সিপ্পি আরসুয়াং, নভেম্বর ২০০৮
আগামী বৃহঃস্পতিবার ট্রেকিং এ যাচ্ছি। থানছি-তে। চিম্বুক রেঞ্জের শেষ মাথায় একটা চুড়া দেখা যাচ্ছ স্যাটেলাইট ম্যাপ আর গুগল আর্থে। অভিজ্ঞ এবং নিয়মিত কয়েকজনের ট্রেকারের সাথে কথা বললাম। চুড়াটার নাম কেউ বলতে পারছেনা। চুড়াটায় চড়েছে এরকম কাউকে এখনো পেলাম না। আমরা একটা দল নিয়ে যাচ্ছি ওখানে উঠতে।
প্রোগ্রাম এভাবে ঠিক করা হয়েছে।
বৃহঃস্পতিবারঃ ঢাকা থেকে রওনা।
শুক্রবারঃ সারাদিন পথে, থানছি তে পৌছে পার্মিশান নেওয়া। এরপরে সাঙ্গু নদীর তীর ধরে হেটে যতোটা কাছে চলে যাওয়া। খুব কাছে দুটো গ্রাম দেখা যাচ্ছে ম্যাপে। পাহাড়ের গায়ে একটা ম্রো দের গ্রাম। সেখানে রাত কাটাবো।
শনিবারঃ গাইড যোগার করে পাহাড়ের চুড়ায় উঠবো। এবং বিকেলের আগে থানছির দিকে যতোটা ব্যাক করা যায়।
রবিবারঃ ঢাকার দিকে রওনা।
চুড়াটার স্থানীয় নাম বের করতে পারলাম না। ট্রেকারদের সংগঠন গুলোর সাথে আলাপ করেছি কয়েকটা। স্থানীয় নাম জানবো, জিপিএস দিয়ে সঠিক উচ্চতা বের করতে হবে। চুড়ায় দাঁড়িয়ে একসাথে কেওকারাডং রেঞ্জএর কয়েকটা চুড়া আর মদক রেঞ্জের কয়েকটা চুড়া দেখা যাবে আসা করি। ভিউ সুন্দর আসবে ভেবে আপাতত আমরা এটাকে ভিউ পয়েন্ট বলে ডাকছি।
আজকে বিকেল ৫টায় টিএসসির দিকে আমরা যারা যাচ্ছি একসাথে বসবো। কেউ ট্রেকিং এ ইন্টারেস্টেড হলে আসতে পারেন।
সৌম্য ০১৭১৩০৮২২৮৭
ইন্টারেস্টেড হলে চলে আসুন,
আমাদের এবারের গন্তব্য। সম্ভাব্য উচ্চতা ২৯০০ফিট।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




