ব্লগ সম্মেলনের ধুম লাগছে । কয়েকদিন আগে কযমোতে হইলো ব্লগারস মিট , এখন ডিসেম্বরের মাঝামাঝিতে আরো দুইটা ব্লগার সম্মেলন হইতাছে শুনা যায় । ( যদিও এই গুলা ব্যাপক ত্রুটি পূর্ণ উদ্যোগ ) ।
তবে এই পর্যায়ে বাংলা ব্লগিংয়ের সবচাইতে শক্তিশালী সংগঠন , সাধারন ব্লগারদের সত্য উচ্চারনের নির্ভিক প্লাটফরম , এ-টিম তাদের প্রথম বার্ষিক সমাবেশ করার উদ্যোগ নিছে । এ বিষয়ে বিস্তারিত পরে আসবে । প্রাথমিক পরিকল্পনার অনেকগুলিই প্লাস মাইনাস এবং গুন ভাগ হইতারে , তবে এখন পর্যন্ত চিন্তাভাবনা নিম্নরূপ :
১. তারিখ : সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম শুক্রবার ।
২. স্থান : সম্ভ্যাব্য স্থান হিসাবে চিন্তা করা হইছে একটা নৌভ্রমন । সদরঘাট হইতে জাহাজ ভাড়া কইরা সারাদিন ধইরা সম্মেলনের কাজ চলবে । তবে যেহেতু এটিমের বেশির ভাগ মেম্বারই বিভিন্ন দেশে ছড়াইয়া ছিটাইয়া আছেন ,তাই তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যোগ দেবার ব্যাবস্থা নেয়া হইবে । এই ক্ষেত্রে যদি নৌকায় অনলাইন সুবিধা না পাওয়া যায় ,তাইলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তন অথবা বিয়ামের ছোট অডিটোরিয়ামটা ভাড়া নেয়া হইবে ।
৩. কর্মসূচী :
× রেজিষ্ট্রেশন ( টিশার্ট ও খাবার কূপন বিতরন )
× আনুষ্ঠানিক উদ্বোধন ( সবাই পায়রা উড়িয়ে করে ,আমরা একটা দড়িতে বাধা রামছাগল ছেড়ে দিয়ে করার প্ল্যান করছি )
× স্মরণিকার মোড়ক উন্মোচন
×ক্লোজড অধিবেশন ( শুধুমাত্র এটিমের মজলিশে শূরার সদস্যগন )
×লাঞ্চ ব্রেক
×অপেন অধিবেশন ( সবার জন্য উন্মুক্ত )
×টি ব্রেক
× সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্লগারস প্রতিভা প্রদর্শনী ।
-------------------------------------------
অনুষ্ঠান উদ্বোধনের জন্য আকন্দ কাকুকে অনুরোধ করতে একটি এ-টিম প্রতিনিধি দল অচিরেই আকন্দ কাকুর বাসায় মিষ্টি হাতে উপস্থিত হবে ।
ক্লোজড অধিবেশনের সম্ভাব্য আলোচ্য :
× কিভাবে নিজেকে আড়াল করবেন (আলোচক : ডাক্তার আঈজুদ্দিন )
× ছাগুরামের নিক ফ্যাক্টরী : প্রোডাক্টিভিটি ও সিস্টেমলস (আলোচক : হোসেইন )
উন্মুক্ত অধিবেশনের সেমিনারগুলোতে নিচের বিষয়গুলো আলোচিত হবে । বিষয়ের পাশে সম্ভ্যাব্য আলোচকদের নাম জানানো হলো ,যাদেরকে সম্মেলনে আমন্ত্রন জানানো হবে এবং উনার সদয় সম্মতি দিলে সেই বিশয়ে তাদেরকে কী নোট স্পিকার হিসেবে ফাইনাল করা হইবে ।
× যৌনাকাঙ্খাই আবালামির মূল কারন ( হাবিব মহাজন )
× ছাগুগামিতা ও এইডসের সম্ভাব্যতা ( ?)
× ব্লগ সম্প্রসারনে নারী নিকের ভুমিকা ( লোল ভাই )
এখন ব্যস্ত আছি ,তাই বেশি কইলাম না । কারো কোন পরামর্শ থাকলে কমেন্ট কইরা যাইয়েন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


