প্রাইভেট গাড়ি পার্কিং নিয়ন্ত্রণে আন্তর্জাতিক অভিজ্ঞতা ।
১৯২৯ সালে জাতীয় হাইওয়ে ট্রাফিক সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, রাস্তায় গাড়ি রাখার চেয়ে গাড়িতে যাতায়াতের অধিকার বেশি। পার্কিং এর কারণে যেহেতু সময়, জায়গা, অর্থের ক্ষতি হয় এবং মানুষ নিরাপদ ও সহজে যাতায়াত করতে পারে না। অতএব রাসত্দায় বানিজ্যিক ও ব্যক্তিগত পার্কিং নিয়ন্ত্রণ করা উচিত।
আমেরিকায় এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশে পার্কিং নিয়ন্ত্রণের লক্ষ্যে যে সকল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
ক্যালেফোর্নিয়ায় কারমেল শহরের কেন্দ্রস্থলে আলাদা পার্কিং তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে চমৎকার সোজা/সমান ফুটপাত তৈরি করা হয়েছে যা হেঁটে চলাচলের জন্য খবুই উপযোগী। কিছু জায়গায় শুধু হাঁটার জন্য জায়গা দেওয়া হয়েছে। এছাড়া যে জায়গা পার্কিং এর জন্য ব্যবহার হতো বর্তমানে সেসব স্থান দোকানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
টোকিওতে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের পূর্বে প্রমান করতে হয়, পার্কিং করার জন্য জায়গা ভাড়া করা হয়েছে কি না। অর্থাৎ গাড়ি কোনার আগে পার্কিং এর জন্য টাকা দিতে হয়। ফলে পার্কিং খরচ গাড়ি কেনার সাথে যোগ হয়।
বিশ্বের অনেক শহরেই হোটেলে প্রাইভেট গাড়ি পার্কিং এর জায়গা না দিয়ে বিনামূল্যে ট্রানজিট পাস বা সাইকেল প্রদান করা হয়। অনেক স্থানে পার্কিং নিরুৎসাহিত করতে বিনামূল্যে কম্পিউটার/ইন্টারনেট সুবিধা দেয়া হয়।
জার্মানীর কিছু হোটেলে পাবলিক পরিবহণে যাতায়াত সুবিধা দেয়া হয়।
সানফ্রান্সিসকোর পার্কিং নীতিমালায় গাড়ির জন্য কতটুকু পার্কিং দেওয়া যাবে তা সীমিতভাবে সুনির্দিষ্ট করে দেয়া আছে।
পার্কিং খরচ বৃদ্ধি পেলে প্রাইভেট গাড়ির ব্যবহার কমার ফলে জ্বালানীর চাহিদা কমে আসবে। সেইসাথে জ্বালানীর উপর নির্ভরশীলতা কমবে।
আমেরিকায় কিছু শহরে নগরবিদরা পার্কিং করার জন্য খুব কম জায়গা দেয়। কিছু স্থানে পার্ক তৈরি করে যাতে ভবিষ্যতে প্রয়োজনানুসারে পার্কিং দিতে পারে। কিন্তু ভালো দিক হচ্ছে যে জায়গা পার্কের জন্য দেওয়া হয়, তা আর কখনো পার্কিং করার জন্য গ্রহণ নেয়া হয় না। পার্ক থাকার কারণে ঐ এলাকার অধিবাসীরা অনেকগুলি সুবিধা পেয়ে থাকেন। অনেক শহরে কিছু স্থানে এপার্টমেন্টের জন্য জায়গা না দিয়ে শিশুদের খেলার জায়গা বা পিকনিক স্পট করা হয়েছে। ফলে ঐ সকল এলাকার পরিবেশ ও সামাজিক জীবন আরো উন্নত হয়েছে।
বিশ্বের বিভিন্ন শহরে প্রাইভেট গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ও পার্কিং নিষিদ্ধ করায় সড়কে আরো বেশি মানুষ চলাচল করতে পারে। এছাড়া ব্যবসা ও সামাজিক আদান-প্রদানের সুবিধা বৃদ্ধি পেয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

