somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

ফিরে দেখা আজ হতে ১০০ বৎসর আগে (এদের সবার জন্ম ১৯১২ সনে)

৩১ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেবব্রত বিশ্বাস

“যে রাতে মোর দুয়ার গুলি ভাঙ্গল ঝড়ে” গান খানি শুনলে আপনার কার কথা মনে পড়ে? আর বলতে হবে না আমি জানি আপনি বলবেন দেবব্রত বিশ্বাসের কথা। ববীন্দ্র সংগীতে নতুন ধারার প্রবর্তক জর্জদা (দেবব্রত বিশ্বাস) অথচ রবিঠাকুরের কথা ও সুর থেকেছে অবিকৃত। ১৯২৮ এ প্রথম রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ, ১৯৩৮ সনে তার কনক দাসের সাথে রেকর্ড হয়। দেবব্রতের জন্ম ১৯১২ সনে, মৃত্যু ১৯৮০।

সাদাত হাসান মান্টো

তিনি ছিলেন উর্দূ সাহিত্যের বিতর্কিত কথাকার। মান্টোর গল্প মানেই সমাজের ছবি, স্ববিরোধ। বিতান্ডা। তীব্র প্রেম। ছিল ভবঘুরের জীবন, কখন ও রাস্তায় কখন ও গোরস্তানে, কখনো ফকিরের ডেরায়, ভীষন উচ্ছৃঙ্খল জীবন ছিল তার। নিজেই বলেন, যখন আমার হাতে কলম ধরা নেই মানে আমি সাদাসিদে “সাদাত হাসান” কিন্ত কলম ধরা মাত্রই আমি “মান্টো”। জন্ম ১১ই মে ১৯১২, মৃত্যু ১৮ই জানুয়ারী ১৯৫০।

ঊস্তাদ আমীর খান

খা সাহেব গান ধরেছেন, বিচরন করেছেন এক রাগ থেকে অন্য রাগে – ভাটিয়ার থেকে শুরু, চলে যান আহির ভৈরোঁয়া, সেখান থেকে বৈরাগী, রাগের প্রান প্রতিষ্ঠা আর কত ভাবে যে বিস্তার সম্ভব, তা খাঁ সাহেবের গান শুনে বোঝা যায়। ১৯৭১ এ পদ্মভূষন। কবীর সুমনের গানে তাকে শ্রদ্বা জানাই “আমীর খানের বোনা মেঘে, কাটিয়াছি কত রাত জেগে”। জন্ম ১৫ আগষ্ট ১৯১২, মৃত্যু ১৯৭৪।

সাগরময় ঘোষ

সর্ব বামে বসা
সময়কে বুজে নেবার সময়োচিত সাহিত্য মেনু তৈরি করে তা যথাযথ ভাবে পরিবেশন করাই একজন সম্পাদকের সব চেয়ে কঠিন কাজ। আর সেই কঠিন কাজটাই খুব সহজ অবলীলায় করে যেতেন দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ। তার দয়ায় তার প্রশয়েই অনেকে লেখক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। জন্ম ২২শে জুন, ১৯১২, মৃত্যু ১৯৯৯।

হেমাঙ্গ বিশ্বাস

আমার কাছে “শঙ্খচিল” সুনলেই কেমন যেন মনে পরে হেমাঙ্গ বিশ্বাস এর নাম। বাংলা লোক সংগীতের খ্যাত নামা শিল্পী হেমাঙ্গ বিশ্বাস। তার গাওয়া ভাটিয়ালি সুর আপনাকে মেঠো পথে টেনে নিয়ে যাবে। হেমাঙ্গর লেখা গান মানুষকে আনন্দ দেয়। হেমাঙ্গ বিশ্বাস গলা শুনা যাবে “মেঘে ঢাকা তারা”, কোমল গান্ধার” ছবিতে, “আমরা করব জয়, নিশ্চয়” এই অমর গানটির সুর ও স্রষ্টা হেমাঙ্গ বিশ্বাস. জন্ম ১৯১২ সালে মৃত্যু ১৯৮৭ সালে

জোতিরিন্দ্র নন্দী
কুমিল্লার লোক জোতিরিন্দ্র নন্দী। সাহিত্য চর্চা ছাড়া আর কিছু করার তেমন ইচ্ছে ছিলনা, কোন চাকুরিই বেশিদিন করতে পারেননি। একের পর এক চাকুরী ছাড়ছেন লেখালেখির জন্য। জোতিরিন্দ্র নন্দী ছোট গল্প বেশ লাগে। প্রথম ঊপন্যাস সূর্য্যমুখী। “মীরার দুপুর”, “প্রেমের চেয়ে বড়”, “বারো ঘর এক ঊঠান”, “এই তার পুরুস্কার” পরে দেখতে পারেন। জন্ম ২০ আগষ্ট ১৯১২, মৃত্যু ৩ আগষ্ট ১৯৮২

আমার এ লেখাটি আমি ঊৎসর্গ করলাম “দিকভ্রান্ত*পথিক” কে, যেভাবে শুরু করছেন, অবাক হয়ে ভাবি আমি কেন আপনার মত সাহসি হতে পারি নাই। প্রতিবাদ শুরু হল আপনার মত কোন সাহসী যুবক দ্বারা। ভাল থাকুন। দিক দেখান আরো অনেককে।

খ্রীষ্টীয় নতুন বছরে সবাই ভাল থাকুন, সুখে থাকুন, সুস্থ্য থাকুন। আনন্দ। আনন্দ
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩
২৫টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×