somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবিরের গল্প

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েক বছর আগের কথা, আবিরের সাথে আমার পরিচয় হলো। আমার বন্ধুদের সার্কেলের জনপ্রিয়তম। যদিও আমার বন্ধু মহলের সবাই ইউনিভার্সিটি পড়ে আর আবীরের পড়ে ক্লাশ থ্রিতে

আমি খুব আগ্রহ নিয়ে মিলিটারি একাডেমি তে গিয়েছিলাম। বাসায় সবাই প্রবল আপত্তি করলেও আমার ইচ্ছা ছিল কষ্ট করে ২টা বছর পার করে দিলেই সেকেন্ড লেফটেন্যান্ট। কে পায়। তাই ইউনিভার্সিটি বাদ দিয়ে চলে গেলাম। পা ভেঙ্গে হাফ খোড়া হয়ে ব্যাক করার পর দেখলাম অনেক কিছু পালটে গেছে। এরিক মারিয়া রেমার্কের অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্টের নায়ক যখন কিশোর বয়সে আর্মি থেকে বাসায় ফিরে দেখে সব অন্যরকম। মহল্লার ফ্রেন্ড সার্কেলে অনেক পরিবর্তন। অনেক মুখ নাই আবার অনেক নতুন মুখ। সবচে জনপ্রিয়তম হচ্ছে আবীর। সবার মুখে আবীরের নাম। তুই এখোনো আবিরের সাথে পরিচয় হোস নাই? ওদের কথার ভঙ্গিতে ভাবছিলাম আবীর খুব কুল ডুড। যখন ক্লাশ ৩এর একটা ছেলে নিজেকে আবীর বলে পরিচয় দিল খুব অবাক হলাম। ওযে ক্লাশ ৩ এর ছেলে আমাদের সাথে বেমানান সেটা কারো কথায় বার্তায় দেখলাম না। বুঝলাম ওর শারীরিক আকৃতি যাই হোক না কেন, ও বয়সে আমাদের সমান।
আবীরের বাবা বিদেশে থাকে। ছেলে ভয়ানক দস্যি, ওর মা চোখে চোখে রাখতে পারে না। একটা লোক আছে যার দায়িত্ব ওর পিছে পিছে দৌড়ানো, আবীর টম এন্ড জেরির মত ওকে খেলায়। ও হাফাতে থাকে বুঝলাম আবার বাড়ি থেকে পালিয়ে আসছে। জেরী ভদ্রলোক ধাওয়া করছে। আমাকে ভাইয়া টাইয়া জাতিয় কোন সম্বোধনের ধারে কাছেও গেল না।

তোমার নাম সৌম্য
আমি মাথা ঝুকালাম।
তোমার জি এফ আছে? আমি বুঝতে না পেরে বললাম, জি এফ কি? সে প্রচন্ড বিরক্ত হয়ে বল্লো, ছি ছি তুমি জি এফ মানে জানো না? জি এফ মানে গার্ল ফ্রেন্ড।
আমি মাথা নাড়িয়ে বললাম না আমার জি এফ নাই, তোমার আছে?
আবীরের মুখ একশ ওয়াটের আলোর মত জ্বলে উঠলো।হ্যা আছে। আমাদের ক্লাশে পড়ে। ওর নাম শ্যারন, ও খ্রিস্টান। আমি ওকে বলছি তুমি মুসলমান হয়ে যাও। তাইলে বিয়ে করতে সুবিধা হবে। ও আমাকে খ্রিস্টান হতে বলে। আমি বলছি মুসলমান হওয়া সোজা, তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হওয়া যায়, আমিই বানায় দিতে পারবো। কিন্তু কিভাবে খ্রিস্টান হতে হয় ও জানে না। আবির দাত বের করে হাসে।
আমি কি বলবো বুঝলাম না।
ও নিজেই বলতে থাকে আমরা প্রতি রাতে মোবাইলে কথা বলি, আমার নাম্বারের সাথে ওকে এফ এন এফ করা আছে। মাঝে দেখতাম ওর মোবাইল বিজি। পড়ে আমি ধরে ফেলি ক্লাশ৪ এর একটা ছেলের সাথে ও রাতের বেলা কথা বলে। আমি ওই ছেলেকে স্কুলের বাথরুমের মধ্যে ডেকে নিয়ে সাইকেলের চেন দিয়ে পিটাইছিলাম। এখন আবার সব ঠিক হয়ে গেছে,
আমি কি বলবো বুঝতেছি না। আবীর চান্স না দিয়ে বললো আম্মু খুজতেছে, স্যার আসবে তো। আমি এখন পালাই, জেরী মামু এলো বলে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৩
১৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×