আমার প্রিয় পোস্ট

::::: দেখবো এবার জগতটাকে :::::

পঞ্চভুত।

০২ রা জুন, ২০০৯ রাত ৩:৩৯

শেয়ারঃ
0 0 0

নাই কাজ তো খই ভাজ।

পোস্টাইতে ইচ্ছা করতেছে। কিছু পাইতেছি না, তাই ৫টা ছবি পোস্টাইলাম।






গাছের ফাঁকে গোধুলীর ছবিটা উয়ারী-বটেশ্বর থেকে বেলাবোর (নরসিংদী)মধ্যে কোথাও তোলা।


গরমের দিনে পুকুরে জলকেলীর মুহুর্তটা সামহোয়ার ইনের এবারের পিকনিকের দিনে তোলা, মাঝিপাড়া গ্রামে।


সুরমা নদীর মাঝি। ক্বীন ব্রীজের উপর থেকে তোলা।


এটাও সীলেটে। সুরমা নদীর পাশে বেড়ানোর জায়গাটা। স্ট্রিট ল্যাম্পের পিছে হালকা একটা চাঁদ আছে।

এইটা নারিন্দায় তোলা।

 

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা জুন, ২০০৯ ভোর ৪:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ জেনারেল সাব।

২. ০২ রা জুন, ২০০৯ ভোর ৪:০৩
অন্যরকম বলেছেন: সিম্পলি বাহ!

থ্যালাসমিয়া নিয়ে আপনার পোস্টটা অসাধারণ হয়েছে। এই রোগে আক্রান্ত শিশুদের জন্য কিছু করতে পারলে ভাল লাগত!
০২ রা জুন, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: ঐটা একটা প্রদর্শনীতে একজন খুব শক্তিশালী ফটোগ্রাফারের কিছু ছবি। আমার দেখা সবচেয়ে ইমোশানাল প্রদর্শনী ছিল।

০২ রা জুন, ২০০৯ ভোর ৪:২৬

লেখক বলেছেন: ধনিয়াপাতা।

৪. ০২ রা জুন, ২০০৯ ভোর ৪:১২
মাষ্টার_মশাই বলেছেন: আহারে ২ নাম্বারটা দেইখা নিজের কথা মনে পইরা গেল:(
০২ রা জুন, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: কতদিন সাঁতার কাটি নাই। :(

০২ রা জুন, ২০০৯ ভোর ৪:২৭

লেখক বলেছেন: ধইন্যাপাতা।

০২ রা জুন, ২০০৯ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: বাংলা চ্যানেলে চলে যান। শাহ পরী দ্বীপ টু সেন্টমার্টিন। :p

০২ রা জুন, ২০০৯ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: বালুর মধ্যে কাটেন। কেল্টু দা সেইদিন দেখলাম বালুরে পানির মতো ব্যাবহারের অতীত ইতিহাস বিস্তারিত লিখছেন। :)

৮. ০২ রা জুন, ২০০৯ ভোর ৪:৫৮
মাষ্টার_মশাই বলেছেন: আগামী বৃহস্পতি বারে হইত বালির দেশে বাংগালী নারী শ্রমিকরা কেমন আছে তা নিয়ে আমার দেশে একটা প্রতিবেদন পাবেন।

৯. ০২ রা জুন, ২০০৯ ভোর ৬:৪২
শয়তান বলেছেন: নাহ । নামের সাথে কামের কোনও মিল নাই ।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: আপনারও। শয়তান হইলেও ইবলিস না।

১০. ০২ রা জুন, ২০০৯ সকাল ১০:০৫
ইমন জুবায়ের বলেছেন: আমি অভিভূত।
সৌম্য দূরন্ত পর্যটক + দক্ষ ফটোকর।

*জানিনা ফটোকর শব্দটা যুৎসই হল কি না। না হলে মার্জনা করুন।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: জুবায়ের ভাই, ফটোগ্রাফি অনেক বড় ব্যাপার। আমি শুধু শাটার টিপতে পারি। ফটোগ্রাফির জানি কাচ কলা। প্রকৃতি আমাকে সাহায্য করছিলো। আমি লাকি।

১১. ০২ রা জুন, ২০০৯ রাত ৮:৩৩
বড় বিলাই বলেছেন: খুবই সুন্দর। শেষের দুইটা ফাটাফাটি।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: সুরমা বাংলাদেশের সেরা রুপসীদের একজন, টিপাইমুখ ড্যাম তৈরি হলে কি হবে কে জানে।
আর নারিন্দা আর্মেনিয়ান গ্রেভ ইয়ার্ডের জন্ম নবাব সীরাজউদ্দৌল্লাহরও আগে। এখনো তার জৌলুস ম্লান হয় নি।
আই ওয়াজ লাকি।

১২. ০৩ রা জুন, ২০০৯ ভোর ৬:৪১
রন্টি চৌধুরী বলেছেন: সিলেট বানান ঠিক করেন মিয়া।
০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: ঠিক করিয়াছি জনাব। :)

১৩. ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২
আকাশ অম্বর বলেছেন:

ইমন জুবায়ের বলেছেন: আমি অভিভূত।
সৌম্য দূরন্ত পর্যটক + দক্ষ ফটোকর।

দক্ষ ফটোকর - যথার্থ।
দূরন্ত পর্যটক - সত্যি তাই নাকি? দারুন।

+
০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:২৯

লেখক বলেছেন: দোয়া কইরেন কোন দিন যেন টুরিস্ট হওন না লাগে। এরা যেইখানেই যায় সব কিছুরে ডাস্টবীন বানায়া রাখে।

১৪. ০৯ ই জুন, ২০০৯ রাত ২:৩৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আপনে একজন প্রফেশনাল ফটোগ্রাফার বুঝাই যাইতাছে। এই রকম ছবি তোলা যার তার কাজ নয়।

অনেক ধন্যবাদ আপনার কষ্ট আমাদের সাথে বিনামূল্যে শেয়ার করার জন্য। +++++
০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:৩০

লেখক বলেছেন: ভাই। আমার প্রফেশন টোটালী উলটা। অনেক বোরিং একটা কাজ। সারাদিন লোকজনের সাথে হাউকাউ করা লাগে।

আর ফটোগ্রাফির কিছুই জানি না। ঘুরতে ভালো লাগে। ভালো লাগা গুলো জাবর কাটার জন্যে ছবি।

১৫. ০৯ ই জুন, ২০০৯ রাত ৩:৫৮
ফারহান দাউদ বলেছেন: ২ বাদে সবগুলাই ফাটাফাটি লাগসে।
২ দিনের লাইগা সিলেট যাইবার চাই,কই কই ঘুরা যায়?
০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:২৮

লেখক বলেছেন: আপনার জায়গায় আমি হলে যাইতাম লাউয়া ছড়া/ সাতছড়িতে। রেইনফরেস্ট। দুর্দান্ত সুন্দর। ২দিনের জন্যে যাইতেছেন তো। সকালে সিলেটের বাসে উঠলে চার সাড়ে চার ঘন্টায় শ্রীমঙ্গল। যে কোন একটা হোটেলে উঠেন (টি এস্টেটের বাংলো গুলা সুন্দর কিন্তুক ভাড়া আকাশ ছোয়া)। সারা বিকাল শ্রীমঙ্গল ঘুরলেন, চা বাগান যাবেন, নীলকন্ঠের ৫কালারী চা খাইলেন, শীতেশ বাবুর চিড়িয়াখানায় সাদা বাঘ দেখলেন। সকালে উঠে হাটা দিবেন। ঘন্টা ২এর মধ্যেই টিলাময় রাস্তা দিয়া লাউয়া ছড়া। সারাদিন উল্লুক, সোনালী হনুমানের সাথে কাটায়া। সন্ধ্যার বাসে ঢাকা। দেড়দিনে ঘুরা যাবে।

আর নইলে সিলেট শহরে গিয়া কোথাও উঠবে। পরের দিন সকালে বন্দর থেকে বাসে উঠবেন। বাস ওয়ালারে বলবেন জলপ্রপাতে যাবেন। এই সময়ে দুর্দান্ত হবে। সারাদিন ঘুরে সিলেট ফিরলেন। পরের দিন সুবানির হাট থেকে বাসে উঠবে। ভাড়া মনে হয় ৮০টাকা। জাফলং নামবেন। এর পরে পিয়াইন নদী পার হয়ে হাটা দিবেন। খাশিয়া পল্লী, চা বাগান, কমলা বাগান ঘুরে পিয়াইন নদীর জলে ঝাপা ঝাপি। এর পরে (তামাবিলে দেখার কিছুই নাই) ফেরার পথে ক্যাণ্টমেন্টের আগে জৈন্তাপুরে নেমে রাজবাড়ি দেখে সিলেট ফিরলেন। সিলেট থেকে ঢাকা। ২ দিনের ট্রিপ।

১৬. ০৯ ই জুন, ২০০৯ ভোর ৪:৪৩
ফারহান দাউদ বলেছেন: রাতের ট্রেনে উঠবো,সিলেটে সিহাবের বাড়িতে উঠবো,কাজেই পরের প্ল্যানটা নিতে হবে। আগেরবার দোস্তদের সাথে গেসিলাম,মাধবকুণ্ড দেইখা ফেরার পথে লাগলো ঝগড়া,রাত ১১টায় সিলেট পৌঁছায়াই ঐ ৩টা গেলো একদিকে আমি একলা আরেকদিকে। রাত ১২টায় এক লোকরে রাস্তায় পাকড়াও কইরা হোটেলে উঠসি,পরে রাগ কইরা একলাই জাফলং গেসিলাম পরের দিন সকালে,খাশিয়া পল্লী, চা বাগান, কমলা বাগান ঘুরে পিয়াইন নদী,সবই দেখসি তবে একলা হাঁটা দিয়া,রাস্তায় এর ওর সাথে একটু খাতির কইরা নিতে হইসে আরকি। এইজন্যই এইবার আর কোনদিকে যাওয়া যায় আগে জানতে চাইলাম,অসংখ্য ধন্যবাদ,আপনের গাইডলাইন ধইরা প্ল্যান করা যাইবো এখন:)
০৯ ই জুন, ২০০৯ ভোর ৫:০৭

লেখক বলেছেন: ফারহান ভাই। লাউয়াছড়াটা মিস কইরেন না। অসাধারন একটা ফরেস্ট। খুব ছোট্ট এলাকা। এইটুকুর মধ্যে এত প্রান বৈচিত্র। সেরম দেখার মতো।

১৭. ১১ ই জুন, ২০০৯ ভোর ৬:৩২
শফিউল আলম ইমন বলেছেন: সৌম্য ভাই কি খবর??
অনেকদিন কথা হয় না। আমার ইন্টারনেট ছিল না কিছুদিন তাছাড়া পরীক্ষা নিয়েও একটু ব্যস্ততায় ছিলাম। যার কারণে আপনাকে মেইল করা হয় নি। ভালো আছেন তো>
আপনার অনেক পোষ্ট জমে গেছে দেখি। পড়ে ফেলব খুব শীঘ্রই।
১১ ই জুন, ২০০৯ সকাল ১০:০৯

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম আলো ব্লগের মিট-আপে চিটাগাং যাচ্ছি আজ রাতে। ইচ্ছে আছে সীতাকুন্ডে ট্রেক করার। পাহাড়ি ট্রেইল ধরে সীতাকুন্ড হয়ে কুমিরা কিংবা উদালিয়া টি এস্টেটে বেড়ুনোর রাস্তা আছে। অতি চমতকার। যাবেন নাকি?

১৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:০০
আকাশ অম্বর বলেছেন:

'লেখক বলেছেন: দোয়া কইরেন কোন দিন যেন টুরিস্ট হওন না লাগে।'

আরে আপনি তো জটিল সৌম্য।

নিজের দেশে যে টুরিস্ট সে অভিশপ্ত। এই পৃথিবীতে যে টুরিস্ট সে হতভাগ্য।
১৯ শে জুন, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: নিজের দেশ পরের দেশ কোথাও টুরিস্ট হইতে চাই না। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র, সব এলাকার জীবনযাপন শিখছি দিবা রাত্র।

 

মোট সময় লেগেছে ০.৯৪৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি সাঈদ সৌম্য।
ঘুরা ঘুরি করতে ভাল্লাগে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ