ঘ্রাণের ইন্দ্রজাল
২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেমন্ত যেন
এক গোধুলির মায়া-জাল
কোন অলীক সুখের ইন্দ্রজাল !
তার আঁচলে ,
এক অনুভবের ঘ্রাণ
সে ঘ্রাণ শিশির ভেজা
শর্ষে ফুলের পরাগমাখা
কোন কলমি ফুলের দোলা !
এই ঘ্রাণ খুলে দেয়
স্মৃতির জানালা
মানসপটে আঁকে
এক অনবদ্য সুখের ভেলা ।
এই ঘ্রাণ ...
এক স্মৃতির ছোট নদী
বহে নিরবধি
তার শান্ত ধীর কায়া
পথে পথে ছড়ায় কত ছায়া !
এই ঘ্রাণ ...
যেন আমার উড়ন্ত ডানা
চলে মনে পবনে খেলা
সেই ঘ্রাণের ডানায়
উড়তে নেই যে মানা।
আমি সেই ডানায় উড়ে
এক সুখের প্রান্তরে বসি
সবুজ ফসলের ক্ষেতে
আমি এক দুরন্ত ছবি !
এইখানে জল এইখানে কাদা
এই যে উন্মুখ হাওয়া
এই ঘাস , এই হাঁস
এই কচি ঘাসের পাতা
আমার বড্ড চেনা !
এই মাটি থেকে মাটি
এই নদী থেকে পানি
এই চরের ফুসফুস থেকে
বাতাস নিয়েই বোধ করি
আমায় গড়েছেন বিধি !
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন