একদা পথ চলতে চলতে
কি যেন ভাবতে ভাবতে
পথের বাঁকে এসে অজান্তে
দেখা হয়ে গেল তব সাথে।
প্রেম ছিল তব আলো ঝলমল আঁখে
মধুময় ছন্দ ছিল তব বাকে
তুমি কি সেই আমি খুঁজছি যাকে
জীবন পথের বাঁকে বাঁকে।
হারিয়ে গেলাম ভাবনার রাজ্যে
মন বসে না আর কোন কাজে
তুমি ঠাঁই নিয়েছ হৃদয় মাঝে
সেথায় বসে গেছ স্বপ্নে দেখা রাণীর সাজে।
আজ তুমি শক্তি, তুমি চেতনা, তুমি জীবন
তুমি আনন্দ, তুমি প্রেরণা, তুমি হৃদ স্পন্দন
বিরহ তব হৃদয় করে ছেদন
তুমি প্রেম, তুমি কামনা, তুমি জীবন কানন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

