আমার প্রিয় পোস্ট

::::: দেখবো এবার জগতটাকে :::::

নদীর নাম পিয়াইন।

১৭ ই মে, ২০০৯ রাত ২:৩০

শেয়ারঃ
0 0 0


পিয়াইন নদী।

খাশিয়া পল্লী (Click This Link) থেকে বেড়িয়ে আমরা কিছুক্ষন চা খেলাম। এরপরে একটা টং দোকানের সামনে দেখি পিচ্চিরা হৈ হুল্লুর করে ক্যারাম খেলছে। আমি কেরাম খেলায় যাচ্ছে তাই। কিন্তু তারপরেও খেলতে নেমে গেলাম। খাশিয়ারা কেন জানি আমার সাথে সহজ হচ্ছিলো না। গা থেকে টুরিস্ট গন্ধটা দুর করে কাছা কাছি মিশতে হলে খেলার কোন বিকল্প নাই। ইন্ডিয়া-পাকিস্তানের কারগিল যুদ্ধের পরে ঐতিহাসিক ওয়াসিম আকরাম টেস্টের কথা চিন্তা করে আমি খেলতে নামলাম। আল-আমিন জানালো সে দুর্দান্ত ক্যারাম প্লেয়ার। কিন্তু খেলতে নেমে দেখলাম সে চাপাবাজী ছাড়া কিছুই জানে না। হেরে ভুত হয়ে গেল। প্রথমে যার সাথে খাতির হইলো ওর নাম রিকি। খেলতে গিয়ে আরেকজনের সাথে বেশ আলাপ হলো। স্থানীয় মিশনারী স্কুলে ক্লাস ফোরে পড়ে। সে দুর্দান্ত প্লেয়ার। ওর নাম নিকোলাস। সে একাই আমাদের সবাইকে কাইত করে দিল। এরপরে আরো কিছু বন্ধু বানালাম। গিবসন, রোনালদো। আমাদের সাথে খেলতে বোধহয় ওদের খুব মজা লাগছিলো। বাংলাদেশ-কেনীয়া কিংবা অন্যকোন দুর্বল টিমের সাথে খেলা দেখে আমরা যেমন মজা পাই।
হেরে ভুত হতে বেরুলাম ক্যারামের আড্ডা দিয়ে। পানের বাগানে ঢুকে গুল মরিচ গাছের ছবি তুললাম। এরপরে দুজন দুটো কাঠি আইসক্রিম চুষতে চুষতে বামের রাস্তা দিয়ে চললাম বর্ডারের দিকে। হঠাত জঙ্গল নাই। পাথুরে দেয়ালের মতো নদীর পার। নদীতে পানি প্রায় নেই। ধু ধু বালু যেন সাহারা মরুভুমী। বড় বড় বালিয়ারী টাইপ বালুর স্তুপ। অসংখ্য লোক পাথর তুলছে। নদীর নাম পিয়াইন।
রোদটা অনেক তেজি। পায়ের নিচে ছোট ছোট পাথরকুচি আর গনগনে বালি। গামছা পেচিয়ে চোখমুখ ঢেকে বালুর পাহাড় পেরিয়ে একটা ছোট্ট দোকানে আসলাম। এখানে প্রচন্ড ভীর। একজন পুলিশের সাব-ইন্সপেক্টরের সাথে ফায়ার ব্রিগেডের দু-জন ডাইভার কথা বলছে। গায়ে বেদিং স্যূট আর স্কুবা এপারেটাস। গতকালকে দু-জন কলেজ ছাত্র গোসল করতে গিয়ে নিখোজ হয়েছে। তাদের লাশ এখনো ভেসে উঠেনি। বিস্তর খোজা খুজির পরে ফায়ার-ব্রিগেডের ডাইভার দের ডাক পড়েছে। ফায়ার ব্রিগেডের এই ডাইভারদের দক্ষতা মাঝে মাঝে অতিমানবিক মনে হয়। আমি স্কুবার জন্যে এপ্লাই করেছিলাম। চেম্বার টেস্টে ৪০ফিট এয়ার প্রেশারেই নাক মুখ দিয়ে রক্ত বেড়িয়ে কুচ্ছিত অবস্থা। আর এরা মেঘনা নদীর উত্তাল ঢেউয়ে দেড়/দুশো ফিট নেমে যায়। লঞ্চের ভিতরে চলে যায় প্রাগৈতিহাসিক ইন্সট্রুমেন্ট নিয়ে। একজনের কাছে কিছু ছবিতে দেখেছি ডাকাতিয়া নদীতে লঞ্চ ডূবেছে। ফায়ার ব্রিগেডের ডাইভার ডুবছে, সাথে সিলিন্ডার পর্যন্ত নাই। বিভিন্ন মেশিনে বাতাসের ফ্লো দেয়, ঐ মেশিনে পাইপ লাগিয়ে ডুব দিচ্ছে। অকল্পনীয়।
প্রচন্ড গরমে অবস্থা কেরোসিন প্রায়। গামছা কোমড়ে বেধে নদীতে নেমে গেলে। নদীতে পানি অল্প। সাতার কাটতে হলে পার থেকে একটু দূরে যেতে হবে। কিন্তু গতকালের ঘটনার জন্যে পুলিশ কাউকেই সাতার কাটার মতো দুরুত্বে যেতে দিচ্ছে না। পানিতে দাপাদাপি করে বেশ আরাম পেলাম। এক বিচিত্র চেহারার ছেলের সাথে খাতির হলো। মাথা প্রায় ন্যাড়া, শুধু চান্দিতে কয়েকগাছি চুল অদ্ভুত রকম লম্বা। গলায় নিকেলের চেইন তাতে লিখা METALICA. আমাকে জিজ্ঞেস করলো, কই থেকে আসছেন? আমি বললাম ঢাকা। সে আসছে গ্লাসগো থেকে। জীবনে প্রথমবার বাংলাদেশে। তার কঠিন সিলটি বুঝতেও কষ্ট।
তাকে নিয়ে পানি থেকে উঠে নৌকায় চাপলাম। পিয়াইন নদী পারি দিয়ে ঘাটে উঠলাম। আল-আমিনের সাথে কথা হইছিলো ২০টাকার। তার হাতে ১০০টাকার নোটটা দিতেই তার অদ্ভুত খুশীটা খুব ভালো লাগলো। এত সহজে একটা শিশুকে এরকম খুশি করা যায়? কাউকে খুশি করতে পারলে এত খুশি লাগে কেন?

ছবিঃ


নদীর গায়ে বালুর ঢিবি।


সামনের গাছগুলো ভারত।

















 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পিয়াইন নদীজাফলংতামাবিলজৈন্তাপুর। ;
প্রকাশ করা হয়েছে: পৃথিবীর পাঠশালা।  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই মে, ২০০৯ রাত ২:৩৫
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
এলাকাটা খুব সুন্দর ।
ইচ্ছে হচ্ছে এখনি চলে যাই..........................................................


দারুন উপস্থাপনা। ভালো লাগল।

ভালো থাকুন।
শুভ রাত্রি।
১৭ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাস্কর দা। শুভ রাত্রি।

২. ১৭ ই মে, ২০০৯ রাত ২:৫০
মাষ্টার_মশাই বলেছেন: এখন ডিজি বালকের দখলে।
বরাবরের মতই মাইনাস;)

আছেন কেমন?
১৭ ই মে, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: জ্বি বস। আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপনি মাঝে মাঝে আসেন মাঝে মাঝে নাই। আবার আইডিও একেকদিন একেকটা। ধরতে কষ্ট হয়। আপনার কমেডি লিখা পড়ে অনেক আনন্দ পাই।

৩. ১৭ ই মে, ২০০৯ রাত ৩:০৬
নাজনীন খলিল বলেছেন: "দুরন্ত সবুজ কিশোরেরা অচেনা,প্রবল পুরুষ
সবুজ মেয়েরা আর সবুজ থাকেনা
কাল নেকাবে ঢাকা পড়ে হরিৎ ওড়না
স্বপ্নের সমস্ত পাপ গচ্ছিত রেখে আসে পিয়াইনের জলের নুড়িতে।"

(আমার কবিতার ক'টি লাইন)

আমার প্রিয় পিয়াইন নিয়ে লেখা দেখে খুব ভাল লাগল।++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৭ ই মে, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: আপু, অনেক দিন পরে আমার ব্লগে আসলেন। ধন্যবাদ।

আপনার কবিতাটা আগে জানলে খুব ভালো হতো। আচ্ছা, সাঙ্গু নিয়ে কোন কবিতা লিখতে পারেন? এই নদীটা যতোবার দেখি ততোবার প্রান ঠান্ডা হয়ে যায়।

৪. ১৭ ই মে, ২০০৯ ভোর ৫:৪১
তনুজা বলেছেন: হুমম + এবং হিংসা বরাবরের মত
১৭ ই মে, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: প্লাসের জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন।

৫. ১৭ ই মে, ২০০৯ ভোর ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন:

আমার আপনাকে সব সময় হিংসে করতে ইচ্ছে করে, আপনার হাতে অঢেল সময়, আর আপনি জীবনটাকে উপভোগ করার জন্য এর সৎ ব্যবহার ও করেন, যা আমি পারিনা ।+++++++
১৭ ই মে, ২০০৯ দুপুর ১:০৭

লেখক বলেছেন: কামাল ভাই। ব্যাপারটা এমন না। কয়েকদিন ধরে টানা দৌড়া দৌড়ি। খুব খারাপ লাগছিলো।

সপ্তাহে একদিন তো সাপ্তাহিক ছুটি থাকে। এর সাথে এক/দুই দিন ছুটি নেয়া যায় অন্তত প্রতি মাসে ১বার। মাসে ৪/৫টা উইকে একবার ছুটি নিয়ে ২/৩দিনের জন্যে বেড়িয়ে পড়েন।
২৯শে মে এভারেস্ট ডে তে অবশ্যই আসবেন। অনেক মজা হবে।

৬. ১৭ ই মে, ২০০৯ ভোর ৬:৪১
নুশেরা বলেছেন: যথারীতি চমৎকার। আচ্ছা, বিছনাকান্দি পাথর কোয়ারির ওখানে কোন্ নদী বলতে পারেন? ধলই?
১৭ ই মে, ২০০৯ দুপুর ১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
বিছনাকান্দি? নামটা সম্পুর্ন অপরিচিত লাগলো। খোজখবর দিতে পারেন?

৭. ১৭ ই মে, ২০০৯ ভোর ৬:৫৫
বিডি আইডল বলেছেন: কয়েকবার গিয়েছি ওইদিকে...খাশিয়া পল্লীতে যাওয়া হয় না যদিও..:(

++
১৭ ই মে, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ বিডি ভাই। ভালো থাকবেন।

৮. ১৭ ই মে, ২০০৯ রাত ৮:৩১
শয়তান বলেছেন: নিচ থেকে দুই নং ফটোটার একটু বর্ননা দরকার ।
১৮ ই মে, ২০০৯ রাত ১২:৫১

লেখক বলেছেন: ইটা ইন্ডিয়ার কোন জায়গা। নাম ভুলে গেছি। মানে জিরো পয়েন্টে দাড়াইলে খাইলে ঐপাশের দৃশ্য দেখতে মন চায়। আর জায়গাটা পাহাড়ের বুকে সাজানো গুছানো। ভালো লাগছে দেখে।

৯. ১৭ ই মে, ২০০৯ রাত ৮:৩৯
সোজা কথা বলেছেন: সৌম্য, ভ্রমণ বিষয়ক ব্লগে আপনি রীতিমত বস! যথারীতি ভাল লেগেছে।
১৮ ই মে, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: মুনতাসির ভাইকে চিনেন? ব্লগার মুনতাসির ভাই? উনি খুব বিখ্যাত নামকরা মাউন্টেনিয়ার এবং স্কুবা ডাইভিংও করেন শুনেছি।

১০. ১৮ ই মে, ২০০৯ রাত ১২:৩২
অগ্নির বলেছেন: দেখে দেখে দীর্ঘনিঃশ্বাস ফেলা ছাড়া আর কিইবা করতে পারি ।
১৮ ই মে, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: কেন? সিলেট যাইতে লাগে সাড়ে ৪ থেকে ৫ঘন্টা।

১১. ১৮ ই মে, ২০০৯ রাত ১:৫১
ফারহান দাউদ বলেছেন: ব্রিজের উপর ঐটা ইন্ডিয়ার ট্রাক না? গেলেই লোকজন ভয় দেখায় ঐদিকে নাকি বিএসএফ স্নাইপার রাইফেল লয়া বইসা থাকে,বাগে পাইলেই ঠুস। :|
১৮ ই মে, ২০০৯ ভোর ৪:৩০

লেখক বলেছেন: স্নাইপার রাইফেল অনেক দামী। গুলি করে মারে এটা সত্যি। বিডিআর যে মারে না এ কথা বলাটাও হয়তো ঠিক হবে না।

১২. ১৮ ই মে, ২০০৯ রাত ১:৫৮
শয়তান বলেছেন: ঐ ফটোটার আর কোন ভাই বোন কি আছে আপনের ক্যামেরার চিপাচাপায় । থাকলে প্লীজ কমেন্টে দেখাইয়েন ।
১৯ শে মে, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: :) :) :)
খিক খিক খিক

১৩. ১৮ ই মে, ২০০৯ বিকাল ৪:২৭
অগ্নির বলেছেন: তা ঠিক । কিন্তু আমার মা আমারে ছাড়ে না যে । একলা যাইতে পারিনা তাই ।


আপনি কি একদিনের ছুটি পাইলেও ঢাকার বাইরে দৌড় দেন ? তা হইলে হয়তো আমারে কিছু সাহায্য করতে পারবেন। আমার নেশা আছে বাইরে দৌড়ানোর। একনাগাড়ে বেশীদিন ঢাকায় থাকতে পারিনা। মাথা গরম হয়ে যায়।
১৯ শে মে, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: প্রথম প্রথম মা চিল্লাইতো বাবা চুপ থাকতো। পরে বাবা চিল্লায় মা চুপ থাকে। এখন কেউ কিছুই বলে না।

আসেন একদিন আমাদের আড্ডায়। ২৯শে মে এভারেস্ট ডে উপলক্ষে দিনব্যাপি আড্ডা আছে ছবির হাটে।

১৪. ১৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
জানজাবিদ বলেছেন: ১০/১২ বছর আগে একবার গিয়েছিলাম। খুব স্বচ্ছ পানি ছিলো, গোসলও করেছিলাম। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
১৯ শে মে, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: আমিও প্রায় ১০বছর পরে গেলাম। স্বচ্ছতা আগের মতো নাই। পানির পাথরেরও সংখ্যা অপ্রতুল লাগলো।

১৫. ৩১ শে মে, ২০০৯ রাত ৯:৫১
রুবেল শাহ বলেছেন: পিয়াইন এর নাম অনকে শুনেছি, কিন্তু যাওয়া হয়নি .................

এবার সব কিছু থেকে নিজে মুক্ত তাই ইচ্ছা মত ঘুরব................. দেশে এলে যোগাযোগ হবে ................... ভাল থাকা হয় যেনো
০১ লা জুন, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল ভাই। ভালো আছি, দোয়া করবেন যেন ভালো থাকতে পারি।

 

মোট সময় লেগেছে ১.০২০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সাঈদ সৌম্য।
ঘুরা ঘুরি করতে ভাল্লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ