আমাদের দেশের রাজধানী নগরী ঢাকায় প্রতিশ্রুতিশীল দু'জন সংবাদিক খুন হয়েছেন। তাঁদের এ মৃত্যুতে আমার গভীর শোকাহত। খবরটি আমাদের জন্য মোটেই সুখকর নয়। এ দু'জন প্রতিশ্রুতিশীল সংবাদিক অকালে ঝরে যাওয়া রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর। এ ক্ষতি আমাদের জন্য পুষিয়ে নেওয়া মোটেই সম্ভব নয়। কারণ একজন মেধাবী সাংবাদিক একদিনে কিংবা সহজে তৈরী হয়না। তাঁর ম-বাবা তাকে অনেক কষ্ট করে, পয়সা খরচ করে এ পর্যায়ে নেয়ে এসেছেন। সব মেধাবীরাই অনেক কষ্ট করে, রাতের ঘুম হারাম করে নিজেকে প্রতিষ্টিত করেন এবং এক পর্যায়ে রাষ্ট্রের জন্য কিছু করার আগ্রহে তারা নিজেকে খুব সামান্য পারিশ্রমিক/সম্মানীর বিনিময়ে নিজেকে উৎসর্গ করেন। কিন্তু রাষ্ট্রেরও তো একটা কর্তব্য থাকা উচিত। এ কর্তব্য কি আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়োজিত যারা আছেন তারা সঠিকভাবে পালন করতে পারছেন? রাষ্ট্র কি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনা?
এভাবে কি আমরা আমাদের প্রিয় মুখগুলিকে হারাতেই থাকবো? জাতি কি শ্রেষ্ট সন্তানদের হারাতে থাকবে? রাষ্ট্র কি আমাদের নিরাপদ বসবাসের সুযোগ করে দিতে পারে না? আমরা কি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পেতে পারিনা?
রাষ্ট্র হয়তো একদিন এ প্রশ্নগুলির উত্তর খুঁজার চেষ্টা করবে এবং উত্তর খুঁজতে গিয়ে বিবেকের তাড়নায় খুনিদেরকে ধরার চেষ্টা করবে। খুনিদের ধরে বিচারের মুখোমুখি করবে। খুনিদেরকে বিচারের কাঠগড়ায় দাড় করাবে। প্রমাণসাপেক্ষে হয়তো তাদের বিচারও হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু "মেঘ" কি তার প্রিয় বাবা-মা কে ফিরে পাবে? না-কি এ শূ্ন্যস্থানটি অন্য কেউ পূরণ করতে পারবে? এটা কি সম্ভব? আসলে মা তো "মা", বাবা তো "বাবা"। তবুও আমরা কি সবাই তাঁর পাশে দাঁড়াতে পারিনা? সান্তনা দিতে পারিনা?
পরিশেষে জনপ্রিয় সাংবাদিক সাগর সারওয়ার ও মেহরুন নাহার রুনির আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের প্রিয় সন্তান "মেঘ" এর প্রতি সমবেদনা প্রকাশ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



