আমার প্রিয় পোস্ট

হঠাৎ শুন্যতা ...................

সম্পর্ক

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮

শেয়ারঃ
0 1 0

বুড়ো বাবা আর যুবক ছেলে উঠানে বসে আছে। ছেলের হাতে পেপার। বাবা তার পাশে বসে রোদ পোহাচ্ছে। একটা চড়ুই উড়ে এসে সামনে ঘাসের উপর বসল। বাবা চোখে কম দেখেন। তিনি ছেলে কে জিঞ্জাসা করলেন,

“ওটা কি?”
ছেলে পেপার থেকে মুখ তুলে দেখে বল্ল, “চড়ুই, বাবা”
চড়ুই উড়ে ডালে বসলে বাবা আবার সুধালেন, “ওটা কি?”
ছেলে কিছুটা বিরক্ত হয়ে বল্ল, “বললাম তো, চড়ুই?”
চড়ুই উড়ে নতুন ডালে বসলে বাবা আবার সুধালেন, “ওটা কি?”
ছেলে বেশ বিরক্ত হয়ে বল্ল, “কতবার বলব, চড়ুই...চ...ড়ু...ই... চড়ুই?”
চড়ুই উড়ে আবার নতুন ডালে বসলে বাবা আবার সুধালেন, “ওটা কি?”
ছেলে রেগে গিয়ে বল্ল, “তোমার সমর্স্যা টা কি, কেন বিরক্ত করছো।”

বাবা চুপ করে গেলেন...খানিক পরে উঠে গিয়ে ঘরে গেলেন...ফিরে এলেন তার পুরোন একটা ডায়েরী নিয়ে...ছেলের পাশে বসে একটা পাতা খুলে বললেন পড়...জোরে পড়...

ছেলে পড়তে লাগলো...

“...আজ আমার ছোট ছেলে কে নিয়ে আমি পার্কে গিয়েছিলাম। ও মাত্র তিন বছরে পড়েছে...ফুট ফুট করে কথা বলে। পার্কের বেঞ্চে একটা চড়ুই এসে বসলে ছেলে জিঞ্জাসা করল, “ওটা কি?” আমি তাকে জড়িয়ে ধরে বললাম, “চড়ুই, বাবা”
আজ সে আমাকে ২১ বার একই প্রশ্ন করেছে, আমি প্রতিবারই তাকে জড়িয়ে ধরেছি আর উত্তর দিয়েছি...বিরক্ত হইনি...না এতা কোন পাগলামি নয়...এটা ভালোবাসা...এটা সম্পর্ক...এটা টান...এটা স্বর্গ থেকে আসা একটা সম্পর্ক যা আমরা লালন করি...”

যুবক ছেলে ডায়েরীর পাতার দিকে তাকিয়ে আছে...তার দু’চোখ ভরে পানি নেমে ডায়েরির পাতায় পড়ছে...মৃদু স্বরে কোন মতে বল্ল... “ওটা, চড়ুই, বাবা...”

(একটা বিদেশি ভিডিও এর তর্জমা করার ব্যার্থ চেষ্টা করলাম)

 

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: ভিডিও টির নির্মাতা কে ধন্যবাদ দিন...অসম্ভব সুন্দর ভাবে এই মানবিক সম্পর্কে ফুটিয়ে তুলেছেন...হ্যাটস অফ টু হিম।

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: ভিডিও টির নির্মাতা কে ধন্যবাদ দিন...অসম্ভব সুন্দর ভাবে এই মানবিক সম্পর্কে ফুটিয়ে তুলেছেন...হ্যাটস অফ টু হিম।

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও...জন্মদিন কেমন কাটালেন?

৪. ০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০১
সেতূ বলেছেন: এই ঘটনা নিয়ে একটি মুভি youtube থেকে

http://www.youtube.com/watch?v=7rMzbgu30yY
০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ভাই...লিংক টা ওপেন হচ্ছে না...সম্ভবত আমি যেটা দেখেছি সেইটাই...২.৫ঘটার এফ.ডি.সি-র গার্বেজ থেকে ৪.১২মিনিটের এই ভিডিও অনেক বেশি চিন্তার খোরাক যোগায়...

৫. ০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০৮
প্রজন্ম একুশ বলেছেন: ভর দুপুরে কেনো কাদালেন?
০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: কাঁদলেন বলেই বলছি...আপনি এখনো পাথর হয়ে জাননি...

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: যেতেই হবে...নির্মান টাই সেই মাপের...ভিডিও টি দেখবেন আশাকরি...

৭. ০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫২
ইষ্টিকুটুম বলেছেন: হুম্মম, চোখে জল এসে যায়......একেবারে মন ছুয়ে যাওয়া!
০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: এই সম্পর্ক চিরন্তন...মন ছুয়ে যেতেই হবে...

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

 

মোট সময় লেগেছে ১.০৫৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছিলাম সৃষ্টিশীল জগতে, বাস্তবতার টানে এখন পার্চমেন্ট কাগজের সওদাগর। একটু মুক্ত নিঃশ্বাসের জন্য তাই এখানে ওখানে ঢুঁ মারা। সাঃইঃ তারই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই