ঐ মেঘের উপরে শুইবো একদিন
মোর আজন্মের চাওয়া,
মাথায় শিমুল মেঘ, মনে অপার বিষ্ময়
উপরে বাধাহীন নীল গগন ছাওয়া।
পায়ের ওপরে পা, কন্ঠে মুক্ত গীতি
দোলাব মাথা আপন সুখে;
হাত বাড়ায়ে ধরবো কাঁশের মেঘ
কোন সাধ বাকী রইবেনা বুকে।
তোরা এত কিছু পারিস ওরে
এ কাজ টুকু কর;
ঐ নীল গগনে সাদা মেঘ যে ভাসে
হেথায় কবিরে নিয়ে ধর।
এ জীবন গেল কেটে মোর
সুন্দরের পূজা দিতে দিতে;
মনের পরে কিছুবা রেখেছি ধরে
কিছুবা ধরেছি গীতে।
৯/৮/০২, প্রেমবাগান, উত্তরা, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





