somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঃঃঃ বিয়া করতে ৫মিনিট লাগে! ঃঃঃ

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সন্ধায় ইফতারীর পর হাটা হাটি করতে বের হয়েছি। বাসার কাছেই ভালো একটা কফি শপ আছে, বেশ নিরিবিলি, আর কফির স্বাদটাও ভালো। ওখানে কফিতে চুমুক দিচ্ছি এমন সময় “আরে দোস্ত, কি খবর?”
কান ফাটানো চিতকারের স্টাইল শুনলেই বোঝা যায় স্কুল ফ্রেন্ড। তাকিয়ে দেখি তাই। মামুন (আসল নাম দিতে ইচ্ছা হচ্ছেনা)। এক সাথে স্কুলে পড়েছি। আর দেখা হয়নি অনেকগুলো বছর। স্কুল ফ্রেন্ড, ঝাপ্টা ঝাপ্টি করা বাধ্যতামুলক। কে কি করছি, কেমন আছি স্কুলের কার কার সাথে যোগাযোগ আছে এ নিয়ে কথা হচ্ছিল। মামুন ফস করে প্রশ্ন করলো, তুই বিয়া করছিস নাকি?
আমি বিস্মিত হলাম, কেন আমাকে দেখলে কি মনে হয় আমার কপাল পুড়ছে। নেভার। আভি ম্যায় আজাদ হু। তুই করছস নাকি?
সে লাজুক হাসি দিয়ে সম্মতি জানালো। এবার আমার অবাক হবার পালা। ২৪/২৫ বছর বয়সে আজকাল কেউ বিয়ে করে না। আমি লাফায় উঠলাম তাই নাকি? ভাবি দেখতে কেমন?
সে অতি ন্যাকা ন্যাকা ভাবে দেখালো মোবাইল ফোনের ওয়ালপেপারে ওর বৌয়ের ছবি। বউ কই?
বাপের বাড়ি
কেন?
ঐখানেই থাকে। আমার বাড়ি ভালো লাগে না।দোস্ত জানস বিয়া করতে না, পাঁচ মিনিট লাগে।
এরকম কথা আগে শুনি নাই। মেনে নিতে হল কারন আমার তো অভিজ্ঞতা নাই।
তুই বিশ্বাস করস নাই। আসলেই পাঁচ মিনিট লাগে। আমারে অর পাশে বসাইছে, হুজুর আইস্যা কি জানি কইলো তার পরে কয় আপনারা স্বামী ইস্তিরি। আমার তো বিশ্বাসই হইলো না।
আমি বুঝলাম জগতে আমার এখনো অনেক এক্সপেরিয়েন্স বাকি আছে।
মামুন আগের প্রসঙ্গেই ভ্যার ভ্যার করছে, আমার এক বড় ভাই পাত্রি দেখতে গেছে, তার বাপ মা মাইয়ারে হেভি লাইক করছে। হুজুর ডাইক্যা কি কি জানি দোয়া পড়লো তিন মিনিট পর বলে আপনেরা স্বামী ইস্তিরি, ভাই তো হেভি খ্যাপা, হুজুররে ঝাড়ি দিয়া কয় কি মিয়া, কিসের দোয়া পড়লেন, তিন মিনিটও লাগে নাই। আবার পড়েন।
আমি প্রসংগ চেঞ্জ করতে জিজ্ঞাস করলাম, বউ কি করে?
আরে বউ কি করে জাইন্যা কি করবি? আমি তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার লগেই পড়তো।বউএর বাপ কি করে সেইটা জিগা।
বউএর বাপ কি করে?
হে হে সে দেশের নামকরা একটা ট্রাভেল কোম্পানীর নাম বললো, আমার শশুর ঐটার মালিক, তার একটা থ্রি স্টার হোটেল আছে, ৫টা জাহাজ আছে। সুন্দর বন গেলে কইস, আমার শশুরের জাহাজে পাঠায়া দিমু, হরিন জবাই কইরা খাবি, ঐখানকার অফিসারেরা তারে হেভী মানে...শশুরের কোন পোলা নাই। দুইটা মাত্র মাইয়া। এক কাম কর, আগামী মাসে আমি সুন্দরবন দেখতে যামু কইছি, তুই চল, আমার শালীরে পাড়লে পটায়া ফেল। ৫টা জাহাজ আছে বুড়ার, আড়াই আড়াই কইরা ভাগ কইরা নিমু।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৪
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×