জন্মদিন!!!!!!!!!!!!
০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেখতে দেখতে কিভাবে একটি বছর গেটে কেল। মনে হচ্ছে এইতো সেদিন। এখন আমার মেয়েটি একটু একটু হাঁটতে পারে। বাবা বাবা বলে ডাকতে থাকে। একা একা এ ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়ায়। কতনা আনন্দ আমার। প্রথম সন্তানের বাবা হওয়ার আনন্দ। সেটা বোঝানো যাবে না। গত বৎসরের সেপ্টেম্বর মাসের ২ তারিখে জন্ম। আজ এক বৎসর পূর্ন হলো। যেদিন অতিথির জন্ম হলো সেদিন প্রিয় বন্ধুর স্ত্রী ক্যামিলি আমাকে জিজ্ঞেস করছিল কেমন ফিলিংস তোমার? সেদিন উত্তরে আমি তেমন কিছু বলতে পারিনি। কিন্তু আজ সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারছি। বাবা হওয়ার আনন্দ। ওকে ছাড়া আমি এখন আর থাকতে পারি না। অফিসে যাওয়ার জন্য যেই আমি শার্ট পড়ি তখন থেকেই সে আমার পিছু পিছু হাঁটতে থাকে। তেমনি যখন অফিস থেকে ফিরি সে যতক্ষন না তাকে কোলে না নিব সে কাঁদতে থাকে এবং আমার পিছু পিছু ঘুরতে থাকে। খুব ভাল লাগে আমার। বাবা বাবা বলে যখন ডাকটা দেয় তখন বুকটা ভরে যায়। বাবা ডাকটা শুনতে খুব ভাল লাগে।
আজ অতিথির জন্মদিন। খুব ভাল লাগছে আমার। মেয়েটি বড় হচ্ছে দিন দিন। আর বাবা হিসেবে টেনশন বাড়ছে। দেশের পারিপার্শ্বিক সামাজিক অবস্থা খুবই খারাপ। মেয়েকে এর মাঝেই কিভাবে বড় করবো ভাবছি। কিভাবে মেয়েটিকে আগলে রাখবো সারাক্ষন।
আপনারা সবাই দোয়া করবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন