দুই চাপাবাজ,
১ম জনঃ তুই “সুয়েজ ক্যানেলের” নাম শুনেছিস?
২য় জনঃ হ্যা।
১ম জনঃ আমার দাদা সেটা খুঁড়ে ছিলো।
২য় জনঃ অ...তুই “ডেড সি” এর নাম শুনেছিস?
১ম জনঃ হ্যা।
২য় জনঃ আমার দাদা সেটা মেরে ফেলেছিলো।
২.
মক্কেল তার দুই কানে ফোস্কা নিয়ে ডাক্তারের কাছে এলো,
ডাক্তারঃ কি ব্যাপার মক্কেল? কানে ফোস্কা কেন!!!???
মক্কেলঃ আমি সার্ট আয়রন করছিলাম...হঠাৎ একটা মিস কল আসে...আমি সেটা ধরি...ভুল বসত আয়রন ধরা হাতটা দিয়ে...
ডাক্তারঃ তাহলে দ্বিতীয় কানে ফোস্কা পরলো কি করে!!!???
মক্কেলঃ ফাজিলটা আবার মিস কল দিয়েছিলো...*##@&%**
৩.
মক্কেল বাংলাদেশ বিমানে ফোন দিল,
মক্কেলঃ হ্যালো, ঢাকা থেকে কক্সবাজার প্লেনে যেতে কতক্ষন লাগবে বলতে পারেন।
এ্যাটেন্ডেন্টঃ স্যার, এক সেকেন্ড প্লীজ...
মক্কেলঃ ধন্যবাদ।
মক্কেল ফোন রেখে দিল।
৪.
মক্কেল ব্যাংকক গেছে...রেস্টুরেন্টে এক অপরুপ সুন্দরী কে দেখে এগিয়ে যেতেই ফ্লর বয় বল্ল “স্যার, উনি ল্যাসবিয়ান”।
মক্কেল মহা বিরক্ত”...তাতে আমার কি?”
সুন্দরীর কাছে গিয়ে আলাপ জমাতে প্রশ্ন করলো “মাফ করবেন, ল্যাসবিয়া টা পৃথিবীর কোন অঞ্চলে পড়েছে?”
৫.
ড্রাকুলা একবার তার যোগ্য বন্ধু খুজে নেবার জন্য রক্তখেকো বাদূরদের মদ্ধে এক প্রতিযোগিতা করল। যে সবছে কম সময়ে বেশি মানুষের রক্ত খেতে পারবে সেই বাদুর তার বন্ধু হবে।
প্রথম বাদুর উড়ে গিয়ে ফিরল ৭ মিনিট পর। তার মুখ দিয়ে তাজা রক্ত গড়িয়ে পরছে...ড্রাকুলা বললো...”বল, তুমি কি করেছো”...১ম বাদুর “দূরে টাওয়ার টা দেখছেন”...“হ্যা”...”সবচেয়ে উচুতে যে ফ্ল্যাট আছে তার সকল মানুষের রক্ত আমি খেয়ে এসেছি” ড্রাকুলা...”বাঃ”
২য় বাদুর উড়ে গিয়ে ৫ মিনিটে ফিরে এলো। মুখ আর হাত দিয়ে তাজা রক্ত গড়িয়ে পরছে...”বল, তুমি কি করেছো”...২য় বাদুর “ আরো দূরে টাওয়ার টা দেখছেন”...“হ্যা”...”সবচেয়ে উচুতে যে ফ্ল্যাট আছে তার সকল মানুষের রক্ত আমি খেয়ে এসেছি” ড্রাকুলা...”মারহাবা”
৩য় বাদুর উড়ে গিয়ে ৩ মিনিটে ফিরে এলো। সর্বাঙ্গ রক্তাক্ত। ডাকুলা ভিষন অবাক। “এই অসম্ভব কাজ তুমি কি ভাবে করলে?...বল, তুমি কি করেছো”...
৩য় বাদুর “দূরে টাওয়ার টা দেখছেন”...
ড্রাকুলা, “হ্যা”...
৩য় বাদুর “আমি দেখিনি...”
(সংগ্রহীত ও সঙ্কলিত)
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



