somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতে পেলাম নতুন মেশিন রিডেবল পাসপোর্ট। দেখুন এর চেহারা।

১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা এখনো দেখেননি তাদের জন্য।

কভার পেজটা আগের মতোই সবুজ রঙের। এজন্য দেখতে পুরানো পাসপোর্টের মতোই লাগে। সম্ভবত কাপড় দিয়ে বানানো। ভালো লাগেনি আমার।

প্রথম পাতায় আছে জাতীয় সংগীত।

দ্বিতীয় পাতায় আছে ছবি। আগের মতো পাসপোর্টে কোথাও ঠিকানা, পিতা-মাতার নাম, সনাক্তকরন চিহ্ন লেখা নেই। সবই আসলে আছে কিন্তু তা দেখতে হলে মেশিন দিয়ে পাসপোর্ট রিড করতে হবে। এই পাতার নিচের দিকের লাইন দুটিই মেশিন রিড করে।

চতুর্থ পেজ থেকেই ভিসা পেজের শুরু।

শেষের পাতায় আছে জাতীয় সংসদের বর্ণনা, কিন্তু সেটা বাংলায়। ইংরেজীতে হলে সবাই পড়তে পারতো। প্রতি পাতাতেই আছে টাকার মতো নিরাপত্তা সুতা। সবমিলিয়ে নতুন এই পাসপোর্ট অতি উচ্চমান সম্পন্ন। আশা করা যায় এবার হয়তো পাসপোর্ট নিয়ে বিদেশী এয়ারপোর্টে যে হয়রানি হয়, তা হয়ত বন্ধ হবে।


যেভাবে করবেন MRP:

৪৫দিন সময় ও তিন হাজার টাকা লাগবে।

এক কপি MRP ফরম (http://www.dip.gov.bd) থেকে ডাউনলোড করে ফিলাপ করে নিয়ে যাবেন। ফরমে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। ছবির উপর এবং ফরমের ভেতরে সত্যায়িত করতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের সত্যায়িত কপি দিতে হবে। আপনার আগে পাসপোর্ট করা না থাকলে দুই সেট ফরম ফিলাপ করতে হবে ছবি সহ। এক সেট পুলিশের কাছে যাবে ভেরিফিকেশনের জন্য।

পাসপোর্ট অফিসে গিয়ে সোজা সোনালি ব্যাংকের লাইনে দাড়িয়ে ৩হাজার টাকা জমা দিয়ে দেবেন। টাকা জমার রিসিট ফরমে আঠা দিয়ে লাগাবেন। এরপর ফরমটা ভেরিফাই করাবেন। ওরা ভেরিফাই করে ঠিক থাকলে সই করে দেবে।

এরপর ফরম নিয়ে ছবি তোলার লাইনে দাড়াবেন। ফরমের ছবি বা আপনার দেয়া কোন ছবিই পাসপোর্টে দেয়া হবেনা। আমাকে সাড়ে চার ঘন্টা লাইনে দাড়াতে হয়েছিল। আপনার সামনেই কম্পিউটারে ফরমের ডাটা টাইপ করবে। প্রিন্ট দিয়ে আপনাকে দেখাবে বানান ঠিক আছে কিনা দেখতে।

ছবি তুলবে, চার আংগুলের ছাপ নেবে, ডিজিটাইজারের উপর আপনার সই নেবে। এসব কিছুই আপনার পাসপোর্টে থাকবে যা মেশিনে রিড করবে।

পাসপোর্ট ডেলিভারি নিতেও আরেক যন্ত্রনা। ৩ ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এতো যন্ত্রনার পরেও এটা একটা নেয়ার মতো জিনিস। :)

আমার আগের পাসপোর্টেও মেয়াদ ছিলো। ওটাতে ডুপ্লিকেট সিল মেরে তাতে নতুন পাসপোর্টের নাম্বার বসিয়ে দিয়েছে। নতুনটায় আবার পুরানোটার নাম্বার দেয়া আছে। এখন দুটা পাসপোর্টই ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো। আগের পাসপোর্টে ভিসা থাকলে সেগুলোও ভ্যালিড থাকবে। আগের পাসপোর্ট থাকলে (মেয়াদ না থাকলেও) আর পুলিশ ভেরিফিকেশন লাগবেনা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:১৪
২১টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×