somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইসা বইসা ব্লগ পাহারা দেই (সূফী বয়ান)

০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে এক ব্লগারের ফোন পাইলাম অফিসে যাইবার সময় ।কী মিয়া,কাল তো ভালোই দেখাইলা তোমরা,কিভাবে করলা ?

আমি সাত তাড়াতাড়ি চিন্তা করলাম কাইল রাতে আমি কী করছি ।কিছুই করি নাই ।BETSY BYARS' এর THE HOUSE OF WINGS নামের বাচ্চাতোষ বইটা পড়ছি.(এইটা আমার একটা প্রিয় বই,ঘুম না আইলে আমি কিছু বাচ্চাতোষ বই পড়ি,এর মাঝে এইটা নিয়মিতের তালিকায় আছে )আইপডে কিছু নতুন গান ঢুকাইছি,এক বন্ধুর লগে গেজাইছি যে আমগো একবার তিব্বত যাওয়া দরকার (সেভেন ইয়ারস ইন তিব্বত ছবিটা দেইখা আমার আর আমার বন্ধুর মাঝে তিব্বত যাইবার ইচ্ছা জাগছে )তারপর ঘুমাইয়া পড়ছি ।

আমি আমতা আমতা কইরা কইলাম ,বিষয় কী ?উনি কইলো কাইল রাতে আশরাফ রহমান আইসা মাপ চাইছে,কইছে সে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লেখালেখি কইরা ভুল করছে,সে রাজাকারপুত্র ,সে আর এই ভুল করবে না ।এবং সেইখানে সূফী খুব তাল দিয়া কইছে তাইলে পোস্ট মুইছা ফালাও ।


আমি সাথে সাথেই বুইঝা গেলাম যে আশরাফ রহমানের নিকটা হ্যাক হইছে ।কারন আমার কমনসেন্স ।আশরাফ রহমান রাজাকারপুত্র হইতারে (আমার বিশ্বাস এই তথ্যটা সত্যি হওয়ার সম্ভাবনা আছে )কিন্তু সে নিজে মাপ চাইবো এইটা বিশ্বাস করা কঠ্ঠিন ।


এ রাজাকার ইজ অলওয়েজ রাজাকার। রাজাকারি করার জন্য এরা বৃত্তি পায়,মোটরসাইকেল পায় ,বিভিন্ন জামাতি সংস্থায় চাকরি পায়,এরা ব্লগে আইসা মাপ চাইবো,এইটা খুব রেয়ার কেস হইবো ।এতো বড়ো বিবেকের কষাঘাত এদের হওয়ার কথা না,কারন জামাতিগো বিবেক বইলাই কিছু নাই ।

তার চাইতে আরো পরিষ্কার বিষয় হইলো গিয়া সূফী সেইখানে কথাবার্তা কওনের প্রশ্নই উঠে না ।সূফী এমন বোকা না যে কইবো পোস্ট মুইছা ফালাও ।সূফী জানে,পোস্ট মুছলে কিছুই হইবো না,সামহোয়্যারের ডাটা বেজ থাইকা পোস্ট উদ্ধার করা যাইবো ।

পুরা ঘটনাটা প্যাচগোচ খাইছে কিছুটা ।
হয়তো এইটা অন্য কোন নাটক (নাটক করে নিজের নিক নিজেই হ্যাক করতে পারে,এজন্যই পোস্ট মুছে নাই ) অথবা অন্যকেউ করছে ।
সূফীর বেলা এইটা অন্যকেউই করছে ।কারন এই পাসওয়ার্ড আমি কাউরে দেই নাই ,আর আমি নিজে লগইন করিই নাই ।

যাউক,আমি জানি যে সামহোয়্যারের প্রোগ্রামাররা খুবই উন্নত মানের ,তারা বিদেশেও তাদের কাজ রফতানি করেন ।তারা নিশ্চয়ই ব্লগের এই হ্যাকের ছিদ্রটি আজকা বন্ধ কইরা দিবেন ।তাদের জন্য শুভকামনা ।
আর যদি ছিদ্র না থাকে,এইটা নাটক হয়ে থাকে,তাইলে
তার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন ।

তবে সূফীর নিক যে হ্যাক হইছিল,এইটা সত্যি ।
সূফী তাই আইজ নিজের ব্লগ পাহারা দিব ।যদিও সক্কালেই তার পাসওয়ার্ডটি বদলায়া ফেলাইছে ,তবু সাবধানে মার নাই ।
৪৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×