একদা একদেশে এক লোক বাস করিত। তাহার ইয়ের সাইজ ছিল ২০ ইঞ্চি লম্বা। ইহা লইয়া তিনি বেজায় বিব্রত করিতেন। বেচারা প্যান্ট পরিতে পারিতনা, অতিরিক্ত লম্বা অঙ্গের দরুন সর্বদা লুঙ্গি পরিধান করিতেন এবং টাইটস জিন্স পরিহিত লোক দেখিলে দির্ঘশ্বাস ফেলিতেন। উনি ছোট বাথরুম করিতেও ব্যাপক অসুবিধা অনুভব করিতেন, এছাড়া অতিরিক্ত সাইজের কারনে নানাবিধ অন্যান্য অসুবিধাও ছিল। উনি বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে গিয়ে কাড়ি কাড়ি টাকার শ্রাদ্ধ করিয়াছিলেন কিন্তু কেহই কোন সমাধান দিতে পারে নাই।
একদিন তাহার নগরে একজন প্রাচীন সাধু বাবার আগমন ঘটিল। সাধুবাবার অনেক কেরামতি। উনি যেকোন অসুখের আরোগ্য করিতে সক্ষম। ঐ ভদ্রলোকও সেই সাধুর দরবারে ফরিয়াদ জানাইলেন। সাধু সব শুনিয়া বলিলেন বতস, এই রোগের কোন চিকিতসা নাই। জিনিস ছোট হলে মেডিসিন দিয়া উহাকে বড় করা সম্ভব, কিন্তু বড় হইলে তুমি তাহাকে কি করিবে, তুমি তো তাহা কাটিয়া ফেলিয়া দিতে পারো না । ঐলোক সাধুর পা জড়াইয়া বলিলো সাধু বাবা, প্লিজ আমার জন্যে কিছু করেন, কাটিয়া ফেলিয়া দিতে পারিব না, কিন্তু আমি কোন ওষুধ দিয়া ইহাকে স্বাভাবিক আকৃতি দান করুন। ইহার বৃহদ আকৃতির জন্যে আমি অনেক প্রব্লেম ফেস করিতেছি। সাধু বলিলেন আচ্ছা ঠিক আছে। কিন্তু সে বড় কঠিন কাজ। তুমি এই শহর থেকে কাল প্রত্যুষে রওনা হইবে, সাত সাগর তের নদী পার হইলে ঘন জঙ্গল বেষ্টিত একখানা দ্বীপ পাইবে, উহাতে অনেক হিংস্র জন্তুর বাস। দ্বীপে একটা বৃহদ ডালিম গাছের তলায় একটা বিশাল কুয়া পাইবে। ঐ কুয়াতে একখানা প্রকান্ড ব্যাং পাইবে। তুমি ব্যাংকে বলিবে, ব্যাং ভাইয়া ব্যাংক ভাইয়া তুমি আমার বন্ধু হইবে? ইহা বলিলেই কাজ হইবে।
ঐলোক অনেক কষ্ট করে অবশেষে ঐ কুয়ার নিকট আসিয়া উপস্থিত হইলেন। কুয়াতে সত্যি সত্যি একটা আলিশান ব্যাং, দেখিলেই বুক কাপিয়া উঠে। ঐ ব্যাক্তি সাহস সঞ্চার করিয়া ফিস ফিস করিয়া বলিল, ব্যাং ভাইয়া ব্যাং ভাইয়া, তুমি আমার বন্ধু হইবে?
ব্যাং গম্ভির গলায় হুঙ্কার দিল, না আ আ আ আ ! ব্যাং এর হুঙ্কারে ঐ লোকের আত্মারাম খাচাছাড়া, প্যান্ট (সরি লুঙ্গি) ভিজিয়া যায় আর কি, লুঙ্গি চেঞ্জ করিতে গিয়া ও অবাক হইয়া দেখিল তার ইয়ে টা ছোট হইয়া গেছে, এখন সেটা ১৬ ইঞ্চি। ঐ লোকতো ব্যাজায় খুশি।
সে সাহস সঞ্চয় করিয়া আবার বলিল, ব্যাং ভাইয়া ব্যাং ভাইয়া, তুমি আমার বন্ধু হইবে? ব্যাং এবার আরো ভয়ঙ্কর গর্জন করিয়া কহিল, না আ আ আ ! ওই ব্যাক্তি আবার ভয়ের চোটে লুঙ্গি ভিজাইয়া ফেলিল, এই বার মাপিয়া দেখিল তাহার ইয়ে আরো ছোট হইয়া ১২ ইঞ্চি তে আসিয়াছে। লোকটার খুশি ধরে না। সে চিন্তা করিল, ১২ ইঞ্চি আগের চাইতে ছোট, কিন্তু ইহাতেও সমস্যা হইতে পারে, এর চে আরেকবার বলিয়া আরো ৪ ইঞ্চি ছোট করিয়া নেই তাহাতে আমি একদম স্বাভাবিক হইতে পারি।
ঐ লোক সাহস করিয়া ব্যাং এর কুয়ায় উকি মারিয়া দেখিল, ব্যাং মোটেও বন্ধু বাতসল নয়। তাহার দিকে রাগিয়া কটমট করিয়া চাইয়া আছে। তবুও সে সাহস করিয়া বলিল, ব্যাং ভাইয়া ব্যাং ভাইয়া, তুমি আমার বন্ধু হইবে?
ব্যাং এইবার রাগিয়া ভোম হইয়া হুঙ্কার দিল, না ! না ! না !
বেচারা এইবার আর কিছু চেক করিবার প্রয়োজন অনুভব করিল না।
মোরালঃ অতিলোভে তাতী নষ্ট কিংবা ভবিষ্যত নষ্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

