আমার প্রিয় পোস্ট

::::: দেখবো এবার জগতটাকে :::::

বিনা পুজির সৎ ব্যাবসা

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪

শেয়ারঃ
0 0 0

গল্পটা জসীমুদ্দিনের বাঙ্গালীর হাসির গল্পের।
এক গ্রামে এক ছেলের বাবা মা কেউ ছিলনা। নানা-নানীর কাছে মানুষ। কিন্তু ছেলেটার ছিল ভিষন চুরি করার স্বভাব। কিছু পেলেই ভালো মানুষের মত মুখ করে পকেটে ঢুকিয়ে ফেলতো। তো তার এই স্বভাবে ত্যাক্ত বিরক্ত হয়ে তার নানা তাকে বেদম ধোলাই দেয়। ধোলাই খেয়ে ঐ ছেলে বাড়ি থেকে পালিয়ে শহরে চলে যায়। অনেক বছর পরে বিস্তর টাকা পয়সা কামিয়ে সে বাড়ি ফিরলে, নানা জিজ্ঞেস করে এত টাকা তুই কিভাবে কামালি। নাতি কিছুই বলতে চায়না। নানা অনেক জোড় জবরদস্তি করলে নাতি বললো ঠিক আছে আমি তোমাকে পরে দেখাবো একদিন কিভাবে করেছি।
কিছু দিন পর নাতি নানীকে গিয়ে বলে নানী জান। শহরে তো আমি বিশাল দালান করেছি, চল কিছুদিন তুমি সেখান থেকে ঘুরে আস। শহরের রঙ ঢং কিছু দেখে আসো। নানী রাজী হলো। নানাকে গ্রামে রেখে নাতী নানীকে নিয়ে শহরে আসছে। একদিন হঠাত সে গ্রামে ফিরে এসে নানার কাছে কাঁদতে কাঁদতে বললো, নানা জান কি দুঃখের কথা। হঠাত কলেরা হয়ে নানী জান মারা গেছে। এই বলে সে আছাড়ি পিছারি কান্না। নানাও নানীর দুঃখে বিস্তর কান্না কাটি করলেন। আস্তে আস্তে তার শোক কম হয়ে গেল নানা অন্য কাজ কর্মে মন দিলেন। নাতী এবারে শহরে গিয়ে নানীকে বললো নানী, গ্রামে তো গেছলাম কিন্তু দুঃখের কথা কি বলবো, হঠাত কলেরায় নানা জান মারা গেছে। এই শুনে নানীও অনেক কান্না কাটি করলেন। কিছুদিন পর সব আবার ঠিক হয়ে গেল। নানীর শোক কমে আসলো।

এর পরে ঐ ছেলে একদিন নানীকে গিয়ে বললো। নানী তোমাকে একটা কথা বলি, কিছু মনে কর না। সামনের মহল্লায় একটা বয়স্ক লোক আছে। অবিকল নানাজানের মত চেহাড়া। সেই দাড়ি সেই পাকা চুল, তেমনি হাটা। যেন আমাদের নানাজানের জময ভাই। বেচারার বউ মারা গেছে। একা বুড়ো মানুষ অনেক কষ্ট। দেখে খারাপ লাগে। এখন তুমিও কেবল বিধবা হয়েছ। তুমি যদি তাকে বিয়ে কর তাহলে ভালো হয়। শুনে নানীতো মহা খাপ্পা। তাকে এই মারে তো সেই মারে। আস্তে আস্তে নাতী নানীকে নরম করে। একদিন নানী কনভিন্স হয়ে যায়। আচ্ছা তোর যখন এত ইচ্ছা। আর বেচারা দেখতে যদি অবিকল তোর নানার মত হয় তাহলে আমি মত দিলাম। বেচারা একা বুড়ো মানুষ। নাতী, নানীর কাছ থেকে বিয়ের খরচ বরচ বাবদ হাজার খানেক টাকা নেয়।

নাতী এই বার নানার কাছে যায়। নানাকে বলে এক মহিলা কেবল বিধবা হয়েছে, অবিকল নানীর মত চেহাড়া। একা মহিলা দেখার কেউ নাই। এইসব পাম্প পট্টী মেরে নানাকেও রাজি করিয়ে ফেলে এবং চাপার জোড়ে নানার কাছ থেকে যৌতুক বাবদ টাকা হাতিয়ে নেয়।

বিয়ের পর বাসর ঘরে নানা-নানী একে অপরকে দেখে নাতীর কীর্তি কলাপ সব টের পেয়ে যায়। নানা নানী দুজন গিয়ে নাতীর কানে ধরে আনে। নাতী উত্তরে হেসে জানায়, আমার কি দোষ, নানাই তো জানতে চাইছিলো বিনা পুজিতে কিছু মিছু ব্যাবসা করে আমি কিভাবে এত টাকা কামাইলাম। নানা-নানী তোমরা দুজনেই পুনর্মিলনীতে খুশ। মাঝ খান থেকে আমি যৌতুকের টাকা গুলা পেয়ে গেলাম

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জসীম উদ্দিনবাঙ্গালীর হাসির গল্প ;
প্রকাশ করা হয়েছে: কথার কথা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮
নকীবুল বারী বলেছেন: হাহ হাহ..............অনেক মজাক পেলাম...........এই গল্পটা জসিমউদ্দীনের কোন বইয়ের থেকে নেয়া.............বইটা পড়ছিলাম আগে কিন্তু প্রচ্ছদ ছিড়া বিড়া থাকায় নামটা জানি না। এই বইয়ে আরো মজার মজার হাসির গল্প ছিলো........
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: বাঙ্গালীর হাসির গল্প। পার্ট১ কিংবা ২, ঠিক মনে নাই। আজকে এক বন্ধু বিভিন্ন ব্যাবসার বুদ্ধি দিচ্ছিল। আমি জিগাইলাম বিজনেস করমু, টাকা কই? সে কয় বিজনেস কর্তে ট্যাকা লাগে নাকি।

২. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪
আজমান আন্দালিব বলেছেন: হাহাহাহাহা........ভাই বিনা পুঁজির সৎ ব্যবসার আরও খবর থাকলে জানান।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: আপনার নানা নানী জীবত থাকলে ট্রাই কইরা দেখেন।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: দিব।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: নানী ধইর‌্যা ধোলাই দিব। আস্তে হাসেন

৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
রাক্ষস বলেছেন: খুব ভাল লাগলো।ধন্যবাদ।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: ওয়েলকাম হাল্ক মামা

৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০০
মইন বলেছেন: বিজনেস কর্তে ট্যাকা লাগে নাকি।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: চেক বই মোটা হলে ট্যাকা লাগে না

৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২
আকাশনীল বলেছেন: জটিলজ ভাই
প্লাস প্লাআস প্লাস
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: খিক খিক খিক

৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৬
নিঃসঙ্গ বলেছেন: দরুন আরো থাকলে দেন পড়ি :)
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: এরকম প্রোফাইল পিক আরো থাকলে দেন, দেখি

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৬

লেখক বলেছেন: আচ্ছা

১৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫১
কুঙ্গ থাঙ বলেছেন: ব্যাপক মজাক পাইলাম ... । শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ। রাস উৎসবের কি হলো?

০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২৩

লেখক বলেছেন: ভ্যান গগের সাথে পল্লী কবির সম্পর্ক কি?

 

মোট সময় লেগেছে ১.০১০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সাঈদ সৌম্য।
ঘুরা ঘুরি করতে ভাল্লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ