বাসা থেকে মাত্র ২২ টাকা পকেটে নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড এলাম। বাসের জন্য অপেক্ষা করছি। অফিস টাইম শুরু হয়েছে অলরেডি নয় টায়। এখন বাজে পৌনে দশটা। রাত অবধি খেলা দেখে আজ ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আজ এ অবস্থা। জানি না অফিসে কতক্ষনে পৌছাবো। রোদে দাড়িয়ে বাসের জন্য অপেক্ষা আর ভালো লাগছেনা। যাহোক বাস অবশেষে আসলো। উঠে পড়লাম তাতে। মিরপুর থেকে বাসে ধানমন্ডি আসতে আসতে প্রায় দেড় ঘন্টা লেগে গেলো। আমার অফিসের পাশেই কয়েকটি ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো প্রায় সময়ই দেখি অনেক ছেলে মেয়ে রাস্তার উপর দাড়িয়ে আড্ডা দিচ্ছে। ফুটপাথ দিয়ে তাদের জন্য হাঁটাও কষ্টকর বৈকি। এছাড়া অবৈধ কিছু ফলের দোকান এবং ভিক্ষুকদের আনাগোনা। মানিব্যাগটি ফাঁকে দেখে এটিএম বুথের সামনে গেলাম। দেখলাম বুথের সিকিউরিটি গার্ড নেই। বুথের সিড়িতে এক বয়স্ক লোক বসে আছেন। আমি কিছু না জিজ্ঞেস করেই বুথের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলাম। দেখি একটি ছেলে তার প্রেমিকাকে (হয়তোবা) জড়িয়ে ধরে কিস করছে। আমি যে বুথে ঢুকেছি সেটা তাদের দু'জনেরই কোন উদ্বেগের কারণ হলো না। মেয়েটিকে দেখলাম ছেলেটিকে আরো কাছে টেনে নিয়ে ছেলেটিকে কিস করছে। আমি সরি বলে বুথ থেকে বের হওয়ার চেষ্টা করতেই ছেলেটি বললো ভাইজান আপনি টাকা তুলে চলে যান। আমি কিছু না বলেই বের হয়ে এলাম। মনে আর সাহস হয়নি টাকা তোলার। ভাবলাম এটাকি এটিএম বুথ নাকি কিস বুথ?
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।