আমার খুব ইচ্ছা একদিন সাগর দেখি
না, ইচ্ছাটা এখানেই শেষ না।
ইচ্ছার মধ্যে কবিতাতে যা থাকে
তার ব্যাতিক্রম এখানেও নাই।
হ্যাঁ তোমাকে পাশে নিয়ে সাগর দেখার
পাগলা একটা ইচ্ছা আমার আছে।
সাগরতো দেখিনি, তবু মনে হচ্ছে
সে এক অসীম-প্রায় জলরাশি,
তোমাকে পাশে নিয়ে ঐ অন্তহীন জলরাশি কি
জীবনেও দেখা হবেনা?
বলা কি হবেনা -
প্রিয়, সাগরের যত জল
ভালোবাসা মোর এত কিনা জানিনা।
তবে, যতবার তোমার ঐ মুখ মনে ভেসে ওঠেছে
ততবার যে সুখ তরঙ্গ মনে ঠুকরেছে
এরযে কোন অন্ত আমি পাইনা এ জানি।
তোমার কি ইচ্ছা করেনা
এই সাধারণ মানুষটাকে পাশে নিয়ে
অসাধারণ একটা দিন পার করতে?
পুর্নিমার রাতে ঐ সাগর কিনারে?
১.১২.০৬, সিএসবি নিউজ, উত্তরা, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



