন না আশা করি !

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.

'দরজা খুলে দাও, দরজা খুলে দাও!' বলতে বলতে হাসান পেছন থেকে ফটক রক্ষীদের ওপর ঝাপিয়ে পড়লো ।

গ্রানাডার মুজাহিদ ইলিয়াস, দুজন মরক্কো সেনা ও চারজন আলমেরিয়া ও ভিগার মুজাহিদ হাসানের ডানে বামে পৌছে গেলো । তারা সারিবদ্ধভাবে আক্রমণ চালিয়ে শত্রুদেরকে ফটক থেকে হটিয়ে দিচ্ছিলো । কিন্তু এ সময় আঙিনা থেকে নতুন একদল শত্রুসেনা তরঙ্গের মত তাদের দিকে এগিয়ে এল । শত্রুদের দুটি বর্শা এক সাথে হাসানের বুকে আঘাত করলো । কাধে এসে পড়লো তরবারির আঘাত ! সাথে সাথে মাটিতে পড়ে গেলো ও । ইলিয়াস ও হাসানের সাথে আহত হয়ে মাটিতে পড়ে গেলো । খৃষ্টান সেনারা প্রবল বেগে অগ্রসর হয়ে পুনরায় ফটক আটকে দাড়াল ।

বিচ্ছিন্ন হয়ে পড়া দশজন মুজাহিদ আবার একত্রিত হয়ে ফটকের কাছে এলো । তারা আহমদ ও সঙ্গীদের নিয়ে দরজা খুলবার চেষ্টা করলো । কিন্তু খৃষ্টানরা প্রতিরোধের দেয়াল তুলে পাঁচজন মুজাহিদকে শহীদ করে দিলো । আহমদ ও তার সঙ্গীরা প্রতিরোধ অগ্রাহ্য করে আবার ফটক স্পর্শ করলো এবং ফটকের বড় লৌহদন্ডটি সরিয়ে ফেলতে সক্ষম হলো । আহমদ ও তার সঙ্গীরা নারায়ে তকবীর ধ্বনিতে কেল্লা কাপিয়ে ফটকের পাল্লায় ধাক্কা দিলো । খুলে গেলো ফটক ! রাবাতের মুজাহিদরা প্রচন্ড ধ্বনি তুলে প্রবল ঝড়ের বেগে কেল্লায় প্রবেশ করলো । এদের নেতৃত্ব দিচ্ছিলেন স্বয়ং আমীর ইউসুফ বিন তাশফিন ।

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*.

আব্দুল মুনিম ও হাসানের লাশ নিজ হাতে কবরে নামালেন আমীর ইউসুফ । হাসানের মুঠিতে তখনো তরবারির বাট । এক সিপাই তরবারিটি হাত থেকে খুলতে গেলে আহমদ কেঁদে বললো , ‘ না না , আমার ভাইয়ের অলঙ্কার ছিনিয়ে নিওনা । তরবারির চাইতে প্রিয় কিছুই তার ছিলো না । সে বলতো, তরবারির সাথে আমার বিয়ে হয়ে গেছে ।’

হাসানকে তলোয়ার হাতে ধরা অবস্থাতেই দাফন করা হলো !


ইউসুফ বিন তাশফিন - (নসীম হিজাজী) : হিজরী পঞ্চম শতকে পতনোন্মুখ খন্ডবিখন্ড স্পেনের মুসলমানদের ওপর খৃষ্টান সম্রাট আলফানসুর আক্রমণের প্রতিরোধে আফ্রিকার মরক্কোর আমীর ইউসুফ বিন তাশফিনের জাল্লাকা ও হিসনুল্লায়েত কেল্লা বিজয়ের মাধমে স্পেনের মুসলমানদেরকে ফের বিজয়ী করার গল্প নিয়ে লেখা উপন্যাসের সবচেয়ে আবেগী গল্পাংশটুকু হলো হাসান!! সে গল্পের অন্য মূল দুই চরিত্র সা'দ ও আহমদের ছোট ভাই...
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×