বাচ্চাদের ফ্যান্টাসি মুভির আমি বিশাল ভক্ত। নার্নিয়া পার্ট১ এত ভালো লাগছিলো যে নার্নিয়া পার্ট ২ বের হবার সাথে সাথে ডিভিডি কিনলাম। মিক্সড ডিভিডি। নার্নিয়া পার্ট২ এর সাথে গোল্ডেন কম্পাস আর আরেকটা মুভি ব্রিজ টু টেরাবেথিয়া ফ্রি পাইলাম। নার্নিয়া ১ যতোটা ভালো লাগছিলো নার্নিয়া ২ দেখে ততোটাই আশাহত হলাম। গোল্ডেন কম্পাসে জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেগ, নিকোল কিডম্যানের মতো নামি দামি স্টার আছে, ট্রেইলার খুব আকর্ষনীয় ছিল, ছবিটা দেখে ভুয়া লাগলো। রাগের চোটে তৃতীয় মুভীটা ব্রিজ টু টেরাবেথিয়া দেখা হয়ে উঠেনি। গত প্রায় ১বছর ধরে ডিভিডিটা পড়ে আছে দেখা হয়না। আজ কি মনে করে জানি দেখলাম। দেখার পর নিজেকে লাথি মারার জন্যে পা-টা নিশপিশ করছে। এই দুর্দান্ত মুভিটা আমি না দেখে।
জেস এরন একজন নিঃসঙ্গ বালক। আমেরিকার এক গ্রামে নিম্নবিত্ত এক বিরাট পরিবারের ছেলে। এরনের নেশা দৌর। স্কুলের সব দৌড় কম্পিটিশানে সে ফার্স্ট হয়। কিন্তু ভালো কেডস কিনে দিতে পারেনি তার বাবা, বন্ধুরা এটা নিয়ে হাসাহাসি করে। জেসের একটা গুনের কথা কেউ জানেনা। তার কল্পনার জগত। খুব সুন্দর তার কল্পনা আর সেটাকে সে রঙতুলীতে জীবন্ত করে তোলে। একদিন স্কুলে একটা নতুন মেয়ে এল। লেসলি। প্রথমদিনই লেসলিকে অপছন্দ করে জেস, একটা মেয়ের কাছে দৌড় কম্পিটিশানে হেরে গেলে মানসম্মান থাকে না। জেস অবাক হলো দেখে লেসলির একটা সুন্দর জগত আছে, তার কল্পনায়। যেটার অস্তিত্ব নেই সেটাকেও সে কল্পনায় সত্যি করে তোলে। জেস আর লেসলী খুব দ্রুতই খুব ভালো বন্ধু হয়ে উঠে। ওরা খুজে খুজে এক স্বপ্ন রাজ্য বের করলো। তার নাম কিংডম অফ টেরাবেথিয়া। টেরাবেথিয়ায় তাদের রাজ্যশাষন একদম নিরাপদ নয়। তারা শুনতে পায় দুষ্টু জাদুকরের হাতে বন্দিদের শেকলের ঝনঝনানী। কিংবা দৈত্য দানবের তাদের কল্পনার রাজপ্রাসাদে হামলা।
খুব চমতকার লাগছিলো মুভীটা। এর পরে এল ক্লাইমেক্স। বাস্তবতা সবসময় কল্পনার মতো রঙ্গিন হয় না। মাঝে মাঝে বেশ ক্রুর হয়। ক্লাইমেক্সে ক্রুর বাস্তবতাটা দেখে অনেকক্ষন মুভি পজ করে দিয়ে বসে থাকলাম। এইটা কি হলো। বিশ্বাস হচ্ছিলো না। কাহিনীকার (এটা একটা কিশোর উপন্যাসের চলচ্চিত্র রুপ) এতটা নিষ্ঠুর হলো কিভাবে। সন্দেহ নেই হাতের কাছে পেলে তার চেহারা চেঞ্জ করে ফেলতাম।
জেস অবশ্য থেমে থাকে না। তাদের স্বপ্নের কিংডম অফ টেরাবেথিয়াকে বাস্তবতা আর স্বপ্নের মিশেলে বর্নীল করে তোলে।
মুভীটা ২০০৭এর। আমি কিনছিলাম গত বছর। মনে হয় অনেকেই দেখছেন। যারা দেখেননাই তাদের বলবো, শৈশব ফিরে পেতে।
ইউটিউবে ট্রেইলার এখানে। http://www.youtube.com/watch?v=3SvqEIKP4t8
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


