আমি রাজনীতি নিয়ে একেবারেই আগ্রহী নই। ঘৃণা করি এমন রাজনীতি। তবে আজকের এই ছবিটি নিয়ে সবার আচরন দেখে আমি সত্যিই খুব বিরক্ত ও হতাশ হয়েছি। বিডিনিউজের এমন উদ্দেশ্যমূলক ভাবে ছবি প্রকাশ দেখেও অবাক হয়েছি। তাদের উচিৎ ছিলো ছবিটা আরও ওয়াইড এ্যাঙ্গেলে তোলা যাতে এরা মহিলা পুলিশ সেটা বোঝা যায়। কিন্তু তা করা হলে তাদের ছবিটা প্রকাশের দরকারই হতোনা। তাদের যা দরকার তা হচ্ছে অনেক অনেক ভিজিটর, তার জন্য তারা যে এ ধরনের কাজও করতে প্রস্তুত তা আমরা দেখতেই পেলাম।
যে কারনে এই ছবিটা দেখে আমার কাছে যৌন হয়রানিমূলক মনে হয়নি:
১. ওনারা মহিলা পুলিশ।
২. কোন মহিলার বুকে এভাবে হাত পড়লে সে এমন নির্বিকার ভাবে থাকতে পারেনা, অন্তত দুইটা হাত দুই দিকে রাখারতো প্রশ্নই ওঠেনা। হয় হাত দিয়ে হাত সরিয়ে দিতো নাহলে নিজে পেছনে সরে যেত।
৩. একজন পুরুষ বা পুরুষ পুলিশ সে যতই পাভার্ট হোকনা কেন এতো মানুষের সামনে বা ক্যামেরার সামনে অন্তত এই কাজ করার চিন্তাও করতে পারেনা।
৪. কোন ভদ্র পরিবারের সন্তান এভাবে মিছিলে যায়না বা পুলিশের সাথে হাতাহাতি তে লিপ্ত হয়না। পর্দা করা নিয়ে তার এতো মাথা ব্যাথা থাকলে উনি নিশ্চিত ভুল পেশায় এসেছেন।
আমাদের দেশের কিছু পুলিশ আসলেই খুব খারাপ এবং সুযোগ পেলেই ঘুষ খাওয়া থেকে শুরু করে ধর্ষন, এমন কোন কাজ নেই যে করেনা, এটা আমি ভালো করেই জানি। কিন্তু আজকেরই এই ছবিটা দেখে আমার কাছে অন্তত যৌন হয়রানিমূলক বলে মনে হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


