আর অন্তহীন স্বপ্নের ডানায় ভেসে
ক্লান্তিহীন নির্ঘুম রাতজাগা..
দুঃস্বপ্নের ছায়াপথ মাড়িয়ে কোন এক নিঃসঙ্গ তারা
কিংবা সীমাহীন কিছু অলীক স্বপ্নের পথ পাড়ি দিয়ে
ঢুলু ঢুলু চোখে ভোর দেখা...
তারপর-
নতুন সুর্য্য,
নতুন দিন,
নতুন আশা,
নতুন স্বপ্ন,
নতুন চাহিদা,
নতুন সমস্যা,
নতুন সমাধান-
তারপর নতুনের মোড়কে পুরাতন অভ্যাস গুলোর-
নতুন করে পুনরাবৃত্তি!!!
...এ নিরামিষ জীবন আর ভাল লাগেনা।
হে প্রভু!
সিংহের মত গর্জন করতে না পারি-
অন্তুত কুকুরের মত সর্বশক্তি দিয়ে ঘেউ-ঘেউ করার শক্তি দিও!
আমাকে দয়া কর প্রভু-দয়া কর..
যেন কঠিন পরিশ্রমী হতে পারি
যেন সফলকাম হতে পারি
যেন তোমার প্রিয় বান্দা হতে পারি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



