আমার প্রিয় পোস্ট

মুভি রিভিউঃ Love Likes Coincidence একটি অসাধারণ রোমান্টিক ভালবাসার কাহিনী!

২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৪

শেয়ারঃ
0 4 0

অসাধারণ একটি রোমান্টিক ভালবাসার মুভি নিয়ে আজ আপনাদের সামনে আসলাম। একেবারেই আনকোরা মুভি, তুর্কিশ। এ বছর ই রিলিজ পেয়েছে।
নামঃ “Love Likes Coincidence”
তবে নাম শুনেই গতানুগতিক ভালবাসার কচকচানি মুভি ভেবে ভুল করবেন না!
অনেক মুভি ই দেখেছি যার নামের সাথে কামের কোন মিল থাকেনা, এটার আছে কিনা দেখার পরে আপনারাই বলবেন! 
বহুদিন এত সুন্দর রোমান্টিক লাভস্টোরী মুভি দেখিনা!
অসাধারণ কিছু তুর্কি গান পাবেন মুভিটিতে। যার কথাগুলো মন ছুয়ে যায়। মেকিং টা ও একেবারেই অন্যরকম!
অন্যান্য মুভিতে সাধারণত যেটা দেখা যায়, মুভির অতীত কোন ঘটনা বা তথ্যকে ফ্লাশব্যাকে দেখানো হয় যা বর্তমান সময়ের সাথে গতিটা ধরে রাখতে পারেনা এবং অনেক সময় বোরিং লাগে, কিন্তু এটাতে একই সাথে বর্তমান এবং অতীতের সময়গুলোকে সেম টাইমে অসাধারণ নৈপুণ্যের সাথে তুলে ধরা হয়েছে!
কিছু অতীত স্মৃতি বর্তমান ঘটনার ভাঁজে ভাঁজে এমন ভাবে ফুটে উঠে যা দেখে মনেই হবে না আমরা ফ্ল্যাশব্যাকে আছি। কোন ঘটনাকেই অসম্পূর্ণ রাখেননি পরিচালক। অন্য কোন মুভিতে এমন সফল আর সম্পুর্ন ভাবে অতীতকে তুলে ধরতে দেখিনি আমি।
দুইটি সময়ের দুইটি ভীন্ন ধারাকে যে কতটা দক্ষতা আর পরিশ্রমের সাথে সমন্বয় ঘটানো হয়েছে সেটা না দেখলে এক কথায় অবিশ্বাস্য! মুভি’র পরিচালক Omer Faruk Sorak যে কত উঁচুমানের পরিচালক তা না দেখলে জানা হত না।
ক্যামেরা ম্যানের মুন্সিয়ানা ও চোখে পড়ার মত!
মুভিটার প্রতিটা সংলাপ বিশেষ করে মুভির নায়ক Özgür এর বাবার কিছু কথা , বাস্তব জীবনের কিছু শিক্ষা আর কিছু বিশ্বাস সত্যিই বার বার দেখার মতো, আজীবন মনে রাখার মতো।
[" Özgür! Son, if you're listening ... or if you listen one day...
(কথা গুলো বাবা রেকর্ডিং করে রেখে গিয়েছিলেন)
I have a few things to say to you.
When a person sees the end of their life looming... wall...
They think differently. forgive me son...
I know you feel bad too. The reason you haven't come to me... is because you're so like me.
That's why I can't be angry with you. I can't be angry but...
I miss you terribly, Özgür. Remember what I said to you?
I said your boundaries were set, that you couldn't step beyond them. But I was missing the point, son!
The point isn't those set boundaries. The point is how you fill the space within those boundaries.
Whatever things, whichever people give meaning to your life... don't ever abandon them. Never give up on them, son."]

মুভিটি দেখতে গিয়ে আপনি সমস্যায় পড়ে যাবেন! সমস্যাটা হল, সাবটাইটেল এ মনোযোগ দিবেন নাকি প্রতিটা চরিত্রের অভিনয় দেখবেন সেটাই ভাবার বিষয়,
কারণ দুইটা পার্ট ই সমান গুরুত্ব পূর্ণ! প্রতিটা সিকোয়েন্স বার বার করে দেখেও যেন মন ভরতে চায় না!
ছোট্ট ছিমছাম শহরতলী নাম Ankara, ১৯৭৭ সালের ঘটনা Özgür (Mehmet Gunsur) (মুভির নায়ক) আর Deniz ( Belcim Bilgin ) (নায়িকা) তাদের কাকতালীয়ভাবে জন্মের শুরুটা দিয়ে কাহিনীর শুরু।
এর প্রায় ২৪ বছর পর আবারো কাকতালীয়ভাবে দেখা... একি! শুরুতেই সস্তা প্রেমালাপ! হ্যাঁ , Özgür আর Deniz এর কথা বলছি। কিন্তু আসলে তা নয় যা দেখে মনে হয়। এটাই পরিচালকের এক্সট্রা ক্ষমতা যে সাধারণ ঘটনা কেও তিনি অসাধারণ করে তুলে ধরেছেন রহস্যময়তা দিয়ে, কাকতালীয়ভাবে পরিচিত হয় ছোট্ট বেলার বড় দুইজন।
Deniz এর জন্য মারাত্মক পাগল একটা বয়ফ্রেন্ড থাকলেও কাকতালীয়ভাবে Deniz খুঁজে পায় তার সত্যিকার ভালবাসাকে।
কিন্তু সব ভালবাসাই সফলতা পায় না। যেমন মৃত্যু পথ যাত্রী Özgür ও জানে তার সময় কম তবুও সে পূর্ণ তার প্রথম আর শেষ ভালবাসাকে পেয়ে। কিন্তু কি করবে Deniz! একদিকে মায়ের পছন্দের পাত্র যে তাকে বিয়ে করতে এক পায়ে খাড়া অন্য দিকে তার প্রথম ভালোবাসা...
সবাই হয়ত ধারণা করতে পারেন যে তারপর কি? না, আসলে তার পরের ঘটনাটা ধারনার অতীত! কাকতালীয়ভাবে ভালোবাসার অন্যতম মানে বেরিয়ে আসে মুভিটার শেষ পর্যায়ে। দুঃখিত! অনেক বার আমি কাকতালীয় কথাটা ব্যবহার করেছি, সত্যি বলতে কি মুভিটা দেখার পর আমার মতো সবাই বুঝবেন মুভিটার নামের সার্থকতা।
বিশেষ কিছু দৃশ্য যার আবহ সঙ্গীত লাইটিং এমনকি ব্যাকগ্রাউন্ড ছবি গুলো ও ছিল অসাধারণ!
প্রতিটা চরিত্রের মধ্যে ছিল এমন এক আবেদন যাতে দর্শক নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন।
যেমন এক মা; যখন নিজের সংসার ভাঙতে দেখে তখন মেয়ের জীবনটা নিয়ে কতটা হিসাবী হতে পারে...
এক বৃদ্ধ দাদা; তার জ্ঞান আর মমতায় বাচ্চা মেয়েটাকে দিক নির্দেশনা দিলেন...
হেরে যাওয়া প্রেমিক যখন কাকতালীয়ভাবে তার শত্রু কে নিজ হাতে রক্ষা করছে...
তার যে দোটানা আর হিংসুক মন; কোনটাই বাদ পরেনি মুভিটা থেকে।
...বাকিটুকু নিজেরাই দেখে নিন মুভিটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে!
শুভেচ্ছা রইলো স্মরণীয় একটি মুভি’র দর্শক হবার জন্য!
***এটা নিয়ে অনেক আগে পোস্ট দিয়েছিলাম, তখন আমি সেইফ ছিলাম নাহ! তাই আবারো নতুন করে পোস্ট দিলাম! :P

পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
পার্ট ৪
পাসওয়ার্ডঃ digitalmoviez.com

টরেন্ট লিঙ্কঃ

সাবটাইটেলঃ CD1:
সাবটাইটেলঃ CD2:

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রোমান্টক মুভিMahbub Hasanমাহবুব হাসান Romantic movieমুভি রিভিউLove likes coincidence ;
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৪

লেখক বলেছেন: অলরেডি করেছি...

২. ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:১২
পুশকিন বলেছেন: সুন্দর রিভিউ।ভালো লাগলো।
আপনি ও দেখি ভালো মুভিখোর হয়ে গেছেন।আরো আরো রিভিউ চাই। :) :)
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পুশকিন ভাই! :)
কি যে কন! ...আপনাগো সাথে হাত মিলাইছিলাম না?
এটা তার ই ফল! :P
ভাল থাকুন...

২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৭

লেখক বলেছেন: আছে! আপনার জন্য পোস্টে আপডেট করে দিয়েছি। :)

৪. ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৬
ছাইরাছ হেলাল বলেছেন:

লিখুন লিখুন নিয়মিত লিখুন ।
ভালই হল ।
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৯

লেখক বলেছেন: অক্কে ভাইজান! লিখবো লিখবো-নিয়মিত লিখবো! :)
অনেক অনেক ধন্যবাদ!
ভাল থাকুন...

৫. ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৩
ধূসরধ্রুব বলেছেন: তাইলে ডাউনলোডাই নাকি কন ;) ;) ;)
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫১

লেখক বলেছেন: ক্যান! দেখা শ্যাষ নাকি আগেই!

৬. ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: জমাট রিভিউ। অবশ্যই দেখতে হবে।

পুশকিন ভাইয়ের সাথে একমত.......আপনি দেখি মুভিখোর হয়ে গেলেন। ভালো লাগলো।

প্লাস লন।
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাফিজ ভাই!
স্পেশালি আপনার জন্যই রিপোস্ট দিলাম!
...আপনাগো সাথে হাত মিলাইছিলাম নাহ?
এটা তার ই ফল! :)
ভাল থাকুন...

৭. ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৩৩
ফেলুডার চারমিনার বলেছেন: ইন্টারেস্টিং, ভালো লাগলো পড়ে, ওয়াচলিস্টে রাখলাম।

আপনার লেখা নিয়মিত চাই :)
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৪

লেখক বলেছেন: বস মানুষের ভাল লেগেছে জেনে ভাল লাগছে! :)
অনেক অনেক ধন্যবাদ দাদা!
...ইনশাল্লাহ লিখবো! :)
ভাল থাকুন...

৮. ২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ভাল হইছে, ৫ম ভাললাগা !!

লিস্টে ঢুকালাম :)
২৭ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন! :)
ভাল থাকুন...

৯. ২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪২
ইউসুফ খান বলেছেন: লাকি সেভেন- ভালো লাগা। চমৎকার রিভিউ। ভালো থাকবেন ভাই। :)
২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! :)
আপনি ও ভাল থাকুন।

১০. ২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২
দূর্যোধন বলেছেন: দারুন স্বর্নমৃগ ! ব্লগের সুসময় দেখতে পাচ্ছি ! নতুন নতুন ভালো ভালো লেখকরা আমাদের মাতিয়ে রাখতে এসে পড়েছেন ! :)


ছবিটি দেখিনি , রিভিউ নিয়ে একটি শব্দই খরচ করবো,''অনবদ্য'' !!

ভালো লাগা জানালাম।
২৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে! :)
...গোপন কথা জানিয়ে রাখি, আপনাকে কিন্তু আমি দেখেছি সিনেমাখোরদের আড্ডাতে! :P
আপনাদের কথা শুনে অনুপ্রেরণা পাচ্ছি আগামী দিনের জন্য!
ভাল থাকুন-অনেক ভাল!

১১. ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫২
গেমার বয় বলেছেন: আপনার রিভিউ পড়েই মুভিটা দেখেছিলাম বোধহয়....কিন্তু পরে আর পোষ্টের কথা খেয়াল ছিল না। আসল টুইষ্ট কাহিনীর শেষে...!!! ভাবতেই পারিনি এমন কিছু হবে। মন খারাপ করা মুভি, কিন্তু ভালই লেগেছে দেখতে।
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

লেখক বলেছেন: ঠিক। আসল টুইস্ট টা শেষেই...
ধন্যবাদ! :)
ভাল থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ! :)
ভাল থাকুন।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ! :)
মুভিটা কি দেখেছেন?
ভাল থাকবেন।

১৪. ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৩
অথৈ সাগর বলেছেন: রিভিউ ভাল হয়েছে । :) :) :)
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ! :) :) :)
মুভিটা সময় পেলে দেখেন, ভাল্লাগবে!
ভাল থাকবেন।

১৫. ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৫
অনিক আহসান বলেছেন: সুন্দর রিভিউ ..দেখবো.।
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ! :)
ভাল থাকবেন।

১৬. ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫১
sumon3d বলেছেন:
রিভিউটা দারুন লিখেছেন।জুম আল্ট্রা ইউজ করি।লিমিটেড প্যাকেজ।তাই মুভি নামাতে পারিনা।যাইহোক মুভিটার কথা মনে থাকবে।সুযোগ পেলে দেখে ফেলব।

আপনার রিভিউ লেখার হাতটা তো খারাপ না।চালিয়ে যান ভাইয়া।
শুভ কামনা রইল আপনার জন্য।
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ সুমন ভাই! :)
সুযোগ পেলেই দেখে ফেলুন, আশা করছি ভাল লাগবে আপনার!
উৎসাহ পেলাম আপনার মন্তব্যে! অনেক ধন্যবাদ!
ভাল থাকবেন।

১৭. ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০০
মিরাজ is বলেছেন: The point isn't those set boundaries. The point is how you fill the space within those boundaries.


ভালো লাগা রইলো। দেখার চেষ্টা করবো।
২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৭

লেখক বলেছেন: দারুন ইন্সপায়ারিং একটা ডায়ালগ!
অনেক ধন্যবাদ! :)
ভাল থাকবেন মিরাজ ভাই!

১৮. ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৬
সাইফুলহাসানসিপাত বলেছেন: সুন্দর মুভি দেখেছি । রিভিও সেরাম , অনেক ভাল লাগল ।

ভাইয়া এ মুভিটা না দেখলে দেইখ IMDB One Flew Over the Cuckoo's Nest অসাধারন আমি কয়েকদিন আগে দেখছি ।
২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুল ভাই! :)
পাগলাদের নিয়ে ঐ মুভিটা তো?! ..মুভিটা দেখেছি! দারুন!
ভাল থাকবেন।

১৯. ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৫
সাকিব বাপি বলেছেন: চমৎকার রিভিউ। +++++
২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ! :)
ভাল থাকবেন।

২০. ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৪৪
নাআমি বলেছেন: চমৎকার রিভিও, ১৬ নং ভাল লাগা.......
২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে! :)
ভাল থাকবেন।

২১. ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৩
জিসান শা ইকরাম বলেছেন:
রিভিউ খুব সুন্দর হয়েছে .......
বুকমার্কস করে রাখলাম ....

শুভকামনা সবসময়ের জন্য........


২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫০

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! :)
ভাল থাকবেন।

২২. ৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৪৪
নিশাচর ভবঘুরে বলেছেন: সুন্দর রিভিউ ভাই। পরে একদিন "ইন দ্যা জ্যাঙ্গল" ছবিতে শাখামৃগের ভূমিকাসহ আলোচনা কইরেন। :)
৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ! :)
আমি চিন্তা করছি নিশাচর ভবঘুরে রাত বিরাতে রাস্তা-ঘাটে কি করে বেড়ায় তার উপর লিখবো! ;)
কেমন হয়!

২৩. ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:০৭
সাব্রিনা সিরাজী তিতির বলেছেন: দেখতে ইচ্ছে করছে খুব । নেট স্পিড খুব স্লও । ডাউন দিতে না পারলে কিনে ফেলবো । আমি তো ফরিদপুর থাকি । ঢাকায় এলে কোথায় পেতে পারি ?
৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: দেইখা ফেলেন। দারুন মুভি! :)
ঢাকার সব জায়গাতেই পাবেন আশা করি, তবে রাইফেল স্কয়ার এবং বসুন্ধরা সিটিতে গেলেও পাবেন নিশ্চিত।
ভাল থাকবেন আপু!

২৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪০
স্নিগ বলেছেন: মুভিটা ভালই লাগসে।তুর্কী মেয়েদের প্রেমে পড়ে যাচ্ছি :P

সুন্দর রিভিউ+++
০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ ভাই! :)
হাহাহহাহা... আমি অলরেডী পরে গেছি! :P
ভাল থাকবেন।

 

মোট সময় লেগেছে ০.৯৪৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব ই সাধারণ একজন মানুষ।
কিন্তু কাছের কিছু মানুষের কাছে আমি শাখামৃগ থুক্কু! স্বর্ণমৃগের মতই দামী!
ফেসবুকেঃ
http://www.facebook.com/shornomrigo
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই