দেশের দীর্ঘস্থায়ী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনার ক্ষেত্রে সাশ্রয়ী, পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ের কৌশলগত বিষয়গুলো প্রধান্য দেওয়া প্রয়োজন। সীমিত সম্পদ, জনসংখ্যার আধিক্য, ভূমির পরিমিত ব্যবহার, নিম্ন আয় ও কৃষি নির্ভর উৎপাদন ব্যবস্থায় রেলের গুরুত্ব ব্যাপক। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার যাতায়াত সুবিধা নিশ্চিত, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান, পণ্য পরিবহনে, অর্থনৈতিক প্রসার এবং দেশের সার্বিক উন্নয়নে রেলকে অগ্রাধিকার প্রদান করা জরুরী। বাংলাদেশে সীমিত ভূমির কথা বিবেচনা রেখে রেল উন্নয়ন করা অত্যন্ত যৌক্তিক ছিল। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য ১৯৪৭-২০০৯ পর্যন্ত রেলের পরিধি বৃদ্ধি না পেয়ে বরং সংকুচিত হয়েছে। অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অব্যাহতভাবে রাসত্দা বৃদ্ধির প্রেক্ষিতে ধ্বংস হচ্ছে ফসলি জমি।
রেলওয়েকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ও বিবেচ্য বিষয়ে হচ্ছে রেল সড়ক পরিবহণের তুলনায় অনেক নিরাপদ, জ্বালানী সাশ্রয়ী এবং কম দূষণ করে এছাড়া একসঙ্গে অনেক যাত্রী পরিবহন করে থাকে। যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। রেলে স্বল্প খরচে মালামাল পরিবহন করা যায়। যদি রেলে মালামাল পরিবহন বৃদ্ধি, রেলের ফাইভার অপটিক ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে রেলের আয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
নগর ব্যবস্থার বিকেন্দ্রীকরণে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নানা কারণে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের প্রয়োজন হয়। ঢাকার আশেপাশের এলাকা থেকে যদি প্রতিদিন আসা-যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়, তবে ঢাকা শহরের উপর চাপ অনেকাংশে কমে যাবে।
বাংলাদেশ রেলওয়ে যখন উন্নয়নে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল রেলকে ধবংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা ও অপতৎপরতা চালাচ্ছে। লক্ষ্য করলে দেখা যাবে বিগত দিনের তুলনায় বর্তমান সময়ে রেলের বিভিন্ন সেক্টরে যন্ত্রপাতি, সরঞ্জামাদি চুরি ও দূর্ঘটনাসহ বিভিন্ন ধরনের অপতৎপরতা বেড়ে গেছে। ঋণ বিনিয়োগকারী গোষ্ঠী জনগণের সেবায় নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেলেকে গিনিপিগ হিসেবে বহু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। কিন্তু রেলের কোন উন্নয়ন না হয়ে বরং বেড়েছে ঋণের বোঝা। এ সকল প্রতিষ্ঠানগুলো রেলে বেসরকারী করার জন্য পরামর্শ প্রদান করছে। রেল বেসরকারীকরণ করা হলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত এবং মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হবে।
ছবি ইন্টারনেট থেকে নেওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



