somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোন দিয়ে কম্পউটারে ইন্টারনটে ব্যাবহার

১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এজ/জিপিআরএস এই শব্দ দুটো নিশ্চয়ই আপনার খুব চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, হবার ই কথা। আমাদের দেশের সবকয়টা মোবাইল ফোন কম্পানিই এখন দিচ্ছে এই সার্ভিসগুলো। এই সার্ভিসগুলো দিয়ে আপনি ইন্টারনেটের বিশাল জগতে প্রবেশ করতে পারবেন সহজেই। আপনার মোবাইল ফোনটিতে যদি জিপিআরএস বা এজ সুবিধা থাকে তাহলে আপনার হেন্ডসেটটিতে আপনি ব্যাবহার করতে পারছেন ইন্টানেট। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে, কিভাবে এই টেকনোলজির মাধ্যমে কম্পিউটারে আমরা ইন্টারনেট ব্যাবহার করতে পারি । এর জন্য দুইটি পদ্ধতি আছে।
১। আপনার মোবাইল ফোনটিকে ইনফ্রারেড,ব্লুটুথ বা ক্যাবল দিয়ে কানেক্ট করুন কম্পিউটারের সাথে। কম্পিউটার যদি আপনার ফোনের জিপিআরএস/এজ মোডেমটি অটো ডিটেক্ট করে তাহলেতো ভালো কথা। যদি না করে তাহলে অপনার ফোনের সাথে দেয়া ড্রাইভারটি ইনষ্টল করে নিন। এই ধাপ পর্যন্ত আসা মানে হলো আপনি একটি জিপিআরএস/এজ মোডেম ইনষ্টল করলেন আপনার কম্পিউটারে।
২। বাজারে ইউএসবি জিপিআরএস মডেম / এজ এবং জিপিআরএস মডেম পাওয়া যায়। যার বর্তমান মূল্য মোটামুটি ৪.৫ হাজার ও ৯.৫ হাজার টাকা যথাক্রমে। বাজার থেকে একটি জিপিআরএস/এজ মডেম কিনে নিন। মডেম এর ভিতর সিম ঢুকানোর ব্যাবস্থা আছে। সিমটি স্থাপন করে আপনার কম্পিউটারের সঙ্গে মডেমটির সংযোগ দিন।

উপরোক্ত যে কোন একটি উপায়ে জিপিআরএস/ এজ মডেম ইনস্টল করতে পারলেই হলো। বাকী কাজটুকো একেবারে জলবৎতরলং। ষ্টার্ট > সেটিংস > নেটওয়ার্ক কানেকশন এ যান। বামপাশের অপশন থেকে ক্রিয়েট এ নিউ কানেকশন সিলেক্ট করুন। নেক্সট করুন। কানেক্ট টু দ্যা ইন্টানেট এ রেখেই নেক্সট করুন। এবার সেটআপ মাই কানেকশন ম্যান্যুয়ালি সিলেক্ট করে নেক্সট করুন। কান্কেট উইথ এ ডায়ালআপ মোডেম সিলেক্ট করে নেক্সট করুন।এরপর যে কোন একটা নাম দিন (জিপি, একটেল, মাই কানেকশন ইত্যাদি)। এবার ফোন নাম্বার দিন *৯৯# । এবার ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি খালি রেখেই নেক্সট, ফিনিস দিয়ে দিন। ব্যাস হয়ে গেল আপনার কানেকশন। এখন যে কানেকশনটি তৈরী হলো তাতে ডাবল কিক করেই ঢুকে যান ইন্টারনেটে। একটা ছোট্ট ডায়ালআপার কানেকশন হয়ে এটি সিসট্রেতে মিনিমাইজ হয়ে পড়ে থাকবে। যদি কানেকশন বন্ধ করতে চান তাহলে সিসট্রের ঐ আইকনটিতে রাইট কিক করে ডিসকানেক্ট করে দিন।

এবার এনজয় করুন ইন্টারনেট! যদি আপনি ল্যাপটপ ব্যাবহার করেন তাহলে বাংলাদেশের যেখানেই যাবেন আপনি থাকছেন ইন্টারনেটের সাথে কানেকটেড।
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×