ফেসিয়াল বিপত্তি
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতবারের ঈদের আগে। বন্ধু বান্ধবীদের মধ্যে মেয়েরা সবাই দল বেধে অনুপস্থিত। সব সাজুগুজু আর শপিং নিয়া বিজি। আমাদের ক্যাম্পাসের কাছে একটা শপিং মল আছে। আমরা অফটাইমে ঐটার সিড়িতে বসে বসে নিজেদের বার্ড ওয়াচার গ্রুপ অফ বাংলাদেশের মেম্বার পরিচয় দেই।
হঠাত দেখি লিমা কান্দতে কান্দতে আসছে। আমাকে এসে বলে সৌম্য তোর মোবাইল দিয়া আমার মোবাইলে একটা ফোন দে তো। আমি দিলাম। দেখি মোবাইল বন্ধ। ওর মুখ থেকে ঘটনা শুনলাম। সে শপিং নিয়া অতি ব্যাস্ত ছিল, সাজু গুজু করার টাইম পায় নাই। হঠাত খেয়াল হলো আল্লাহ ঈদের তো আর বেশি দেরী নাই। ফেশিয়াল না করলেই না। ঈদের আগে মেয়েদের সাজুগুজুর দোকানে হেভি ভীর। স্কোপ না পেয়ে সে ঢুকছে ক্যাম্পাসের মার্কেটের সামনে একটা বিউটি পার্লারে। মোটামুটি মানের মেয়েদের সেলুন। তারা মুখে অনেক ক্রীম ট্রিম লাগাচ্ছে লাগানোর সুবিধার জন্যে টমেটো সালাদ আরো কি কি জানি চোখের মধ্যে দিয়ে দিছে। চোখ বন্ধ ও মহা আরামে ওদের ফেসিয়াল নিচ্ছে। পরে ফেসিয়াল করা শেষ হলে যখন চোখের পট্টি খুলা হল সে অবাক হয়ে দেখে ওর ব্যাগ নাই। ব্যাগের ভিতরে টাকা পয়সা মোবাইল সব ছিল।
সে দোকানের মধ্যেই কান্না কাটি শুরু করে দেয়। দোকানী বলতে থাকে আপা আপনি যখন ঢুকেন আপনার হাতে কোন ব্যাগ ছিল না। আপনি অন্য কোথাও হারাইছেন। কিন্তু ও হলফ করে বলতে থাকে ও ব্যাগ নিয়াই ঢুকছে। যখন চোখের মধ্যে সালাদ দিয়ে চোখ বন্ধ করে দিছে তখন বেসিনের পাশে রাখা ব্যাগটা কেউ হাপিস করে দিছে।
তাই সামহোয়ারের সকল ব্লগার আপুদের কাছে রিকোয়েস্ট সাজু গুজুর জন্যে চোখের কাজ অফ রাখতে হলে ব্যাগ সাবধানে রাইখেন।
ঈদ মোবারক
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন