somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদর্শ শহরের জন্য কতভাগ রাস্তা প্রয়োজন?

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি শহরের জন্য কতটুকু রাস্তা প্রয়োজন?
পরিবহণ কিংবা যাতায়াত বিষয়ক বিভিন্ন সভা, পত্র পত্রিকা একটি কথা প্রায় বলা হয় যে, একটি শহরের সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য ২৫% ভাগ রাস্তা রাখা দরকার। কিছু তথ্য বিশ্লেষণ করলেই বুঝা যাবে এই কথাটি কতটা যৌক্তিক।
পৃথিবীর বেশ কিছু শহরেই ২৫% কিংবা তার চেয়ে বেশি রাস্তা রয়েছে। সেই সব দেশে যানজট দূর হয়নি। বরং অতিরিক্ত রাস্তার ফলে তাদের যানজট আরো তীব্র আকার ধারন করেছে। যেমন লস এঞ্জেলস শহরে রয়েছে ৩০% রাস্তা কিন্তু সেই শহরের যানজট আমাদের থেকেও প্রকট।

উন্নয়নশীল এশিয়ার দেশগুলোর তুলনায় আমেরিকান বেশিরভাগ শহরে প্রাইভেট গাড়ি নির্ভর যাতায়াত ব্যবস্থা হওয়ায় সড়কের পরিমাণ মাথাপিছু ১০ গুন। অথচ আমেরিকান শহরগুলিই বিশ্বে যানজটপূর্ণ শহরগুলির শীর্ষে অবস্থান করছে। সেখানে এশিয়ান শহরগুলির তুলনায় পরিবহণ খাতে জ্বালানী ব্যবহারের পরিমাণ মাথাপিছু ৮ গুণের বেশি। এছাড়া পরিবহণ থেকে কার্বণ উৎপাদনের পরিমাণ মাথাপিছু প্রায় সাড়ে ৫ গুন। ২০০৫ সালে টেক্সাস ট্রান্সপোর্টেশন ইন্সটিটিউট এর আরবান মবিলিটি রিপোর্টে দেখা যায়, লস এঞ্জেলসে যানজটের কারণে ২,০৪,৩৯,৬৬৬ কর্মদিবস নষ্ট হয়, অতিরিক্ত জ্বালানী ব্যয় হয় ৩৮,৩৬,৭৪,০০০ গ্যালন। এর জন্য সর্বমোট প্রায় ৯,৩২৫ মিলিয়ন ডলার অপচয় হয়। সুতরাং সড়কের পরিমাণ বাড়ালেই যে যানজট সমস্যার সমাধান করা যাবে না এ বিষয়টি স্পষ্ট। আমেরিকার তুলনায় এশিয়ান শহরগুলিতে পাবলিক পরিবহণ ও অযান্ত্রিক যান ব্যবহারের পরিমাণ প্রায় ৪ গুন হওয়ায় জ্বালানী ব্যবহার ও দূষণের পরিমাণ খুবই কম। ঢাকায় যানজটের কারণে বছরে সর্বমোট প্রায় ৭৭১ মিলিয়ন ডলার অপচয় হয়। আমরা অবশ্যই এই সমস্যা থেকে উত্তরণ চাই। তবে উপায় হিসেবে বেশি বেশি সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসেওয়ের মতো অবকাঠামো নির্মান করলে উল্টো খেসারত দিতে হবে। যা আমেরিকান শহরগুলির দিকে তাকালে পরিলক্ষিত হয়।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক একটি বিভাগ রয়েছে বুয়েটে ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। এই দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে একটি শহরের জন্য ২৫% রাস্তা প্রয়োজন এই কথাটি সত্যতা কোথাও পাওয়া যায়নি। এছাড়াও আন্তজার্তিক পরিবহণ বিশেষজ্ঞ ড. মাহবুবুল বারী সঙ্গে কথা বলার পরও উনি বলেন এই তত্ত্বটির সত্যতা তিনি খুজে পাননি। তবে আমেরিকার বিভিন্ন শহরের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমেরিকার বিভিন্ন শহরেই ২৫%অধিক রাস্তা থাকার পরও যানজটের তালিকায় শীর্ষ স্থান দখল করে আছে। তাহলে এটি স্পষ্ট যে ২৫% ভাগ রাস্তা একটি শহরের জন্য প্রয়োজন তা ভুল তত্ত্ব। আবার ইউরোপের অনেক শহরে ১০ ভাগ জায়গা থাকার পরও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যানজট সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

১.এখন প্রশ্ন হল একটি আর্দশ শহরে জন্য যদি ২৫% ভাগ জায়গা প্রয়োজনই হয় তাহলে ঢাকায় রাস্তা না বাড়িয়ে এই কয়েক বছরে হাজার কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য কী।
২. কারা এই তথ্য প্রচার করে এবং কেন?
৩. ঢাকার কী ২৫% রাস্তা তৈরি সম্ভব ?
৪. ৭-৮% রাস্তার ঢাকার যাতায়াত ব্যবস্থার কী কোন সমাধান নেই?
বিভিন্ন পরিবহন বিষয়ক লেখা ও ব্যক্তির সাক্ষাকার থেকে এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আমি আগামী তিনদিন তিন পর্বে লিখব।

ছবি দুটিতে দেখা যাচ্ছে চল্লিশজন লোকের পরিবহনের দুটি মাধ্যমের চিত্র।
১. প্রাইভেট কার নির্ভর যাতায়াত ব্যবস্থা
২. পাবলিক ট্রান্সপোর্ট নির্ভর যাতায়াত ব্যবস্থা


সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×