somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রেকিংঃ ভিউ পয়েন্ট।

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিপ্পি আরসুয়াং (৩০২৭ফিট) এর পথে।

কয়েকদিন আগে একটা ব্লগ লিখেছিলাম ৩০০০ ফুট প্লাস উচ্চতার কত গুলো চুড়া নিয়ে। এডভেঞ্চার বিডি’র রাতুল ভাই নামের একজনের সাথে পরিচয় আছে, যার কাজ হলো সারাদিন স্যাটেলাইট ইমেজ গুগল আর্থ আর বিভিন্ন সংস্থার এরিয়াল ফটোগ্রাফি ঘেটে ঘেটে উচু উচু চুড়া গুলো খুজে বের করা। থানছির ভিতরে একটা চুড়া খুজে বের করেছেন। চুড়াটার আপাতত কোন নাম খুজে পাওয়া যায় নি।

চুড়াটার উচ্চতা স্যাটেলাইট ইমেজে ২৮৮০ ফিট দেখাচ্ছে। প্রাকটিক্যালি গেলে জিপিএস দিয়ে মাপলে আশা করি উচ্চতা ৩০০০ফিট কিংবা কাছা কাছি পাওয়া যাবার সম্ভবনা আছে। অনেক ঘাটা ঘাটি করে কোন এডভেঞ্চার ক্লাব কিংবা ট্রেকিং ক্লাবের কাছ থেকে এই চুড়ার ব্যাপারে কোন তথ্য পাওয়া গেল না। এমনকি নামটাও পাওয়া যায় নি। সন্দেহ নেই স্থানীয়ভাবে পাহাড়টার একটা নাম থাকবে। আপাতত আমরা ওটাকে ডাকছি ভিউ পয়েন্ট। ম্যাপে থ্রিডি জাতিয় ইমেজ করলে মনে হয় অবস্থানগত কারনে ওটার চুড়ায় উঠলে মদক রেঞ্জ, কেওকারাডং রেঞ্জ এবং আরেকটা রেঞ্জ একসাথে দেখা যাবে। কিছু কারনে চুড়াটার অক্ষাংশ দ্রাঘিমাংশ দেয়া সম্ভব হলো না।

ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে একটা গ্রুপ যাচ্ছে প্রাক্টিক্যালি ঐ চুড়াটা দেখে আসতে। একদম কোন তথ্যই না থাকায় চুড়াটা সম্পর্কে আমরা প্রায় অন্ধ। আসলেই ওখানে কি আছে। হতে পারে পুরো ট্রিপটাই ভয়ানক নিরানন্দ হতে পারে। সে যাই হোক ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে ঢাকা থেকে একটা দল ঐ চুড়াটার দিকে যাচ্ছে।

আপাতত ডেট ধরা হয়েছে ফেব্রুয়ারী ৩। নির্ভর করবে অধিকাংশ সদস্যের পছন্দের উপরে।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
প্রথম রাতঃ ঢাকা টু বান্দারবান, বাসে
দ্বিতীয় দিন সকালঃ বান্দারবান থেকে চান্দের গাড়ী থানছি। থানছিতে প্রয়োজনীয় সরকারী অনুমতি সংগ্রহ, লাঞ্চ এর পরে ট্রেকিং করে ঐ চুড়ার দিকে যতোটা কাছা কাছি যাওয়া যায়। ঐ দিন সন্ধ্যায় পাহাড়টার গা ঘেসে থাকা কোন পাহাড়ী গ্রামে অবস্থান গ্রহন। প্রয়োজনীয় গাইড এবং কাটার সংগ্রহ।
তৃতীয় দিনঃ খুব ভোড়ে উঠে ভিউ পয়েন্ট আরোহন। ম্যাপে কন্টুর লাইন দেখে চুড়াটাতে প্রচুর স্লোপ দেখা যাচ্ছে। আশা করি ক্লাইম্বিং যথেষ্ট উত্তেজনাকর হবে, কিন্তু ঢাল গুলো হয়ত খুব একটা দুঃসাধ্য হবে না। দুপুরের মধ্যে চুড়া সামিট এবং বিকেলের মধ্যেই গ্রামে বেস ক্যাম্পে ফেরত আসতে হবে। গ্রামে রাতকাটানো।
চতুর্থ দিনঃ সকালের চান্দের গাড়িতে বান্দারবান ফেরত। এবং ঐ দিনই ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

বিঃদ্রঃ এখানে আমাদের ট্রেকিং ডেস্টিনেশন সম্পর্কে আমরা প্রায় অন্ধ। কিন্তু থানছির খুব কাছে, এবং গঠনগত কাঠামো অনুসারে বিগিনার ট্রেকারদের জন্যে এই ট্রিপটা অনেক সাহায্য করবে। সাম্প্রতিক সময়ে থানছির আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। যদি ট্রেকিং এর পার্মিশান না পাওয়া যায় ওখানেই ট্রিপ খতম করতে হবে। অংশগ্রহন কারী দের শারীরিক ভাবে সুস্থ, কষ্ট সহিষ্ণু, দলনেতার প্রতি বিশ্বস্থ এবং আদিবাসীদের জীবন ধারার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
এডভেঞ্চার বিডি’র এই ট্রেকিং ট্যুরে অংশগ্রহনে আগ্রহীরা যোগাযোগ করতে পারেনঃ
১। সৌম্যঃ ০১৭১৩০৮২২৮৭
২। রাতুল ভাইঃ ০১১৯০৭৩৩৮৫০
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৫
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×